• ৫ জ্যৈষ্ঠ ,১৪৩৩,20 May ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

ফ্রান্সে “বাফ”-এর উদ্যোগে কমিউনিটিতে সম্মাননা ও সংবর্ধনা।

| মে 19, 2026 | 0 Comments

প্যারিস: ফ্রান্সে বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের(বাফ) আয়োজনে রবিবার ১৭ মে ২০২৬ সন্ধ্যায় কমিউনিটিতে এক অসাধারণ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে Bangladesh Association France(BAF)। শনিবার ১৭ মে ২০২৫ সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় বাণী পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সামাজিক, সাংবাদিকতা, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের ওভারভিলিয়ে পৌরসভার নবনির্বাচিত মেয়র জনাব – সুফিয়ান কারাওমি।


এ সময় তিনি সম্মাননা প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন এবং বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে মেয়রের পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন কাউন্সিলরও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের(বাফ) সভাপতি চৌধুরী সালেহ আহমেদের প্রতি।

বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি স্পষ্টভাবে বলেন, “ফ্রান্সের মাটিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কে সম্মাননা দেওয়ার ক্ষেত্রে কমিউনিটিতে তাদের অবদানকে প্রাধান্য দেয়া হয়েছে। সম্মাননার নামে বাণিজ্য নয়, আমরা মানুষের প্রাপ্য সম্মান তাদের হাতে তুলে দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, আমাদের সেই সক্ষমতা রয়েছে সমাজে অবদান রাখা মানুষদের যথাযথ মূল্যায়ন করার। অর্থের বিনিময়ে নয়, আন্তরিক স্বীকৃতির মাধ্যমেই আমরা প্রবাসী বাংলাদেশিদের সম্মান জানাতে চাই।”

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং খায়রুল আমিন খসরূ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চৌধুরী সালেহ আহমদ।

এ অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। প্রবাসী সমাজে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগকে উপস্থিত অতিথিরা সময়োপযোগী ও অনুকরণীয় বলে মন্তব্য করেন।

✍এএমসি রোমেল
ফ্রিল্যান্স সাংবাদিক | প্যারিস, ফ্রান্স

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply