• ২০ বৈশাখ ,১৪৩৩,03 May ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

Author Archive: eurobd

rss feed

Author's Website

পর্তুগালে বাংলাদেশী পোশাকের মনমাতানো ফ্যাশন শো

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি পোশাকের মনমাতানো ফ্যাশন শো। গত রোববার স্থানীয় একটি হলে এ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ফ্যাশন শোতে বাংলাদেশি ছাড়াও পর্তুগীজ, ফরাসী, ব্রাজিলিয়ান, স্প্যানিশসহ বিভিন্ন দেশের মডেলরা অংশগ্রহণ করেন । অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অন্য দেশের মডেলদের বাংলাদেশি পোশাক পরে মঞ্চে ওঠার বিষয়টি। আর এসব পোশাক ডিজাইন করেছে […]

Continue Reading

জাতিসংঘের সামনে ভাস্কর্য পরিদর্শনে সুরঞ্জিত ও ফিরোজ

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

বিশ্বজুড়ে বাংলা: মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের উগ্যোগে গত ১ ফেব্রুয়ারি জাতিসংঘের সামনে এক মাসের জন্য স্থাপিত করা হয় আন্তর্জাতিক শিল্পী খোরশেদ আলম সেলিমের নকশায় এবং শিল্পী মৃনাল হকের তৈরি বাংলা ভাষার ভাস্কর্য। এই ভাস্কর্যটি জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। গত ৯ ফেব্রুয়ারি দুপুরে এই ভাস্কর্য পরিদর্শন করেন জাতিসংঘের মাদক বিষয় সেমিনারে অংশ নিতে […]

Continue Reading

হল্যান্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গঠিত

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: জাতির জনক, বাঙালীর শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রাখার লক্ষ্যে হল্যান্ডের হেগ শহরে গত ৭ ফেব্রূয়ারী ২০১৬ ‘হল্যান্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশন’, গঠন করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হল্যান্ড আওয়ামী লীগের নেতা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুরাদ খান। সভায় সর্ব সম্মতিক্রমে জনাব ডেভিড রহমান কে সভাপতি ও জনাব শাহদাত […]

Continue Reading

প্রতিস্থাপিত হৃদপিণ্ড নিয়ে ৩৩ বছর বেঁচে থাকা

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

হেল্থ ইস্যুজ: পৃথিবীতে যে ব্যক্তিটি প্রতিস্থাপিত হৃদপিণ্ড নিয়ে ৩৩ বছর বেঁচে ছিলেন তিনি ব্রিটেনের একটি হাসপাতালে মারা গেছেন। সে ব্যক্তির নাম জন ম্যাককাফার্থি। ৩৯ বছর বয়সে তার হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৮২ সালে ব্রিটেনের একটি হাসপাতালে যখন হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়, তখন চিকিৎসকরা বলেছিলেন তিনি বড়জোর পাঁচ বছর বাঁচবেন। […]

Continue Reading

বাংলাদেশে মৃত শিশুকে জীবিত দেখিয়ে ফি আদায় করায় হাসপাতালের জরিমানা

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

দেশের খবর: রোগী মারা যাওয়ার পরও জীবিত দেখিয়ে চিকিৎসার নামে মোটা অংকের ফি আদায় করার অভিযোগ প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে মাঝে মধ্যেই শোনা যায়। এরকম এক ঘটনা হাতে-নাতে ধরা পড়ার পর ঢাকার একটি হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকের মোটা অংকের জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। ঢাকার ঝিগাতলা এলাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ মেডিক্যাল সার্ভিসেস হাসপাতালে র‍্যাব বুধবার এক অভিযান চালায়। […]

