অস্ট্রিয়ায় অসময়ে প্রচণ্ড তুষারপাত: সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক: অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে অসময়ে প্রচণ্ড তুষারপাতে পার্বত্য এলাকার সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া, হাজার হাজার বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন পড়েছে। অস্ট্রিয়ায় আবহাওয়া দফতর জানিয়েছে, আল্পসের কিছু কিছু এলাকায় গতরাতে ২০ সেন্টিমিটার অর্থাত ৭.৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। প্রচণ্ড তুষারপাতে গাছ-পালা ভেঙে রেলপথ ও রাস্তার মোড়ে পড়ার কারণে কয়েক স্থানে রেল ও সড়ক […]
খাদ্য ঘাটতির মুখে ইউরোপের সাড়ে ৪ কোটি মানুষ: রেড ক্রস
ইউরো সংবাদ: ইউরোপের প্রায় সাড়ে ৪ কোটি মানুষ খাদ্য ঘাটতির মুখে রয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস এ তথ্য দিয়েছে। সংস্থাটি ইউরোপের এ অবস্থাকে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বলে উল্লেখ করেছে। এ নিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের মহাসচিব বেকেলে জেলেটা গতকাল জেনেভায় এক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে ইউরোপের কোটি […]
শান্তিতে নোবেল পেল ওপিসিডব্লিউ
আন্তর্জাতিক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ বছর শান্তিতে নোবেল পেয়েছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ‘অরগানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপনস’ (ওপিসিডব্লিউ)। নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি এখন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। মস্কো সময়ে দুপুর ১টার দিকে অসলোয় শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এর আগে গত […]
আমেরিকান ভাইস অ্যাডমিরাল বরখাস্ত!
ইউরোবিডি২৪নিউজঃ আমেরিকান নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল টিম জিয়ারডিনাকে অবৈধ জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পারমাণবিক অস্ত্র ও মহাকাশে স্থাপিত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) নিয়ন্ত্রণ সংস্থার কৌশলগত কমান্ডের উপপ্রধান ছিলেন। আইওয়া ক্যাসিনোতে ‘উল্লেখযোগ্য পরিমান অর্থ’ আয় করার জন্য তিনি জাল যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ আছে। আমেরিকান কৌশলগত কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ […]
ইউরোপীয় ইউনিয়নের শাখারভ পুরস্কার পেলেন মালালা ইউসুফজাই
ইউরোবিডি২৪নিউজঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখারভ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। ১৬ বছর বয়সী মালালা নারী অধিকার নিয়ে প্রচারণা করার জন্য এক বছর আগে মাথায় গুলিবিদ্ধ হন। সোভিয়েত পদার্থবিদ ও মানবাধিকার আন্দোলন কর্মী আন্দ্রেই শাখারভ স্মরণে ইউরোপীয় পার্লামেন্ট মানবাধিকার রক্ষা ও স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়। যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির […]
এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুনের পেছনে যৌনকর্মী!
ইউরোবিডি২৪নিউজঃ যৌনকর্মীর পরিকল্পনায় খুন হন এটিএম বুথের নিরাপত্তাকর্মী এনামুল। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যৌনকর্মী মেঘলার পালিত তিন সন্ত্রাসী এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। গতকাল মোহাম্মদপুর থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে মেঘলা ওরফে ডলারের মা (৪৫), সানি (২২), পারভেজ (২৪) ও জুয়েল (২৭)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি। […]
রক্ষক যখন ভক্ষক!
ইউরোবিডি২৪নিউজঃ ঘটনা ১ ১৯৯৫ সালের ২৩ আগস্ট। ইয়াসমিন নামের ১৪ বছরের এক কিশোরী ধানমন্ডির একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। বাড়ি দিনাজপুর। আট-নয় মাস কাজ করার পর, মাকে দেখার জন্য ইয়াসমিন গৃহকর্তাদের কাউকে কিছু না জানিয়েই দিনাজপুর-ঠাকুরগাঁগামী নৈশকোচ হাছনা এন্টারপ্রাইজে উঠে বসে। কিশোরীটি তখনও জানত না এই বাসটি দিনাজপুর নয়, ঠাকুরগাঁ শহরে যাবে। ভুল বাসে […]
কবি দিলওয়ারের ইন্তেকালে শোক প্রকাশ
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বাংলা সাহিত্যের দিকপাল একুশে পদকপ্রাপ্ত কবি দিলওয়ারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ডেইলি সিলেট ডট কম ও সাপ্তাহিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি ও দৈনিক মৌলভীবাজার ডট কম এর সম্পাদক মনসুর আহমদ মকিস, সাপ্তাহিক পাতাকুড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ডেইলি সিলেট ডট কম সম্পাদক কে. […]
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র কার্যকরী কমিটি গঠন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: এস রহমান মামুন, যুক্তরাজ্য : কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে গত ৪ অক্টোবর ইস্টলন্ডনের সারু গ্রিলে ২০১৩-২০১৪ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বর্তমান সভাপতি আতিকুর রহমান জুনেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো: আব্দুল জলিল। সভায় আগামী বছরের পথ […]
ইরান সফরে আসছে জার্মান এবং ইইউ সংসদীয় প্রতিনিধিদল
ইউরো সংবাদ: ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে আসছে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের একটি সংসদীয় প্রতিনিধিদল। ইরানের সংসদ সদস্য হোসেইন সোবহানি-নিয়া আজ (বৃহস্পতিবার) জানান, চলতি অক্টোবর মাসের মাঝামাঝি অথবা নভেম্বর মাসের প্রথম দিকে প্রতিনিধিদলটি এ সফর করবে। এর আগে, ইহুদিবাদী ইসরাইলপন্থী কয়েকটি গ্রুপের চাপ সত্ত্বেও ২০১২ সালের অক্টোবর মাসে চার সদস্যের একটি জার্মান প্রতিনিধিদল ছয়দিনের সফরে ইরানে এসেছিল। […]

