বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ
ইউরো সংবাদ: আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ এক বিবৃতিতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন জানিয়েছেন একথা৷ এদিকে নির্বাচনের সময় সেনা মোতায়েন করা হচ্ছে৷ বাংলাদেশে আগামী পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে৷ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে […]
২৬শে ডিসেম্বর থেকে সেনা,৯ই জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।
দেশের খবর: দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৬শে ডিসেম্বর থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশের রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ৫ই জানুয়ারি ভোটগ্রহণের পর ৯ই জানুয়ারি পর্যন্ত তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে। নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে ম্যাজিস্ট্রেটও দায়িত্ব […]
ইউক্রেনের ওপর ‘প্রকাশ্যে’ চাপ প্রয়োগ কারছে পাশ্চাত্য: রাশিয়া
ইউরো সংবাদ:ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের ওপর প্রকাশ্যে চাপ সৃষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, ইউক্রেনের ওপর পাশ্চাত্য প্রকাশ্য চাপ সৃষ্টি করছে।” বুধবার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে দেয়া বক্তৃতায় ল্যাভরভ বলেন, ইউক্রেন সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না চাইলেও তাকে […]
বৃটেনের গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের দি সাউথ রিজিওনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ রকিব মনসুর: বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বৃটেনের সুইনডন শহরে বিলেতে বাঙালি কমিউনিটির সর্ববৃহত সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে দি সাউথ রিজিওনের উদ্যোগে ১৬ ডিসেম্বর স্থানীয় মিয়া রেস্টুরেন্ট হলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রিজিওনাল চেয়ারম্যান কমিউনিটি লিডার মো. আরজু মিয়াকে সংবর্ধনা প্রদান করা […]
ফ্রান্সে অনুষ্টিত আন্তর্জাতিক নৌ যান মেলায় বাংলাদেশী নৌকা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ আবু তাহির,ফ্রান্সঃরীড এক্সপোজিশন ফ্রান্স এর উদ্যোগে চতুর্থ আন্তর্জাতিক নৌ যান মেলা প্যারিসের পোর্ট দো ভার্সাইয়ে গত ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত আনন্দগন পরিবেশে সম্পন্ন হয়। মেলা উপলক্ষ্যে শীতকালীন নৌকা বাইচ এর আয়োজন করা হয়। গতবছর এ মেলাতে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ গ্রহন করলেও এবছর প্রায় ৩০০ জন প্রতিযোগীকে […]
ইউক্রেনে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ: ‘ইউরোপে যেতে চাই’
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের অন্তর্ভূক্তি চেয়ে দেশটির অন্তত ২,০০,০০০ মানুষ রাজধানী কিয়েভে বিক্ষোভ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সই করতে অস্বীকৃতি জানানোর পর গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ হয়ে আসছে। কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে রোববার অনুষ্ঠিত বিক্ষোভ থেকে ইউক্রেনের সব অধিবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়েছে। দেশটির […]
সিরিয়ায় এফএসএ ‘মারাত্মক বিপদে’ পড়েছে: ফ্রান্স
ইউরো সংবাদ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বৈধ সরকারের বিরুদ্ধে লড়াইরত কথিত ফ্রি সিরিয়ান আর্মি- এফএসএ মারাত্মক বিপদের মুখে পড়েছে বলে জানিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস শনিবার এফএসএ’র কথা উল্লেখ করে বলেছেন, “(সিরিয়ার) যে বিরোধীপক্ষকে আমরা সমর্থন দেই তারা মারাত্মক বিপদে পড়েছে।” ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন ও পৃষ্ঠপোষকতা নিয়ে এতদিন আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করছিল […]
ফ্রান্সে ব্রাক সাজনের জমকালো উদ্ভোধনি অনুষ্টানে স্যার ফজলে হাসান আবেদ
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সে প্রথমবারের মত ব্রাক ব্যাংকের প্রতিষ্টান ব্রাক সাজন তাদের কার্যক্রম শুরু করেছে।উল্লেখ্য ফ্রান্সে প্রথম কোন বাংলাদেশী ব্যাংকিং প্রতিষ্টান তাদের যা্ত্রা শুরু করেছে।গত ১২ ডিসেম্বর প্যারিসের লা প্লেনে প্রেসিডেন্ট হলে মোহাম্মদ এ রুমি আলী,র সভাপতিত্বে সনিকা শারমিন এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাক ব্যাংকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ,ফ্রান্সে নি্যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এম শহীদুল […]