Continue Reading

যে দশটি চাকুরিতে বেতন সবচেয়ে বেশি

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

লাইফ স্টাইল: বিশ্বের সবচেয়ে বেশি বেতন বা মাইনের চাকুরি কোনগুলো জানেন? মার্কিন ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করেছে দশটি চাকুরি, যাতে বেতন সবচেয়ে বেশি৷ পত্রিকাটির তথ্যের সূত্র ক্যারিয়ারকাস্ট ডটকম৷ শল্য চিকিৎসক চাকুরি বিষয়ক ওয়েবসাইট ‘কেরিয়ারকাস্ট’-এর হিসেবে ২০১৫ সালে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন সার্জন বা শল্য চিকিৎসকরা৷ গড়ে একেকজন চিকিৎসকের বাৎসরিক বেতন ৩ লাখ ৫২ হাজার মার্কিন ডলার৷ মনোবিজ্ঞানী ফোর্বস-এর […]

Continue Reading

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ এখনও নিখোঁজ দু’জন৷ আহত ১০ জনের অবস্থা আশংকাজনক, আটজনের অবস্থা গুরুতর, বাকি ৬৩ জন সামান্য আঘাত পেয়েছেন৷ দক্ষিণের বাভারিয়া রাজ্যে এই দুর্ঘটনা ঘটে৷ পুলিশের মুখপাত্র স্টেফান সনটাগ বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, ‘‘মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার কিছু আগে রোজেনহাইম ও হোলৎসকির্শেন-এর মধ্যে চলাচলকারী […]

Continue Reading

উ. কোরিয়া নানাভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে ফাঁকি দিচ্ছে

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

আন্তর্জাতিক: জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেল বলেছে,উত্তর কোরিয়া নানা পন্থায় এ বিশ্ব সংস্থার আরোপিত নিষেধাজ্ঞাকে ফাঁকি দিচ্ছে।  এ প্রতিবেদনে আরো বলা হয়েছে দেশটির নিষিদ্ধ অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার জন্য যন্ত্রপাতি ও উপাদান বিশ্বের বিভিন্ন স্থান থেকে নানা ভাবে সংগ্রহ করছে। এ সব নিষিদ্ধ অস্ত্র সংগ্রহ করার জন্য পিয়ংইয়ং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত  আস্থাভাজন এজেন্টদের ওপর নির্ভর করছে […]

Continue Reading

ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী ও ইসলাম বিদ্বেষী পেগিডা’র বিক্ষোভ অনুষ্ঠিত

| ফেব্রুয়ারি 11, 2016 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপে অভিবাসীদের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জার্মানির ইসলাম বিদ্বেষী ‘পেগিডা’ আন্দোলনের বহু সমর্থক (শনিবার) মহাদেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। ইউরোপে অব্যাহত অভিবাসন প্রত্যাশীদের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করার লক্ষ্যে জার্মানিতে ইসলাম বিদ্বেষী ‘পেগিডা’ আন্দোলন যাত্রা শুরু করে। গত (শনিবার) ‘ফরট্রেস ইউরোপ’ বা ‘ইউরোপ দূর্গ’ নামে অভিবাসন বিরোধী ব্যানারের অধীনে আয়োজিত মিছিলে অংশ নিতে […]

Continue Reading

জুলিয়ান অ্যাসাঞ্জেকে অবাধে চলাফেরা করতে দেয়া উচিত: জাতিসংঘ

| ফেব্রুয়ারি 6, 2016 | 0 Comments

আন্তর্জাতিক:  জাতিসংঘের একটি প্যানেল বলেছে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে অবাধে চলাফেরা করতে এবং স্বাধীনতা হরণের জন্য তাকে ক্ষতিপূরণ দেয়া উচিত।  মানবাধিকার বিষয়ক পাঁচ বিশেষজ্ঞ নিয়ে গঠিত এ প্যানেল অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা করায় ব্রিটেন এবং সুইডেনের সমালোচনাও করেছে। লন্ডনে ইকুয়েডরের দূতাবাস ত্যাগে অ্যাসাঞ্জেকে ব্রিটেন এবং সুইডেন বাধা দিয়েছে উল্লেখে করে এ প্যানেল আরো বলেছে, বলপূর্বক আটকাবস্থার শিকার […]

Continue Reading