• ৫ অগ্রহায়ণ ,১৪৩৩,19 Nov ,2026
  • ব্রেকিং নিউজ : সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে সফলভাবে অনুষ্ঠিত হলো ২য় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’

Author Archive: eurobd

rss feed

Author's Website

সবাই মিলে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখুন: প্রধানমন্ত্রী

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমিতে আয়োজিত এ সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিতে ‘সকলে সম্মিলিতভাবে কাজ করবে’ আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য সকলে প্রচেষ্টা চালাবেন সেটাই আমি আশা করি।’ দেশের উন্নয়ন অব্যহত রাখতে শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ শান্তির দেশ। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারের উন্নয়ন। প্রতিটি পরিবার সচ্ছ্বলভাবে জীবন যাপন করুক, সুন্দরভাবে বাঁচুক- সেটাই আমরা চাই। সেজন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা একান্তভাবে প্রয়োজন।’ দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে বলেন তিনি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং কার্যাক্রমের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলবো, প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, আমাদের শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি- ডেল্টা প্ল্যান ২১০০।’ তিনি বলেন, ‘এই বদ্বীপ অঞ্চল, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যেন রক্ষা পায় এবং এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে, সেই পরিকল্পনাটাও আমি দিয়ে গেলাম। ’ টানা তিনবারের সরকার প্রধান বলেন, ‘২১০০ সাল পর্য ন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি যাতে বাংলাদেশের এই অগ্রযাত্রা কখনো কেউ ব্যাহত করতে না পারে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। সকলে সম্মিলিতভাবে কাজ করবেন সেটাই আমরা আশা করি।’ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। সমাবেশে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব পদক তুলে দেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আনসার ভিডিপি অ্যাকাডেমিতে ‘মুজিব প্রাঙ্গণ’সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

Continue Reading

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসছে সার্চ কমিটি

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে মতামত নিতে ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) সভায় বসছে অনুসন্ধান (সার্চ) কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এরই মধ্যে তালিকা করে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সার্চ কমিটির সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। এর আগে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, আগামী শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত আমাদের বিশিষ্ট নাগরিক বা পেশাজীবী, সাংবাদিকসহ গণমান্য যারা আছেন, তাদের সঙ্গে মিটিং হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টায় একটা মিটিং হবে। মোট তিনটা মিটিং হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, যাদের সার্চ কমিটি আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, অধ্যাপক ড. জাফর ইকবাল, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা, প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর প্রমুখ।//যাযাদি/ এ

Continue Reading

মহান বিজয়ের ৫০ বছরঃ রক্তে ভেজা অশ্রু সিক্ত শুভেচ্ছা।

| ডিসেম্বর 16, 2021 | 0 Comments

আজ মহান বিজয়ের ৫০ বছরঃ এই অর্জন বড় কষ্টের, এই অর্জন তীব্র বেদনার। আমি বা আমার প্রজন্ম অর্থাৎ আমরা যারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম তারা মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু যুদ্ধের ইতিহাস প্রতিটি ঘটনা আমার রক্তে মিশে আছে। তাইতো আমার অস্তিত্ব অনুভব করার সাথে সাথেই টের পাই আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা সংগ্রাম। এই স্বাধীনতা আনতে গিয়ে যত মায়ের […]

Continue Reading

স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি

| অক্টোবর 20, 2021 | 0 Comments

স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্পেনের বার্সেলোনায় বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি। প্রবাসী মিনহাজুল ইসলাম মুক্তা (৩১) তার স্ত্রী মুনিরা খানম মুন্নীর (২৫) বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী মিনহাজ বিয়ানীবাজার থানার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের নজরুল ইলামের ছেলে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ […]

Continue Reading

মরহুম এইচ.এম হায়দার হোসেনের স্মরণে দোয়ার মাহফিল

| সেপ্টেম্বর 29, 2021 | 0 Comments

Ami Voyages International এর র্কণধার, ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত প্রিয় মানবিক মানুষ মরহুম এইচ.এম হায়দার হোসেনের স্মরণে আগামী ১ লা অক্টোবর ২০২১ রোজ শুক্রবার বাদ জুমা ইস্তা ও ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়ার মাহফিলে মরহুমের পরিবার ও Ami Voyages এর পক্ষ থেকে আপনাদের সবাই কে আমন্ত্রণ রইল।বারাক আল্লাহু ফিকুম। […]

Continue Reading

জাতীয় শোক দিবস ঃ বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধু।

| আগস্ট 15, 2021 | 0 Comments

জাতীয় শোক দিবস ঃ বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধু। প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে একদল বিপথগামী সেনা সদস্যরা বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের […]

Continue Reading

ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মাওলানা নূর মােহাম্মদের ইন্তেকাল।

| আগস্ট 8, 2021 | 0 Comments

সরকারি মাদরাসা – ই – আলিয়া , ঢাকার সাবেক অধ্যক্ষ , ফেনীর কৃতি সন্তান প্রফেসর মাওলানা নূর মােহাম্মদ ( ৮০ ) করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রােববার রাতে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । তিনি দুই ছেলে , চার মেয়ে এবং অসংখ্য আত্মীয় – স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।রাতেই তার […]

Continue Reading

ফ্রান্সে বাংলাদেশী নারীহত্যাঃ ৩২ বছর বয়সী পারিবারিক পরিচিত লোকটির বিরুদ্ধে অভিযোগ গঠন।

| আগস্ট 8, 2021 | 0 Comments

স্থানীয় ম্যানস এর পাবলিক প্রসিকিউটর কার্যালয় ৭ আগস্ট ২০২১ শনিবার নিশ্চিত করেছে যে, গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে লা ফ্লেশ শহরের একটি বাসায় এক বাংলাদেশী এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা এবং তার স্বামীকে আহত করার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ৬ আগস্ট শুক্রবার অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকউশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]

Continue Reading

ফ্রান্সে বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ

| আগস্ট 6, 2021 | 0 Comments

স্বাস্থ্য ডেস্কঃ ৯ আগস্ট থেকে অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ। বারে বা রেস্তোরাঁয় ঢুকতে লাগবে এটি। মলিক পক্ষকে এটি স্ক্যান করে তারপর কাস্টমার প্রবেশ করাতে হবে। অন্যথায় কোড সিভিলের লঙ্ঘন ধরা হবে। আর যদি এ নিয়ে কেউ মিথ্যার আশ্রয় নেয় তাহলে ৫ম শ্রেণীর জরিমানা করা হবে। বিমান এবং দূরপাল্লার ট্রেন […]

Continue Reading

ফ্রান্সে ফ্লেশ শহরে ছুরির আঘাতে এক বাংলাদেশী নারী খুন,স্বামী ও অন্য এক পুরুষ আহত।

| আগস্ট 5, 2021 | 0 Comments

ফ্রান্সের “পেই দো লা লোয়া” বিভাগের “সার্ত” জেলার “লা ফ্লেশ” পৌরসভায় ৩ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় স্বামী ও ঐ দম্পতির একজন পুরুষ বন্ধুর সামনে ছুরিকাঘাতে ঐ বাংলাদেশী নারী নিহত হন বলে জানা যায়। স্বামী এবং ঐ বন্ধুটিও এসময় আহত হন। তারা তিন জনই বাংলাদেশী নাগরিক। তবে ঐ মহিলা কার হাতে নিহত হয়েছেন এটা […]

Continue Reading