চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার বৃটেনের মুসলমানরা
ইউরোবিডি২৪নিউজঃ চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বৃটেনের ব্রিস্টল শহরের মুসলমানরা। বিবিসির করা এক গোপন তথ্যচিত্রে এ খবর জানা গেছে। দুইজন সাংবাদিক ছদ্মবেশে এ তথ্যচিত্র তৈরির কাজ করে। তাদের মধ্যে একজন সাংবাদিক ইসলামী পোশাক পরে শহরের দোকানগুলোর জানালায় টানিয়ে রাখা ৪০টি চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে চাকরির জন্য যায়। অন্যজন যায় পশ্চিমা পোশাক পরে।দুইজন সাংবাদিকই একই ধরনের যোগ্যতা […]
অপমান সহ্য করেও চুপ থেকেছিঃ প্রধানমন্ত্রী
ইউরোবিডি২৪নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিরোধী দলীয় নেতার সঙ্গে সমঝোতার জন্যই তাকে ফোন দিয়েছিলাম। এজন্য দেশের মানুষের কথা ভেবে অনেক অপমান সহ্য করতে হয়েছে আমাকে। উনার সব কথার উত্তর আছে। কিন্তু আমি চেয়েছিলাম আলোচনার মাধ্যমে সমঝোতা। উনি একের পর এক কথা বলেছেন, শর্ত দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আমাকে যেন আরো ধৈর্য দেন। আমার এমনিতে ধৈর্য […]
রনির নির্বাচন না করার ঘোষণায় মর্মাহত গলাচিপা-দশমিনাবাসী
ইউরোবিডি২৪নিউজঃ পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনি গত সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন – আগামীতে তিনি নমিনেশন চাইবেন না । এ খবর গত মঙ্গলবার একটি দৈনিক পত্রিকাতে প্রকাশিত হওয়ার পরে গলাচিপা-দশমিনার আওয়ামী পরিবারের নেতাকর্মী সহ সাধারন জনগণের মাথায় যেন বাজ পড়েছে। নির্বাক ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে নেতাকর্মীরা। সকলের মাঝে যেন শোকের ছায়া নেমে এসেছে। এম […]
যেসব কারণে মেয়েরা সম্পর্ক ব্রেকআপে যায়
ইউরোবিডি২৪নিউজঃ একজন সচেতন পুরুষমাত্রই বোঝার চেষ্টা করেন তার বান্ধবীটি কিসে খুশি থাকেন। কিছু কিছু ব্যাপারে মেয়েরা বরাবরই আপোষহীন। তাই জেনে নিন কি কি কারণে আপনার বান্ধবী ব্রেক আপের সিদ্ধান্ত নিতে পারেন। সবকিছু চাপিয়ে দেওয়া: প্রেমিকার ওপর সবসময় নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। তাকে তার মতো করে ভাবতে দিন। নইলে আপনার সঙ্গে সময় কাটাতে তার দম বন্ধ হয়ে […]
ইয়াবার চেয়ে ভয়াবহ মাদক যমুনা গ্রুপের হান্টার বিয়ার!
ইউরোবিডি২৪নিউজঃ নেশার সাম্রাজ্যে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের বাজারকেও হার মানিয়েছে যমুনা গ্রুপের হান্টার বিয়ার। এ বিয়ারের আগ্রাসী থাবায় শহর-বন্দর-জনপদ জুড়ে বেসামাল অবস্থার সৃষ্টি হয়েছে। ‘অল্প টাকায় কড়া নেশার হান্টার’ ছাত্র, যুবক, তরুণদের গিলে খাচ্ছে রীতিমতো। হান্টার বিয়ারের জোয়ারে ভাসছে রাজধানীসহ সারা দেশ। প্রতিদিনই বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার এই মাদক। হাত বাড়ালেই মিলছে। নেশার সাম্রাজ্যে দীর্ঘ […]
মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করতে পারে জার্মানি
ইউরো সংবাদ: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স পিটার ফ্রেডরিখ বলেছেন, দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন সংলাপ আড়ি পেতে বা গোপনে শোনার কারণে মার্কিন কূটনীতিকদেরকে জার্মানি থেকে বহিষ্কার করা হতে পারে। তিনি আড়িপাতার ওই ঘটনার নিন্দা জানিয়ে গতকাল (সোমবার) এ কথা জানিয়েছেন। অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন সংলাপ গোপনে রেকর্ড করার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সাল থেকে জানতেন বলে […]
উপ-প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট বাশার আসাদ
আন্তর্জাতিক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির উপ-প্রধানমন্ত্রী কাদরি জামিলকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, জামিল পূর্ব অনুমতি ছাড়া তার কর্মস্থল ত্যাগ করেছেন এবং সময়মতো নিজের দায়িত্ব সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেননি। সেইসঙ্গে সরকারের সঙ্গে সমন্বয় না করেই তিনি দেশের বাইরে ততপরতা চালিয়েছেন। সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী কাদরি জামিল সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা সফরে […]
বিবিসির সাবেক উপস্থাপক জিমি সেভিলের গাড়ি চালকের রহস্যজনক মৃত্যু
ইউরো সংবাদ: শত শত নারী ও শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বিবিসির সাবেক উপস্থাপক জিমি সেভিলের গাড়ি চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ডেভিড স্মিথ নামক ওই ড্রাইভার নিজেও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ ওঠার পর তাকে আদালতে তলব করা হয়। কিন্তু আদালতে হাজিরা দেয়ার দিন নিজ বাসভবনে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ১৯৮০’র দশকে […]
দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ নিয়ে বিতর্ক
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ফোনালাপের পুরোটাই বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়৷ যা নিয়ে সৃষ্টি হয় রাজনৈতিক বিতর্কের৷ তথ্যমন্ত্রী অবশ্য বলেন, এই ফোনালাপ কোনো ব্যক্তিগত বিষয় নয়৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার সচিবালয়ে সংবাদমাধ্যমকে বলেন, দুই নেত্রীর ফোনালাপ অবশ্যই প্রকাশ করা উচিত৷ দেশের মানুষকে জানানো উচিত যে, এই রাজনৈতিক সংকট নিয়ে তাঁরা […]
রুবেলের হ্যাটট্রিক, বাংলাদেশের জয়
ইউরোবিডি স্পোর্টস: নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন। তবে আসল জাদুটা রুবেল হোসেন দেখালেন বৃষ্টির পর। বৃষ্টির পর আক্রমণে আসতেই তৃতীয় বলে ফেরালেন হুমকি হয়ে ওঠা কোরে অ্যান্ডারসনকে। উপড়ে ফেললেন স্টাম্প। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ বানালেন ব্রেন্ডন ম্যাককালামকে। দাঁড়িয়ে গেলেন হ্যাটট্রিকের সামনে। ঠিক পরের বলে নিশামের গ্লাভস ছুঁয়ে বল চলে গেল উইকেটের পেছনে। ডানে দুর্দান্তভাবে […]

