Category: 1stpage
বলিউডে আবারও ইমরান-উদিতা রোমান্স!
ইউরোবিডি২৪নিউজঃ বিয়ে করে বলিউডকে এক প্রকার বিদায়ই জানিয়েছিলেন বলিউডের হটগার্ল উদিতা গোস্বামি। তবে দীর্ঘদিন পর ফের ক্যামেরার সামনে দাড়াচ্ছেন এ সুন্দরী। তাও আবার তিনি একা নন সঙ্গে থাকছেন বলিউডের বেষ্ট কিসার ইমরান হাশমিও। সম্প্রতি মহেশ ভাটের ‘মিস্টেরি গার্ল’ ছবিতে কাজ শুরু করেছেন উদিতা-ইমরান। ছবিতে একজন বেপরোয়া নারীর ভূমিকায় অভিনয় করেছেন উদিতা, যে কিনা নিজের রূপ-সৌন্দর্য-যৌবনের মায়ায় […]
আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন জিয়া খান!!!
ইউরোবিডি২৪নিউজঃ চলতি বছর ৩ জুন জুহুতে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃতদেহ। সেই মৃত্যু রহস্যে নতুন মোড় নিয়ে এল ফরেনসিক রিপোর্ট। কালিনা ফরেনসিক ল্যাবটরির রিপোর্ট অনুযায়ী জিয়ার আঙুলের নিচে মানুষের মাংস ও রক্তের দাগ মিলেছে। সঙ্গে জিয়ার অন্তর্বাসেও রক্তের দাগ মিলেছে। এটা থেকে অনেকটাই পরিষ্কার আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে। […]
সামাজিক ব্যবসা একটি কার্যকর ব্যবসার ধারণা
দেশের খবর: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা ধারণার প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব আবদুল রাজাক। তাই ড. ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে সামাজিক ব্যবসা প্রসারের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে দুই কোটি রিঙ্গিত (৫০ কোটি টাকার বেশি) বিনিয়োগ করার ঘোষণা দেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সামাজিক ব্যবসায় […]
বলিউডি নৃত্যে মিশেল ওবামা
আন্তর্জাতিক: হোয়াইট হাউসে চটুল গানের সঙ্গে বিশেষ ভঙ্গিমার বলিউডি নাচের উদ্বোধন করলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। দিওয়ালি উৎসব উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় স্কুলে পড়ুয়া ভারতীয়-মার্কিনী শিক্ষার্থীদের সঙ্গে বলিউড ভঙ্গিমায় নেচে এ নাচের জনপ্রিয়তারই প্রকাশ ঘটিয়েছেন ওবামা-পত্নী মিশেল। তার নাচ সবাইকেই বেশ অবাক করেছে। মিশেলের এ নাচের মধ্য দিয়েই প্রথম বলিউডি নাচের আসর […]
মিলিয়নিয়ার হবার স্বপ্ন পূরণ হলো না মন্ত্রীর
আন্তর্জাতিক: রাজনীতিতে নেমেছি, ভোটে দাঁড়িয়েছি, মন্ত্রী হয়েছি। এখন যদি ধনকুবের না হতে পারি তো হব কখন! এমন মানসিকতার পরিচয় দিয়ে বরখাস্ত হয়েছেন ঘানার যোগাযোগ উপমন্ত্রী ভিক্টোরিয়া হাম্মাহ। তিনি বলেছিলেন, মিলিয়নেয়ার (১০ লাখ মার্কিন ডলার ; বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি) না হওয়া পর্যন্ত রাজনীতি করবেন! অর্থাত্ তার কাছে রাজনীতি মানে টাকার গাছ। কিন্তু তার স্বপ্ন আর […]
বিএনপির ৫ শীর্ষ নেতা আটক, অনেকের বাড়িতে পুলিশি অভিযান
ইউরোবিডি দেশের খবর: বাংলাদেশের প্রধান বিরোধীদল- বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যের পর বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ১২টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় ঢুকে ঘণ্টাখানেক কথা বলে বেরিয়ে আসার পরপরই গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এর আগে রাত ৮টা ১০ মিনিটে হোটেল সোনারগাঁওয়ের সামনে থেকে […]
ইউনেস্কোতে ভোটাধিকার হারালো আমেরিকা
আন্তর্জাতিক: বকেয়া চাঁদা পরিশোধ না করায় (শুক্রবার) জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো আমেরিকার ভোটাধিকার বাতিল করে দিয়েছে। ইউনেস্কোকে প্রতিবছর আমেরিকা আট কোটি ডলার সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দিলেও গত তিনবছর যাবত এ চাঁদা দেয়া বন্ধ করে দিয়েছে দেশটি। ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেয়ার পর থেকে জাতিসংঘের এ সংস্থাকে তহবিল যোগানো বন্ধ […]
ইহুদিবাদী ইসরাইলের কারণে ইউরোপে ইহুদি-বিদ্বেষ বাড়ছে: জরিপ
আন্তর্জাতিক: ইউরোপে ইহুদি-বিদ্বেষ (অ্যান্টি-সেমিটিজম) বাড়ছে বলে ইহুদিদের মধ্যে চালানো নতুন এক জরিপে দেখা গেছে। ফিলিস্তিনিদের প্রতি ইহুদিবাদী ইসরাইল নাতসিবাদীদের মতো যে আচরণ করছে তার কারণেই পশ্চিমা নাগরিকদের মধ্যে ইহুদি-বিদ্বেষ তৈরি হচ্ছে। জরিপে আরো দেখা গেছে, ইন্টারনেটে ইহুদি এবং ইহুদিবাদ বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে। সাধারণ মানুষ ইহুদি ধর্মের সঙ্গে ‘ইহুদিবাদ’কে একাকার করে ফেলছে। ফলে ইহুদিবাদী ইসরাইলের প্রতি […]
অনন্যার শর্তের বেড়াজালে আরেফিন রুমি, ছাড় দেবেন না অনন্যা
ইউরোবিডি২৪নিউজঃ নারী নির্যাতন ও যৌতুকের মামলায় সঙ্গীতশিল্পী আরফিন রুমিকে গত ১২ অক্টোবর নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে গ্রেফতার হন রুমির বড় ভাইও। প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার অভিযোগের প্রেক্ষিতেই তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এলেও ১১ নভেম্বর রুমিকে আদালতে হাজির হতে হবে। কেউ কেউ বলছেন, সেদিন রুমি-অনন্যা কাহিনী নতুন মোড় […]
নিজের স্ত্রীর ঠোঁট কেটে খেয়ে ফেলল স্বামী!!!
ইউরোবিডি২৪নিউজঃ সুন্দরী স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে- এমন সন্দেহে একটি মেডিকেল ইনস্টিটিউটের সাবেক সহযোগী প্রফেসর তার স্ত্রীর ঠোঁট কেটে খেয়ে ফেলেছেন। এ অভিযোগে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সুইডেনে ঘটেছে এ ঘটনা। সেদেশের মিডিয়া বলছে, ওই প্রফেসরের বয়স ৫২ বছর। তাকে গ্রেপ্তার করার পর পুলিশের কাছে স্বীকার করেছে স্ত্রীর ঠোঁট কেটে তা খেয়ে […]
