মার্কিন গোয়েন্দাবৃত্তি নিয়ন্ত্রণে ওবামার প্রতি এইচ.আর.ডব্লিউ’র আহ্বান
আন্তর্জাতিক: ওয়াশিংটনের গোয়েন্দা ততপরতা কমাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ- এইচ.আর.ডব্লিউ। সেই সঙ্গে, বিশ্বের মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতেও ওবামার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত ১৬ জানুয়ারি এইচ.আর.ডব্লিউ মার্কিন গোয়েন্দা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সংশোধনীর আহ্বান জানিয়ে ওবামার প্রতি এ চিঠি পাঠায়। এরপর দিন গোয়েন্দা ততপরতায় ধারাবাহিক পরিবর্তন নিয়ে […]
সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে ইউক্রেনের পার্লামেন্টে আইন পাস
ইউরো সংবাদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচের অনুগত সংসদ সদস্যরা সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে পার্লামেন্টে একটি আইন পাস করেছেন। আইনে অনুমতি ছাড়া তাবু খাটিয়ে অবস্থান করাকে নিষিদ্ধ করার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সমালোচনাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়েছে। ইউক্রেনে গত কয়েক মাস ধরে সরকার বিরোধী যে আন্দোলন চলছে তা প্রতিহত করার লক্ষ্যেই মূলত এ বিল পাস করা […]
ব্রিটেনের প্রায় ১,০০০ শিক্ষক যৌন হয়রানির দায়ে অভিযুক্ত, বরখাস্ত
ইউরো সংবাদ: ব্রিটেনে প্রায় এক হাজার স্কুল শিক্ষক ও কর্মচারী যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে। সম্প্রতি, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক জরিপে দেখা যায়, গত পাঁচ বছরে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখায় দায়ে ৯৫৯ ব্রিটিশ শিক্ষক ও কর্মচারীকে অভিযুক্ত এবং বরখাস্ত করা হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ান রেডিও’র নিউজবিট অনুষ্ঠান ওই জরিপ […]
যৌন কেলেংকারি: ব্রিটিশ ৩ সেলিব্রেটিকে ঘুরতে হচ্ছে আদালতে
ইউরো সংবাদ: যৌন কেলেংকারির আলাদা অভিযোগে ব্রিটেনের তিন সেলিব্রেটিকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। এর মধ্যে রয়েছেন বিবিসি’র সাবেক ডিজে ডেভ লি ট্রেইভিস। ৬৮ বছর বয়সী সাবেক এ উপস্থাপক গতকাল (মঙ্গলবার) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ২০০৮ সালের যৌন নির্যাতনের মামলায় হাজিরা দেন। তার বিরুদ্ধে আরো ১৩টি অভিযোগ রয়েছে। এসব যৌন হয়রানি বা নির্যাতনের ঘটনা ১৯৭৬ সাল থেকে […]
সোমবার থেকে উঠে যাচ্ছে ইরান-বিরোধী ইইউ’র নিষেধাজ্ঞা
ইউরো সংবাদ: আগামী সোমবার হতে ইরানের ওপর থেকে উঠে যেতে শুরু করবে ইউরোপীয় ইউনিয়েনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা। গত ২৪ নভেম্বর জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে তেহরান তার পরমাণু কর্মসূচি সম্পর্কে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করার পরই ইউরোপীয় ইউনিয়ন এ পদক্ষেপ বাস্তবায়ন শুরু করবে বলে ইইউ’র সূত্র নিশ্চিত করেছে। ইইউ’র কয়েকটি সূত্রের বরাত […]
কারাগারে থাকার জন্য লাগবে ভাড়া!
ইউরো সংবাদ: না কোনো ভুল নয়, যা দেখলেন বা পড়লেন, সেটা একদম ঠিক৷ আপনি যদি কোনো অপরাধে কারাভোগ করেন এবং সেই কারাগার যদি হয় নেদারল্যান্ডসে, তবে সেখানে থাকতে আপনাকে ভাড়া গুনতে হবে৷ এবার এমনই এক আইন করতে যাচ্ছে ডাচ সরকার৷ আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ভিবি আলকেমা জানিয়েছেন, আইন ও বিচার প্রতিমন্ত্রী ফ্রেড টিফেন মনে করেন, […]
মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধে বিএমএর চিঠি
হেল্থ ইস্যুজ: নীতিমালা অনুসরণ না করে স্থাপিত বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাতিলের দাবি জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বিএমএ। সংগঠনটি বলেছে, মানহীন বেসরকারি মেডিকেল কলেজ ইতিমধ্যে দেশের স্বাস্থ্যব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে, ভবিষ্যতে সংকট আরও গভীর হবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এম ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, বিএমএর কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারকে চিঠি […]
ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছরের পরিবর্তে ১৫ বছরে বৃদ্ধি।
ইউরো সংবাদ: ১লা জানুয়ারী ২০১৪ সাল থেকে ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে। তবে এই নিয়ম ১৮ বছরের উর্ধ্বে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ১৮ বছরের নিচের অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পূর্বের ১০ বছর মেয়াদ কাল বলবৎ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে ১লা জানুয়ারী ২০১৪ থেকে […]
ব্যালন ডি’অর জিতলেন রোনালদো
আন্তর্জাতিক : ফিফা ব্যালন ডি’অর নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলা পর্তুগালের এ স্ট্রাইকার পরাস্ত করেছেন লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরিকে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি অবশ্য এর আগে টানা চারবার এ পুরস্কার জয় করেছেন। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানে রোনালদোর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে যখন তার নাম […]
ফ্রান্সের প্রেসিডেন্টের পরকীয়ার খবরের পর ফার্স্ট লেডি হাসপাতালে
ইউরো সংবাদ: ফ্রান্সের ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলারকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে এক অভিনেত্রীর পরকীয়ার খবর প্রকাশিত হওয়ার পর এ খবর জানা গেল। ফার্স্ট লেডির কার্যালয় সূত্র জানায়, ‘বিশ্রামের জন্য’ ত্রিয়াবেলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-এক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বিনোদনবিষয়ক জনপ্রিয় সাময়িকী ক্লোজার প্রেসিডেন্ট ওঁলাদের […]

