সালাহউদ্দিন সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য, বিভিন্ন মহলে প্রতিক্রিয়া
দেশের খবর: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে হাজির করতে জারি করা হাইকোর্টের রুলের শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। (রোববার) দুপুরে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি মুলতবি করেন। গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে […]
হিম্মত থাকলে খালেদা জিয়াকে গ্রেফতার করুন: শওকত মাহমুদ
দেশের খবর: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ সরকারকে উদ্দেশ করে বলেছেন, হিম্মত থাকলে খালেদা জিয়াকে গ্রেফতার করুন। সংলাপের কথা বলায় বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এ অভিযোগ করেন। শওকত মাহমুদ বলেন, “বর্তমানে বাংলাদেশে […]
হরতাল-অবরোধে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ছে: এফবিসিসিআই
দেশের খবর: বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ বলেছেন, “চলমান রাজনৈতিক সহিংসতায় আর্থিক ক্ষতির পরিমাণ আমাদের মূল বাজেটের অর্ধেকেরও বেশি।” তিনি বলেন, “রাজনৈতিক অস্থিরতায় সবচে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন এবং ক্ষুদ্র ব্যবসায়ী খাত। ট্যুরিজম খাতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা পূরণ হবার নয়।” (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনলাইন নিউজ পোর্টাল টাইমওয়াচ আয়োজিত […]
এবার ঋণখেলাপী মামলায় আসামি খালেদা-কোকোর স্ত্রী ও দুই কন্যা
দেশের খবর: এবার ঋণখেলাপী মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েকে আসামি করেছে আদালত। (সোমবার) সোনালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় বিবাদী করেন ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আরা হ্যাপী। ২০১৩ সালের ২ অক্টোবর ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপীর অভিযোগে […]
ফ্রান্সে চলছে চিকিৎসকদের বিক্ষোভ: আলোচনায় বসতে রাজি স্বাস্থ্যমন্ত্রী
ইউরো সংবাদ: ফ্রান্সে চিকিৎসা খাতে সরকারের গৃহিত সংস্কার কর্মসূচির বিরুদ্ধে চিকিৎসকদের আন্দোলন ও প্রতিবাদের মুখে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। ফ্রান্সের দৈনিক লা ফিগারোর ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ম্যারিসোল তোরেন চিকিৎসকদের প্রতিবাদের মুখে (রোববার) সেদেশের চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে সহমর্মীতা প্রদর্শন করে বলেছেন, […]
ইউক্রেনকে অস্ত্র দিলে পরিণতি হবে ভয়াবহ: ইউরোপকে রাশিয়া
ইউরো সংবাদ: ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিণতির বিষয়ে ইউরোপকে সতর্ক করে দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সি মেশকভ। তিনি বলেছেন, এর ফলে গোটা ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। (সোমবার) রুশ সংসদের নিম্নকক্ষে এক শুনানিতে এ কথা বলেন আলেক্সি মেশকভ। তিনি বলেন- ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ দায়িত্বহীন ও অবৈধ পদক্ষেপ হিসেবে গণ্য হবে এবং ইউরোপ মহাদেশের নিরাপত্তার জন্য তা অত্যন্ত […]
১০ দিন আত্মগোপনে থাকার পর দৃশ্যপটে আসলেন পুতিন
ইউরো সংবাদ: টানা ১০ দিন অদৃশ্য থাকার পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৫ মার্চের পর প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তাকে দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। (সোমবার) সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট তার কিরঘিজ সমকক্ষ আলমাজবেক আতামবাইয়েভের সঙ্গে বৈঠক করেন। নিজের স্বাস্থ্য সম্পর্কিত গুজব সম্পর্কে পুতিন বলেন, “জল্পনা-কল্পনা ছাড়া […]
বিকল্প খুঁজে পাচ্ছে না বিএনপি, অবরোধ-হরতালে ক্লান্ত তারাও
দেশের খবর: এর মধ্যে ঢাকার পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে, সারাদেশের অবস্থাও আগের মতো নেই৷ মাঝে-মধ্যে বাসে আগুন বা পেট্রোল বোমার খবর পাওয়া গেলেও, বিএনপি নেতা-কর্মীদের প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে না৷ শুক্রবার সফল হবে না ভেবেই গণমিছিলের কর্মসূচিও দেয়া হয়নি৷ বিএনপির একাধিক নেতা বলেছেন, ‘‘আমাদের তো আন্দোলনের কোনো বিকল্প নেই৷ আর হরতাল-অবরোধেরও কোনো বিকল্প পাওয়া […]
বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স,র আলোচনা সভা ২১শে মার্চ শনিবার বিকেল পাঁচ ঘটিকায়
সুধী আসছে ২১শে মার্চ শনিবার বিকেল পাঁচ ঘটিকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের বাংলাদেশীদের অতি পরিচিত ঐতিহ্যবাহী রাজবাড়ী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু,র আদর্শের সকল সদস্যকে উপস্হিত থাকার বিনীত আহবান করা যাচ্ছে। […]
না ফেরার দেশে প্যারিস প্রবাসী রিপন বড়ুয়া
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ”যেখানে গেলে পরে ফিরবি না আর এই সে তরে চলে যা অচীন পথে, না ফেরার সেই সে দেশে” স্বপ্ন সম্ভাবনা ,আশা আকাংখা সব ছেড়ে মাত্র ৩৩ বছর বয়সে দুর প্রবাস প্যারিসে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন রিপন বড়ুয়া। মারাত্মক হেপাটাইটিস বি কেড়ে নিলো রপনের প্রাণ। গত বৃহস্পতিবার […]

