• ৫ অগ্রহায়ণ ,১৪৩৩,19 Nov ,2026
  • ব্রেকিং নিউজ : সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে সফলভাবে অনুষ্ঠিত হলো ২য় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’

প্যারিসে বাংলা টিভির অষ্টম বর্ষ পদার্পণ পালিত হলো।

| মে 27, 2024 | 0 Comments

বাংলা টিভির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের বাঙালি অধ্যুষিত গার দো নর্দের রেস্তোরাঁয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাটিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদর পরিচালনায়
রবিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবার মহসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল কাশেম। ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, কুমিল্লা জনকল্যাণ সমিতির সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম), নরসিংদী জেলা কমিউনিটি ফ্রান্সের সভাপতি আলী আজম খান,সহ-সভাপতি মাসুদ হায়দার, আক্তার হোসেন,স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, ইপিএস বাংলা এর ফ্রান্সের সভাপতি এলেন খান, খুলনা বিভাগ ফ্রান্সের সহ-সভাপতি কামাল পাশা, নরসিংদী জেলা কমিটি ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম জাভেদ। এছাড়া ফাহাদ, আবুল কালামসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া , ইউরোবিডি24নিউজ সম্পাদক ইমরান মাহমুদ , প্যারিস বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আকঞ্জি, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাম হিমু, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন সাইফুল, মানবজমিন এর ফ্রান্স প্রতিনিধি এমসি রুমেল, চ্যানেল 24 এর আমিরাত প্রতিনিধি মামুন মাহিন, বাংলাভিশন এর আমিরাত প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন ।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই বাংলা টিভির প্রতি শুভেচ্ছা জানান। সেই সাথে বাংলা টিভি দীর্ঘদিন যাবত প্রবাসীদের স্বার্থ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং প্রবাসের সাথে বাংলাদেশের একটি সেতু বন্ধন তৈরি করতে সহযোগিতা করছেন। এছাড়াও বাংলা টিভির বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ড তুলে ধরে বাংলা টিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply