স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: উৎসব মুখর পরিবেশে স্পেন প্রবাসীরা ঈদ উল আযহা উদযাপন করেছে। স্পেনের মাদ্রিদের প্রাণ কেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভা-পিয়াসের কাসিনো পার্কের খোলা মাঠে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ১০ হাজার প্রবাসীদের উপস্থিতিতে গোটা এলাকা মিলন মেলায় রুপ লাভ করে। শত ব্যস্ততার মাঝে এই একটা দিন সবাই একত্রে মিলিত হন উৎসবই আমেজে। তবে, গ্রীষ্মকালীন […]
ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ড. বিদ্যুৎ বড়ুয়াকে ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউরোপিয়ান আওয়ামী লীগ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে ইউরোপে আওয়ামী লীগকে গতিশীল, শক্তিশালী ও আধুনিকীকরণের লক্ষে গঠনতন্ত্রের ২৫ (গ) ধারা অনুযায়ী ইউরোপ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পদে তাকে নিয়োগ প্রদান করেছে। উল্লেখ, তিনি বর্তমানে ডেনমার্ক আওয়ামী […]
ফ্রান্সে শীর্ণকায় মডেল নিষিদ্ধ
ইউরো সংবাদ: বেশ কিছুদিন ধরেই শীর্ণকায় মডেল ব্যবহারের বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা চলছে। আর তারই জের ধরে এবার ফ্রান্সের বেশ কয়েকটি শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ঘোষণা দিয়েছে তারা আর শীর্ণকায় মডেল ব্যবহার করবে না। অভিযোগ উঠেছে, বাস্তবতা বর্জিত অতিরিক্ত শীর্ণ মডেলদের দেখে অনেক তরুণীই তেমন হওয়ার চেষ্টা করে। এতে তাদের ইটিং ডিসঅর্ডারসহ নানা শারীরিক সমস্যা তৈরি হয়। […]
জার্মানিতে ফিকে হয়ে আসছে অভিবাসীর রঙিন স্বপ্ন
ইউরো সংবাদ: জার্মানিতে বসবাসকে যে রকম মনে করা হয়, ভয়ংকর আমলাতান্ত্রিক অভিজ্ঞতা কিন্তু সেটাকে অনেকটা ম্লান করে দেয়৷ ডয়চে ভেলের এলিজাবেথ শুমাখার অভিবাসীদের সে রকম গল্পগুলোর দিকে দৃষ্টি দিয়েছেন, যোগ করেছেন নিজের অভিজ্ঞতাও৷ সাম্প্রতিক সময়ে উদ্বাস্তুদের স্বাগত জানানোর ফলে দেশটি সম্পর্কে ব্যতিক্রমধর্মী বার্তা পাচ্ছে বিশ্ববাসী৷ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজিতে গুরুত্বারোপ, দেশটির বিভিন্ন খাতের জন্য বিদেশে […]
মাহফুজুর রহমানের গানে ‘মরাল রাইট ভায়োলেশন’
বিনোদন: এক বেসরকারি টেলিভিশনে ঈদের অনুষ্ঠানে প্রচার হয় চ্যানেলের চেয়ারম্যানের একক সংগীতানুষ্ঠান৷ সব সমালোচনা ছাড়িয়ে উঠে এসেছে এক অভিনেত্রীর অভিযোগ৷ টেলিফিল্মের ছবি কেটে গানের ভিডিওতে বসিয়ে দেয়ায় তাঁকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়৷ ৪ সেপ্টেম্বর রাতে প্রচার হয় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক এই গানের অনুষ্ঠানটি৷ প্রচারের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় […]
রোহিঙ্গা সংকট নিরসনে ৪+১ ফর্মুলা দিল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক: ইন্দোনেশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ৪ যোগ ১ ফর্মুলা মিয়ানমারের কাছে পেশ করেছে। মিয়ানমারের রাজধানীতে দেশটির স্টেট কনস্যুলার অং সান সুচির সঙ্গে বৈঠকের সময়ে এটি পেশ করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনটো মারসুদি। মারসুদি বলেন, মানবিক এবং নিরাপত্তা পরিস্থিতি সংকটের যেন অবনতি না হয়ে সে জন্য এ প্রস্তাবের প্রথম চারটি শর্ত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এ সব শর্ত […]
‘রাখাইনে মানবিক বিপর্যয় শেষ হতেই হবে, বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া’
আন্তর্জাতিক: ঢাকা সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা শেষ হতেই হবে। এর জন্য যা যা করণীয় সেক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া সরকার। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ঢাকার প্রশংসা করে রেতনো মারসুদি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সমবেদনা […]
জাতিসংঘে ড. ইউনূসের চিঠি: রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা বন্ধের দাবি
আন্তর্জাতিক: মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক সমস্যা নিরসনে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি খোলা চিঠি দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল (মঙ্গলবার) ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমের কাছে বাংলা ও ইংরেজিতে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে অপপ্রচার, ঘৃণা ও সহিংসার উস্কানি বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা বন্ধের দাবি জানান […]
এরদোগানকে সুচি বললেন- ‘সব ভুয়া খবর’।
আন্তর্জাতিক: মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও কার্যত প্রধান নেতা অং সান সুচি দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান গণহত্যা এবং নির্যাতনের ঘটনাকে ‘ভুল তথ্যের বিশাল বরফখণ্ড’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের প্রকৃত চিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি যখন এ দাবি করছেন তখন রাখাইন রাজ্য থেকে অন্তত এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে চলে […]
বাংলাদেশে ফ্রান্স প্রবাসী অপু আলমের কনিষ্ঠ পুত্র প্রীতম এর ইন্তেকাল -ইন্নালিল্লাহি….রাজিউন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ফ্রান্স থেকে প্রকাশিত পাক্ষিক প্রবাস বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম এর ছোট ছেলে ফ্রান্সের নাগরিক প্রিতম আলম অন্তু (৬) শুক্রবার রাত অনুমান ১১.১৫ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। শিশু প্রিতমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ […]

