তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ
ইউরো সংবাদ: সিরিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই ডিক্রিতে বলা হয়েছে, মস্কো তুরস্ক থেকে কিছু পণ্য আমদানি, রাশিয়ায় তুর্কি কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং রুশ কোম্পানিতে তুরস্কের নাগরিকদের কাজ করার ওপর […]
প্যারিসে সন্ত্রাসী হামলার ২ সপ্তাহ পর জাতীয় স্মরণসভা করল ফ্রান্স
ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় নিহত ১৩০ ব্যক্তির জন্য স্মরণসভা করেছে দেশটি। ওই পাশবিক হামলার দুই সপ্তাহ পর প্যারিসে অনুষ্ঠিত স্মরণসভায় প্রায় ১,০০০ মানুষ অংশ নেন। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যরা এ সভায় অংশ নেন। সেখানে নিহতদের সবার নাম পড়ে শোনানো হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন […]
যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে
দেশের খবর: আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভার ভোটগ্রহণের জন্য মঙ্গলবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পৌরসভা হচ্ছে রংপুর বিভাগ : পঞ্চগড় জেলার পঞ্চগড়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল ও ঠাকুরগাঁও। দিনাজপুরের ফুলবাড়ী, দিনাজপুর, বীরগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর। নীলফামারীর সৈয়দপুর ও জলঢাকা। লালমনিরহাটের লালমনিরহাট ও পাটগ্রাম। রংপুরের বদরগঞ্জ। কুড়িগ্রামের কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ও […]
নষ্ট হয়ে গেছে অমিতাভের যকৃতের ৭৫ শতাংশ
বিনোদন: যকৃতের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের (বিগ বি)। হেপাটাইটিস-বির মতো রোগে আক্রান্ত হয়ে খারাপ হয়ে গেছে তার যকৃৎ। বিগ বি বলেন, ১৯৮২ সালের আগস্টে ‘কুলি’ ছবির শুটিংয়ে তিনি গুরুতর আহত হন। তখন তার প্রচুর রক্তক্ষরণ হয়। এজন্য প্রায় ২০০ জনের কাছ থেকে ৬০ ব্যাগ রক্ত দেয়া হয় তাকে। সেই সময় হেপাটাইটিস-বি […]
প্যারিসের ডাস্টবিন থেকে এবার বিস্ফোরক বেল্ট উদ্ধার
ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসে এবার একটি বিস্ফোরক বোমার বেল্ট উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার প্যারিসের দক্ষিণাঞ্চলে একটি ডাস্টবিন থেকে তা উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেল্টটি আসলেই বিস্ফোরক ছিল কিনা এবং তা কোথা থেকে এলো, সেই বিষয়ে তদন্ত চলছিল। তদন্তের সঙ্গে সম্পর্কিত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, প্যারিসে হামলাকারী হিসেবে […]
এবার ঢাকায় জাপানি নারী নিখোঁজের পর লাশ হলেন
দেশের খবর: এবার বাংলাদেশে এক জাপানী নারী নিখোঁজ হওয়ার পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা৷ আর এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ৷ জাপানী ওই নারীর নাম হিরোয়ি মিয়েতা (৫৫)৷ তিনি প্রায় একমাস আগে ঢাকার উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন৷ উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, নিহত […]
বেলজিয়াম কর্তৃপক্ষের গাফিলতি ইউরোপের দুশ্চিন্তার কারণ
ইউরো সংবাদ: বেলজিয়ামের কর্তৃপক্ষ কয়েক দিনের জন্য ব্রাসেলস শহর অচল করে দিয়েছিল৷ কিন্তু তাতে এখনো পর্যন্ত কোনো ফল পাওয়া নি৷ মাক্স হোফমান মনে করেন, সে দেশের কর্তৃপক্ষের যোগ্যতার অভাব সীমাহীন৷ বেলজিয়ামের কর্তৃপক্ষের উপর ভরসা করাই বিস্ময়কর ঘটনা৷ ব্রাসেলস শহরের মোলেনবেক এলাকা উগ্র ইসলামপন্থিদের দুর্গ হিসেবে গোটা ইউরোপে পরিচিত হয়ে ওঠার আগেই বেলজিয়ামের পুলিশের যোগ্যতার অভাব ও […]
২৩৪ পৌরসভায় ভোটের হাওয়া
দেশের খবর: সারা দেশের ২৩৪টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে। মঙ্গলবার ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ […]
বহু বছরের নীতি থেকে সরে গিয়ে সামরিক খাতে বাজেট বাড়াবে ব্রিটেন
ইউরো সংবাদ: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত নীতি পর্যালোচনার পর এ ঘোষণা দিলেন তিনি। এর মধ্য দিয়ে কার্যত দেশটির সামরিক ব্যয় কমানোর বহু বছরের নীতি থেকে পুরোপুরি সরে আসার ঘোষণা দেয়া হলো। ক্যামরন দেশটির পার্লামেন্ট সদস্যদের জানান, আগামী ১০ বছরের মধ্যে সামরিক খাতে ১,৮০০ কোটি ডলার ব্যয় করা […]
রাশিয়ার পিঠে ছুরি মেরেছে তুরস্ক: পুতিন
আন্তর্জাতিক: তুরস্কের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, “রাশিয়ার পিঠে ছুরি মেরেছে তুরস্ক।” বিমান ভূপাতিত করার ঘটনা যখন ঘটেছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছিলেন জর্দানের রাজা আবদুল্লাহর সঙ্গে বৈঠকে। রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত ওই বৈঠক শেষ করে তিনি বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে […]

