• ২৬ ফাল্গুন ,১৪৩২,10 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: ব্রেকিং নিউজ

রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের দখল নিয়েছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

| মার্চ 2, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার সশস্ত্র বাহিনী গত শনিবার ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের দখল নিয়েছে। ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ চালাতে রুশ পার্লামেন্ট প্রেসিডেন্টকে কর্তৃত্ব দেওয়ায় সেখানে সেনা মোতায়েন বাড়াচ্ছে মস্কো। উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক অবস্থায় রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তলব করা হয়েছে দেশটির রিজার্ভ সেনাসদস্যদের। এদিকে ইউক্রেনের নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ডেনিস বেরেজভস্কি সপক্ষ ত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সিদ্ধান্তকে […]

Continue Reading

রেনজির নেতৃত্বে ইতালিতে নতুন সরকারের শপথ

| ফেব্রুয়ারি 24, 2014 | 0 Comments

  ইউরো সংবাদ:  ইতালির মধ্য বামপন্থী রাজনীতিবিদ মাত্তিও রেনজির নেতৃত্বাধীন সরকার গতকাল শনিবার শপথ নিয়েছে। এর মাধ্যমে ডেমোক্রেটিক পার্টির এই নেতা ইতালির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হলেন। গত শুক্রবার রেনজি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত হয়েছেন। পরে তিনি সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রিসভাও ঘোষণা করেন। তবে ইতালির মতো দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর […]

Continue Reading

ইরানের বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে ইউরোপীয় কোম্পানিগুলো

| ফেব্রুয়ারি 20, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার একই সময়ে ইউরোপীয় কোম্পানিগুলোও ইরানের মত একটি লোভনীয় বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে। মার্কিন ফরেন পলিসির উদ্ধৃতি দিয়ে ইরানের দৈনিক কেইহান এ খবর দিয়েছে।  মার্কিন ফরেন পলিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির ১০০টির বেশি কোম্পানি বর্তমানে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছে এবং ইউরোপের অন্যান্য দেশের আরো বহু কোম্পানিও ইরানের বাজারে […]

Continue Reading

ইউরোপীয় দেশগুলোতে বছরে দুর্নীতি হয় ১২ হাজার কোটি ইউরো

| ফেব্রুয়ারি 12, 2014 | 0 Comments

ইউরো সংবাদ:  ইউরোপীয় দেশগুলোতে দুর্নীতি ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ সংস্থাটি বলেছে, প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে দুর্নীতির ফলে ১২,০০০ কোটি ইউরোর সমপরিমাণ অর্থের আর্থিক ক্ষতি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার সেসিলিয়া মাল্মস্ট্রোম এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সুইডিশ দৈনিক গোয়েটেবোর্জ-পোসটেনে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেছেন, দুর্নীতি ভেতর থেকে গণতন্ত্রকে খেয়ে ফেলছে […]

Continue Reading

ইউক্রেনের বিরোধী নেতার সঙ্গে কেরির বৈঠককে ‘সার্কাস’ বলল রাশিয়া

| ফেব্রুয়ারি 2, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউক্রেনের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের যে পরিকল্পনা করেছেন তাকে ‘সার্কাস’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি রোগোজিন (শুক্রবার) এক টুইট বার্তায় বলেছেন, ‘সপ্তাহান্তে ভালো একটি সার্কাস হতে যাচ্ছে।’  জন কেরি  (শনিবার) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইউক্রেনের বিরোধীদলীয় নেতা আরসেনি ইয়াতসেনিউক এবং ইউডিএআর পার্টির নেতা ও সাবেক বক্সিং চ্যাম্পিয়ন […]

Continue Reading

পীরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিরীন শারমিন স্পিকারই থাকছেন

| জানুয়ারি 28, 2014 | 0 Comments

দেশের খবর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে  দেয়া  রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে একমাত্র প্রার্থী  স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে রংপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমেদ  এই  ঘোষণা দেন।  এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নির্বাচন কমিশন থেকে গেজেট জারি করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে নির্বাচন […]

Continue Reading

ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ, গ্রেফতার অন্তত ২৫০

| জানুয়ারি 28, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনী বহু লোককে আটক করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকেই আহত হয়েছে।  ফরাসি দৈনিক লি পাওয়ানের ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, পুলিশ গতকাল সরকার বিরোধী অন্তত ২৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৯ জন পুলিশও আহত হয়েছে।  ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভ্যালেস সহিংসতার নিন্দা […]

Continue Reading

ফ্রান্সের ফার্স্ট লেডি ভ্যালেরির সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা প্রেসিডেন্ট ওলাঁদের।

| জানুয়ারি 26, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের বর্তমান ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়েবেলার সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গতকাল শনিবার তিনি গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। গণমাধ্যমের উদ্দেশে ওলাঁদ বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে ভ্যালেরির সঙ্গে আমার সম্পর্ক চুকে গেছে।’ কিছুদিন আগে ফ্রান্সের অভিনেত্রী জুলি […]

Continue Reading

অস্ত্রসহ মডেল পল্লব ও ১০ ব্যক্তি আটক

| জানুয়ারি 26, 2014 | 0 Comments

দেশের খবর: এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লবসহ ১১ ব্যক্তিকে আজ রোববার অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রাজধানীর রামপুরার টিভি ভবনের পেছনে কুঞ্জবন এলাকার একটি অফিস থেকে আজ ভোরে তাঁদের আটক করা হয়। সেখান থেকে তিনটি পিস্তল, ১৪টি গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান […]

Continue Reading

নিষেধাজ্ঞা শিথিলের পর ইউরোপের ব্যবসায়ীরা ছুটছেন ইরানে

| জানুয়ারি 24, 2014 | 0 Comments

ইউরো সংবাদ:ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর এক তরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর এখন ইউরোপের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ছুটে আসছেন ইরানের দিকে।  গত সোমবার হতে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নিতে শুরু করেছে ইউরোপ ও আমেরিকা। গত ২৪ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চুক্তি হওয়ার পর নিষেধাজ্ঞা শিথিল করা […]

Continue Reading