বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: গত ২১ জুলাই ফ্রান্সের প্যারিসে শিল্পী সাহাবউদ্দিনের বাসভবনে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। পৃষ্ঠপোষক এম এ কাশেমের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা শিল্পী সাহাবউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল, অধ্যাপক আলম অপু, আনোয়ার হোসেন প্রমুখ।শিল্পী সাহাবউদ্দিনকে প্রধান উপদেষ্টা কামরুল হাসানকে সভাপতি অধ্যাপক আলম অপুকে সাধারন সম্পাদক করে […]
ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ২১ জুলাই প্যারিসের রয়েল ক্যাফে রেস্টুরেন্টে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি শাহআলমের সভাপতিত্বে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারন সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সিনিয়র স হ সাধারন সম্পাদক মফিজ আলী। ইফতার […]
নেকাব পরিহিতা মহিলার গতিরোধ কেন্দ্র করে ফ্রান্সে গোলযোগ
ইউরো সংবাদ: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস বলেছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্যারিসের শহরতলিগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হবে। নেকাব বা পুরো মুখ আবৃত বোরকা পরিহিতা এক মহিলাকে পুলিশের গতিরোধ করাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিলেন তিনি। উপর্যুপরি দ্বিতীয় রাতেও প্যারিসের কয়েকটি শহরতলিতে গোলযোগের পর এ ঘোষণা দিলেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, […]
স্বপ্নের উড়ালসেতু ‘মেয়র হানিফ ফ্লাইওভার’ সেপ্টেম্বরে চালু!
দেশের খবর: সেপ্টেম্বরে চালু হচ্ছে স্বপ্নের ‘মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভার’ (গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার)। বেসরকারী অর্থায়নে এই প্রথম নির্মিত হচ্ছে নগরীর সবচেয়ে বড় ফ্লাইওভার। এটি চালু হলে নগরীর যানজট অনেকটাই কমে যাবে বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। ২০১০ সালের জুনের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারটির নির্মাণকাজ উদ্বোধন করেন। এটি নির্মাণ করছে ওরিয়ন গ্রুপ। এ ফ্লাইওভার সম্পর্কে ওরিয়ন গ্রুপের […]
ছেলে ফিলিপের কাছে সিংহাসন হস্তান্তর করেছেন বেলজিয়ামের রাজা
ইউরো সংবাদ: বেলজিয়ামের রাজা দ্বিতীয় অ্যালবার্ট সিংহাসন ত্যাগ করেছেন। রোববার আনুষ্ঠানিকভাবে তার ছেলে ও সিংহাসনের উত্তরাধীকারী যুবরাজ ফিলিপের কাছে সিংহাসন হস্তান্তর করেছেন তিনি। কুড়ি বছর রাজত্ব চালানোর পর ৭৯ বছর বয়সী রাজা অ্যালবার্ট রোববার জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন (বিবিসি)। এর আগে চলতি মাসের গোড়ার দিকে স্বাস্থ্যগত কারণে দায়িত্ব […]
ইইউর কালো তালিকাভুক্ত হচ্ছে লেবাননের হিজবুল্লাহ
ইউরো সংবাদ: লেবাননের শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজুবল্লাহর সামরিক শাখাকে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি দেশটির সঙ্গে বৃহত্তর সম্পর্ক স্থাপনেরও লক্ষ্য স্থির করেছে সংস্থাটি। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সংস্থার সদর দফতরে ইইউভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে এএফপি। প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহর জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ইইউ এমন সিদ্ধান্ত নেয়। এ […]
ছেলে সন্তানের জন্ম দিলেন বৃটিশ রাজবধূ কেট
ইউরো সংবাদ: লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে ছেলে সন্তানের মা হলেন বৃটিশ রাজবধূ কেট মিডলটন। বাংলাদেশ সময় সোমবার রাত ২টার দিকে এখবর জানিয়েছে বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি।) প্রিন্স উইলিয়াম-কেট দম্পতির প্রথম এই সন্তান বৃটিশ রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী। সোমবার বাংলাদেশ সময় দুপুর নাগাদ প্রসব বেদনা নিয়ে লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে ভর্তি হন কেট। রাজশিশুর আগমন উপলক্ষে অনেক […]
প্যারিসে অর্ধনগ্ন প্রতিবাদী দল “Femen” –এর সদর দপ্তরে আগুন!
ইউরোবিডি২৪নিউজঃ প্যারিসে অনাবৃতপ্রায় প্রতিবাদকারি নারীবাদী দল “ ফেমেন” -এর সদর দপ্তরে শনিবার রাতে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো সনাক্ত করা যায় নি। পুলিশ জানায়, তারা এই অগ্নিকাণ্ডে কারো হাত আছে বলে প্রমাণ পায়নি। রবিবার, “ফেমেন” এর দলনেত্রী Inna Shevchenko বলেন, আগুনটা কিভাবে লেগেছে, জানিনা। তিনি আরও বলেন, তাদের পদক্ষেপকে বাধাগ্রস্ত করবার জন্য অনেক শত্রু […]
মার্কিন গোয়েন্দাবৃত্তি নিয়ে চাপের মুখে জার্মান চ্যান্সেলর মারকেল
ইউরো সংবাদ: মার্কিন গোয়েন্দাবৃত্তির বিষয়ে তথ্য প্রকাশ না করার জন্য রাজনৈতিক চাপের মুখে পড়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। সম্প্রতি মারকেল এক সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দাবৃত্তির বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করে বরং তার সরকারের অবস্থানকে সঠিক বলে মন্তব্য করেছেন। এ ছাড়া, তিনি বলেছেন, তার সরকার এ নিয়ে আমেরিকার ওপর যথাযথ চাপ সৃষ্টি করেছে। মধ্য-বাম দলের […]
টিভিতে রনিকে বর্জনের আহবান সিনিয়র সম্প্রচার সাংবাদিকদের
দেশের খবর: পেশাগত দায়িত্ব পালনের সময় সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও তার সহযোগীদের হাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সিনিয়র সম্প্রচার সাংবাদিকরা। একই সঙ্গে ওই ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংসদ রনিকে কোনো টেলিভিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোরও আহ্বান জানান তারা। এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান সম্প্রচার সাংবাদিকরা। […]

