Category: স্পোর্টস
দাপুটে জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে সমান আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে লিটন দাসের দল, ফলে তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়।
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারালো বাংলাদেশ।
ইউরোবিডি স্পোর্টস : সাফ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। বাংলাদেশের একটি করে গোলটি করেছেন সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা ও তৃষ্ণা রানী। নেপালের গোল দুটি করেছেন আনিশা রায় ও মীনা দিউবা। দুই ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে […]
প্রথম বারের মতো টি২০ বিশ্ব কাপে খেলার যোগ্যতা অর্জন ইতালির।
ইউরোবিডি স্পোর্টস : ১৯৮০ সালে প্রথমবারের মতো গঠিত হয় ইতালিয়ান ক্রিকেট সংস্থা। চুরাশিতে আইসিসির অধিভুক্ত সদস্য, পঁচানব্বইয়ে সহযোগী সদস্যের পর ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোতে অংশ নেয় ইতালি। ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক টি২০ খেলা। ছয় বছরের মধ্যে সেই ইতালিই কিনা টি২০ বিশ্বকাপের মঞ্চে! ব্যাজিও, দেল পিয়েরো, পাওলো মালদিনির ইতালি শিখে নিয়েছে ক্রিকেটও। রূপান্তরের এই সময়কালকে বলা যেতেই পারে […]
এই মৌসুমে চতুর্থ শিরোপা জয়ের কাছাকাছি পিএসজি।
আজ রাত ৯টায় বিশ্বজয়ের মিশনে নামছে ক্লাব ফুটবলের অন্যতম দল প্যারিস সেন্ট জার্মান (পিএসজি)। বিশ্ব ক্লাব ফুটবলের চূড়ান্ত আসরে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে চ্যাম্পিয়ান ট্রফির মুকুট মাথায় নিয়ে তারা নামছে ইংলিশ সেরা ক্লাব চেলসির বিপক্ষে। নকআউট পর্বের শেষ পাঁচটি ম্যাচের সবগুলোতেই জিতেছে। স্নায়ুর লড়াইয়ের তারা এতটাই সাবলীল যে ওই ম্যাচগুলোতে ১৮টি গোল দিয়েছে প্রতিপক্ষের জালে, নিজেদের […]
বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সাবেক ফুটবলার নাসির মাহমুদ আর নেই।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
ফেনী ডেস্কঃ ফেনী জেলার দাগনভূঞা থানার পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের উদরাজপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সাবেক ফুটবলার নাসির মাহমুদ বৃহস্পতিবার দিবাগত-রাত ১২টা ৩০মিনিটে( ১৯ এপ্রিল শুক্রবার) নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর এ আকস্মিক মৃত্যুতে ফেনী জেলার ক্রীড়াঙ্গনে এবং তাঁর পরিবার পরিজন শুভানুধ্যায়ী ও […]
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উৎসবে ভাসছে সিটিজেনরা
নিজেদের ইতিহাসের সেরা সাফল্যের পর উৎসবের জোয়ারে ভাসছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে ২০২২-২৩ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে সিটিজেনরা। তুরস্কের রাজধানী ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে সিটির জয়সূচক গোল করেন স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার রড্রি। চোখ ধাঁধানো গোল করা এই উঠতি তারকা এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন। […]
সবার ওপরে নোভাক জোকোভিচ
ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে আবারও বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সার্বিয়ান তারকা ফেঞ্চ ওপেনের শিরোপা হাতে সার্বিয়ার কিংবদন্তি নোভাক জোকোভিচ চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল এবার ছিলেন না। দীর্ঘ ১৯ বছর পর লাল দুর্গের রাজার অনুপস্থিতিতে তাই ফ্রেঞ্চ ওপেনে সুস্পষ্ট ফেভারিট ছিলেন নোভাক জোকোভিচ। শেষ পর্যন্ত সেই সার্বিয়ান তারকার মুখেই ফুটল শিরোপার হাসি। রবিবার […]
নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াল বিসিবি
বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের সঙ্গে মেয়েদের বেতনের বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে সালমা-জাহানারা-রুমানাদের বেতন বাড়ানো হয়েছে। আজ সোমবার মিরপুর শেরেবাংলায় এই ঘোষণা দিয়েছেন স্বয়ং নাজমুল হাসান পাপন। বর্তমান চুক্তিতে থাকা ২৫ ক্রিকেটারকে ৪টি ক্যাটাগরিতে বেতন দেয় বিসিবি। সব ক্যাটাগরিতে ২০ শতাংশ বেতন বাড়িয়ে সেটাকে আবার রাউন্ড ফিগার […]
নিজস্ব টিভি চ্যানেলের আবেদন করতে যাচ্ছে বিসিবি
ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টেলিভিশনে দেখতে পারেননি বাংলাদেশের দর্শকরা। প্রথম ওয়ানডে দেখতে হয় আইসিসি টিভিতে। পরে নিজেদের ইউটিউব চ্যানেলে বাকি দুই ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করে বিসিবি। এর ফলে বড় সংখ্যক দর্শক সিরিজটি দেখা থেকে বঞ্চিত হয়। শুধু এই সিরিজ নয়; মাঝেমধ্যেই সম্প্রচার নিয়ে এমন জটিলতা হয়। এই সমস্যা সমাধানে এবার নিজস্ব টিভি চ্যানেলের […]
অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্রান্স।
বিশ্বকাপ ফুটবল -২০২২ঃ (২২/১১/২০২২) ফ্রান্স-অস্ট্রেলিয়াঃগ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্স। তিউনিসিয়া ও ডেনমার্ক গোল শূণ্য ড্র করে উভয়ে ১ পয়েন্ট করে নিয়ে গ্রুপে যথাক্রমে ২য় ও ৩য় স্থানে অবস্থান করছে। আর ফ্রান্সের কাছে হেরে অস্ট্রেলিয়া ০ পয়েন্টে গ্রুপের ৪র্থ স্থানে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার […]
