শিক্ষার্থীদের আন্দোলনে স্থানীয় মেয়র আহত।
প্যারিসে আয়োজিত শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে টিয়ার গ্যাসের ধোঁয়ার মধ্যে পড়ে যান সেন্ট-ডেনি (Saint-Denis)-র মেয়র বালি বাগায়োকো (Bally Bagayoko)।

বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করার সময় তিনি টিয়ার গ্যাসের শিকার হন এবং পরবর্তীতে তাকে চিকিৎসা সেবা দিতে হয়। কাঁদানে গ্যাসে আক্রান্ত এই প্রতিনিধির ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক রাজনৈতিক সমালোচনার জন্ম দেয়।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

