ফ্রান্সের জাতীয় উৎসব উদযাপনের নিরাপত্তায় ১১,৫০০ সদস্য।
ফান্স ডেস্ক:
১৪ ই এপ্রিল সোমবার ফ্রান্সের জাতীয় উৎসব ফেইত ন্যাসিঁয়নাল বা বাস্তিল দিবস উদযাপনের নিরাপত্তায় প্যারিসে ১১,৫০০ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি প্যারিসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নজরদারির এই প্রথম দিনে ১৩ই জুলাই ২৬০ জনকে চেক করা হয়েছে বলে জানান, প্যারিস পুলিশ প্রিফেক্সারের প্রধান লরেন্ট নুনেজ। তিনি আরও বলেন , “আমরা ইতিমধ্যে ব্যাপক চেক শুরু করেছি, এছাড়া ১০,০০০ আতশবাজি মর্টারও জব্দ করা হয়েছে।”

তিনি বলেন, “সমগ্র প্যারিস মেট্রোপলিটন এলাকার জন্য” দুই দিনে “১১,৫০০ জন কর্মী” মোতায়েন করা হবে। সন্ধ্যা ৭টা থেকে শুরু করে সঞ্জ-এলিসি এলাকা বিশেষ নজরদারিতে থাকবে।
“কোনও সমাবেশ সহ্য করা হবে না,” প্যারিস পুলিশ প্রিফেকচার এক প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক করে দিয়েছে।
যান চলাচলের ক্ষেত্রে, প্লাস দো লা’ইতোয়াল এবং প্লাস দো লা কনকর্ড সন্ধ্যা ৭টা থেকে জনসাধারণের জন্য বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে ঐ এলাকার মেট্রো স্টেশন এবং অ্যাভিনিউ দে সঞ্জ-এলিসিতে অবস্থিত প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে। শুধুমাত্র সঞ্জ-এলিসি বাগানে অবস্থিত হোটেল এবং প্রতিষ্ঠানগুলি এ নিষেধাজ্ঞার আওতা মুক্ত থাকবে।
একটি বিশেষ নিরাপত্তা স্ক্রিনিং সিস্টেমের ভেতর দিয়ে দর্শনার্থীদের যেতে হবে।
বাস্তিল দিবসের আলোচ্যসূচিতে, সকালের কুচকাওয়াজ শেষে রাত ৯টা থেকে সঁ-দো-মার্সে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে যা রাত ১১টা পর্যন্ত চলবে, এরপর সঁ-দো-মার্সে আতশবাজি প্রদর্শন করা হবে।
বিকেল ৩টা পর্যন্ত পার্কিং এবং ট্র্যাফিক বিধিনিষেধের পাশাপাশি, প্যারিস পুলিশ প্রিফেকচার জাতীয় ছুটির দিন ১৪ই জুলাই মোটরযান চালকদের “প্যারিসের পশ্চিম অংশ থেকে দূরে থাকার” পরামর্শ দিয়েছেন।
পথচারীদের জন্য, সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটি স্ক্রিনিং সিস্টেম চালু থাকবে। অ্যাভিনিউ দে সঞ্জ-এলিসি, প্লাস দো ল’ইতোয়াল এবং এলিসি প্যালেস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশাধিকার “নিয়ন্ত্রণ” করার জন্য।
পুলিশ সদর দপ্তর অনুসারে, জনসাধারণের জন্য অনুমোদিত প্রবেশাধিকার এলাকায়, অ্যালকোহলযুক্ত পানীয়, আতশবাজি এবং বিপজ্জনক জিনিস বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। উৎসবের সময় মেট্রো স্টেশনগুলিও বন্ধ থাকবে। ১৩ এবং ১৪ জুলাই, “সঞ্জ-এলিসি এলাকার বিস্তৃত পরিধির মধ্যে” অনিবন্ধিত সমাবেশ নিষিদ্ধ থাকবে।
পুলিশ সদর দপ্তর ঘোষণা করেছে যে আতশবাজি প্রদর্শনের সময় সঁ-দো-মার্স লনে ৬০,০০০ লোকের উপস্থিতি আশা করা হচ্ছে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া চারটি “গেট” দিয়ে আতশবাজি প্রদর্শন করা যাবে। তবে, ট্রোকাদেরো উদ্যানের নীচের অংশ এবং আইফেল টাওয়ারের আশেপাশের এলাকা, আলমা এবং বির হাকিম সেতুর ক্ষেত্রে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

