• ২৩ ফাল্গুন ,১৪৩২,07 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

প্যারিসে বাংলা উৎসব ও আন্তর্জাতিক বইমেলা ২০২৫ এর আয়োজন দেখুন ছবির গ্যালারিতে।

| আগস্ট 17, 2025 | 0 Comments

১৬আগস্ট রবিবার প্যারিস টাইমস গণমাধ্যমের উদ্যোগে প্যারিসের উপশহর সাঁন্দেনির পৌরসভার হলে আয়োজিত হয় আন্তর্জাতিক বইমেলা।

এসোসিয়েশন সেকান্নো বঙ্গালীর তত্ত্বাবধানে দুইদিন ব্যাপি বাংলা উৎসব এর প্রথমদিন ছিলো বইমেলা।

দিনব্যাপী এ বইমেলা উদ্বোধন করেন, পিএরপির মেয়র মিশেল ফোরকেড।

এসময় উপস্থিত ছিলেন- প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, কবি ও লেখক রবিশঙ্কর মৈত্রী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, আরবিদাহ এইট এহিকিটোনে (কাউন্সিলার) আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার) লেখক ও মুক্তিযোদ্ধা এনামুল হক, জিন্নুরাইন জায়গীরদার, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, লেখক ফৌজিয়া খাতুন রানা, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য, লেখক ও সমাজকর্মী নয়ন এনকে, কবি মেরী হাওলাদার, সিকুয়া বাঙালি এসোসিয়েশনের সভাপতি সুরুপ ছদিওল, আয়েবা’র ভাইস প্রেসিডেন্ট তাসলিম রানা, খ্যাতিমান সঙ্গীতশিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম, প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিনসহ আরো অনেকে।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply