• ২৭ বৈশাখ ,১৪৩৩,10 May ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

Author Archive: eurobd

rss feed

Author's Website

প্রেমের টানে ঘর ছেড়েছে ঝুমা,মামলা করেছেন ঝুমার মা

| আগস্ট 5, 2013 | 0 Comments

দেশের খবর: অপহরণ নয়, প্রেমের টানেই ঘর ছেড়েছেন ‘ক্ষুদে গানরাজ’ তারকা ঝুমা আক্তার। শুধু তাই নয়, বিয়ে করে এখন সংসারী সে। অবশ্য ঝুমার মা জেসমিন বেগম রোববার নরসিংদী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে ঝুমার প্রেমিক ইসরাফিল ও তার গাড়িচালক ফয়সালকে। মামলায় বলা হয়েছে গত ২৩শে জুলাই ঝুমাকে নরসিংদী জেলখানার মোড় […]

Continue Reading

তুরস্কের সাবেক সেনাপ্রধানের যাবজ্জীবন কারাদণ্ড

| আগস্ট 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সরকার উৎখাতের ষড়যন্ত্রের কারণে তুরস্কের সাবেক সেনাপ্রধান ইলকার বাসবার্গ সহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল তুরস্কের একটি আদালত এ মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালত বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির তিন এমপিকে ১২ থেকে ৩৫ বছরের জেল দিয়েছেন। শুনানিতে আদালত ২১ জনকে খালাস দেন। আদালতে এ রায় দেয়ার […]

Continue Reading

নজরদারির জন্য ব্রিটিশ গোয়েন্দা দফতর পেয়েছে ১০ কোটি পাউন্ড:স্নোডেন

| আগস্ট 5, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: আবারও বোমা ফাটালেন এডওয়ার্ড স্নোডেন। মস্কো বিমানবন্দর ছাড়ার আগে এই সাবেক মার্কিন সফটওয়্যার বিশেষজ্ঞ জানিয়েছেন, গত তিন বছরে মার্কিনদের নির্দেশমত নজরদারি করার পারিশ্রমিক বাবদ ব্রিটিশ গোয়েন্দা দফতর অন্তত ১০ কোটি পাউন্ড দক্ষিণা পেয়েছে। সদ্য রাশিয়ায় আশ্রয় পাওয়া সাবেক মার্কিন গুপ্তচর এডওয়ার্ড স্নোডেন আবারও অস্বস্তিতে ফেলেছেন ব্রিটিশ প্রশাসনকে। সংবাদ সংস্থা ‘দ্য গার্ডিয়ান’-কে সেরেমেতিয়েভো বিমানবন্দর ছাড়ার আগে […]

Continue Reading

অবশেষে স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দিল রাশিয়া

| আগস্ট 4, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। এরইমধ্যে শেরেমেটিয়েভো বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা ছেড়ে মস্কোয় ঢুকেছেন তিনি। গত জুন মাসের ২৩ তারিখ থেকে তিনি মস্কোর এ বিমানবন্দরে আটকা পড়েছিলেন। স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা আজ (বৃহস্পতিবার) এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশিয়া স্নোডেনকে এক বছরের জন্য রাজনৈতিক আশ্রয় দিয়েছে। স্নোডেন সাধারণ […]

Continue Reading

ইউরোজোনে বেকারত্বের হার বিপজ্জনক পর্যায়ে; বেকার ১ কোটি ৯০ লাখ

| আগস্ট 4, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  ইউরোজোনের বেকারত্বের হার বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। লন্ডনভিত্তিক ব্রুশ গ্রুপের পরিচালক রবার্ট আউল্ডস ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউরোজোনে বিরাজমান অর্থনৈতিক সংকট যে অব্যাহত থাকবে তা বেকারত্বের হার বেড়ে যাওয়া থেকে বোঝা যাচ্ছে। এ অর্থনৈতিক বিশ্লেষক আরো বলেন, “ইউরোজোনের অর্থনৈতিক বিপর্যয় দ্রুত নিরসন করা যাবে না। […]

Continue Reading

২৫০ ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট সরবরাহের দ্বায়ে বৃটেনে সাত বাংলাদেশীর সাজা

| আগস্ট 4, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ভুয়া কাগজপত্র দিয়ে বৃটিশ পাসপোটের্র ব্যবস্থা করে দেয়ার দায়ে সাত বাংলাদেশীকে মোট ২০ বছরের সাজা দিয়েছে আদালত। শুক্রবার ম্যানচেস্টার ক্রাউনকোর্টে তাদের সাজা ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্তরা প্রত্যেক অবৈধ অভিবাসীদের কাছ থেকে ১৪ হাজার পাউন্ড পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। হোম অফিসের অভিবাসন কর্মকর্তাদের ধারণা তারা ২৫০ ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট সরবরাহের মাধ্যমে বৃটেনে […]

Continue Reading

সাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হল কুড়িল ফ্লাইওভার

| আগস্ট 4, 2013 | 0 Comments

দেশের খবর: খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত কুড়িল ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর পরই যান চলাচলের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। রোববার বেলা ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন করেন। এরপরই এটি সাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রাজধানীর বড় একটি অংশ কুড়িল লেবেল ক্রসিং ও আশপাশের এলাকার যানজট নিরসনে ভূমিকা রাখবে […]

Continue Reading

সাবেক আওয়ামী সাংসদ ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আওরঙ্গ নিহত

| আগস্ট 3, 2013 | 0 Comments

দেশের খবর: সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ পাঁচজন ঢাকা-মাওয়া সড়কের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আওরঙ্গ শরীয়তপুর-১ আসনের (ডামুড্যা) আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আজ শনিবার বেলা সাড়ে তিনটার সময় একটি বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় যুবদল আয়োজিত একটি ইফতার মাহফিলে […]

Continue Reading

ফ্রান্সে আয়েবার ইফতার মাহফিল!

| আগস্ট 3, 2013 | 0 Comments

 আবু তাহির,প্যারিস: বাংলাদেশের সাথে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সমঝোতা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে প্রাধান্য দিয়ে ইউরোপে অবস্থানরত স্হানীয় নাগরিকদের সাথে একই দেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের বন্ধুত্বপুর্ন সম্পর্ক চলমান রাখতে কাজ করে যাচ্ছে আয়েবা। প্রবাসীদের নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে শুরু থেকে এ পর্যন্ত সম্পুর্ন ইতিবাচক ভাবে আয়েবা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত পহেলা অগাষ্ট প্যারিসের […]

Continue Reading

আল কায়েদা হামলার হুমকির কারণে মার্কিনদের বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা!

| আগস্ট 3, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য আল কায়েদা হামলার ভয়ে শুক্রবার তার নাগরিকদের জন্য একটি বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করে। প্রায় দুই ডজন মার্কিন দূতাবাস সপ্তাহ শেষে বন্ধ ঘোষণা করার পরপরই এই সতর্কতা জারি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদা হামলার হুমকির কারণে আমেরিকানদের জন্য এই বিশেষ একটি বিশ্ব ভ্রমণ সতর্কতা জারি করে এবং প্রায় ২১টি মুসলিম […]

Continue Reading