• ১২ কার্তিক ,১৪৩৩,27 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: 1stpage

চুমু খাওয়ায় বহিষ্কৃত ৬ বছরের শিশু

| ডিসেম্বর 14, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সহপাঠীর হাতে চুমু খাওয়ার অপরাধে বহিষ্কৃত হয়েছে ৬ বছরের শিশু। এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে এটাকে যৌন হয়রানির পর্যায়ে ফেলা যায় কি না। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ক্যানোন শহরে অবস্থিত লিংকন স্কুল অব সাইন্স অ্যান্ড টেকনোলোজি নামক শিক্ষাপ্রতিষ্ঠানে। স্কুলের কর্মকর্তারা অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন ছেলেটির মা। বৈঠকে স্কুলের প্রিন্সিপ্যালের ‘যৌন হয়রানি’ শব্দ […]

Continue Reading

কারাগারে নেয়া হলে ইতালিতে ‘বিপ্লব’ হয়ে যাবে : বার্লুসকোনি

| ডিসেম্বর 14, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: কর জালিয়াতির জন্য এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বৃহস্পতিবার বলেছেন, তাকে জেলে দেয়া হলে ইতালিতে ‘বিপ্লব’ ঘটে যাবে। কর জালিয়াতির এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বার্লুসকোনি চলতি বছরের গোড়ার দিকে তার পার্লামেন্ট সদস্য পদ হারান। আইন প্রণেতার পদ হারানোর পর আইনি সুরক্ষা হারালেও ৭৭ বছর বয়সী বার্লুসকোনি ইউরোপ ১কে বলেন, তিনি […]

Continue Reading

ইউক্রেনের রাজনৈতিক সংকট ঘনীভূত; নিষেধাজ্ঞা দিতে পারে আমেরিকা

| ডিসেম্বর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:ইউক্রেনের রাজধানী কিয়েভে দাঙ্গা পুলিশ যখন সরকার বিরোধী বিক্ষোভকারীদের বলপ্রয়োগের মাধ্যমে সরিয়ে দিচ্ছে তখন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে আমেরিকা। মার্কিন সরকার বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার পথ খোলা রাখছে ওয়াশিংটন। সেইসঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর দমন অভিযান চালাতে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করার ব্যাপারে ইউক্রেনকে সতর্কও করে দিয়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা […]

Continue Reading

ইতালিতে সরকার বিরোধী বিক্ষোভে পথে নেমেছে হাজার হাজার মানুষ

| ডিসেম্বর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইতালির সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ। ‘পিচফর্কস মুভমেন্ট’ নামের একটি সংস্থা সমগ্র ইতালিতে এ বিক্ষোভের ডাক দিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার পরিকল্পনা করেছে তারা। রাজধানী রোম, উত্তরাঞ্চলীয় নগর তুরিন, উত্তর-পূর্বাঞ্চলীয়  ভেনেতো এবং ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত সিসিলি দ্বীপে গতকাল (সোমবার) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। […]

Continue Reading

রিয়াদে সিরিয় মেয়ে বিক্রির বিজ্ঞাপন: নানা মহলের নিন্দা

| ডিসেম্বর 13, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: সৌদি আরবের রাজধানী রিয়াদে কৈশোর বা তারুণ্যে উপনীত সিরিয় মেয়েদের বিক্রির বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নানা মহল। সম্প্রতি টেলিফোন নাম্বারসহ ‘পারিবারিক উপদেষ্টা’র পরিচয় দিয়ে এক সৌদি নাগরিক সিরিয় মেয়ে বিক্রির এক বিজ্ঞাপন প্রচার করেছেন।  ‘আল-ওয়াতান’ পত্রিকার বরাত দিয়ে আল মিরসাদ ওয়েব-সাইট এই তথ্য দিয়েছে।  ওই বিজ্ঞাপনে প্রত্যেক প্রাপ্ত-বয়স্ক সিরিয় মেয়ের মূল্য […]

Continue Reading

আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি: আক্রান্ত হলেই পরমাণু হামলা

| ডিসেম্বর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোযিন বলেছেন, আমেরিকার নয়া সামরিক নীতি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে মস্কো পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে। রুশ সংসদের নিম্ন কক্ষ দুমায় ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রচলিত অস্ত্রের মাধ্যমে হামলার শিকার হলেও রাশিয়া পরমাণু অস্ত্রের সাহায্যে তার জবাব দেবে। আমেরিকা মূহুর্তের মধ্যে বিশ্বের […]

Continue Reading

চাপে পড়ে ইউক্রেন আবার ইউরোপমুখী

| ডিসেম্বর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: প্রবল প্রতিবাদ-বিক্ষোভ ও অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ইউক্রেনের সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তির পথে ফেরার ইঙ্গিত দিচ্ছে৷ অন্যদিকে রাশিয়া চাপ বজায় রেখেও রাজনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি, নাকি রাশিয়ার নেতৃত্বে শুল্ক ইউনিয়নের – এই দুই বিকল্পের মধ্যে একটিকে বেছে নিতে হবে ইউক্রেনকে৷ ইইউ-র সঙ্গে চুক্তি থেকে শেষ মুহূর্তে সরে এসে […]

Continue Reading

কাদের মোল্লার ফাঁসির বিষয়ে ব্রিটেনের উদ্বেগ

| ডিসেম্বর 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সিনিয়র প্রতিমন্ত্রী ব্যারনেস ভার্সি এক বিবৃতিতে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি অত্যাসন্ন জেনে উদ্বেগ প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্য নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী। বিবৃতিতে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আরও লক্ষ করেছি যে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপিলের মাধ্যমে, যাতে আইন সংশোধনের মাধ্যমে আপিলের ভুতাপেক্ষ অধিকার […]

Continue Reading

১২ ডিসেম্বর ২০১৩ রাত ১০টা এক মিনিটে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়।

| ডিসেম্বর 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ১২ ডিসেম্বর ২০১৩। রাত ১০টা এক মিনিট। বাংলাদেশের ৪৩তম বিজয় দিবসের প্রাক্কালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম রায় কার্যকর হলো। মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার। নিজের কর্মের জন্য একাত্তরে তিনি ‘কসাই কাদের’ নামে পরিচিতি পান। সরকারি ও কারাগার সূত্র […]

Continue Reading

ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি

| ডিসেম্বর 9, 2013 | 0 Comments

দেশের খবর: রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্নবাদী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। আগামীককাল সোমবার তিনি ডারবান যাচ্ছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে জোহানেসবার্গের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৫ […]

Continue Reading