Category: 1stpage
বাবা-মার ভরণপোষণ না করলে জেল-জরিমানার নতুন আইন
দেশের খবর: বাবা-মার ভরণপোষণে ব্যর্থতার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড, আর তা দিতে ব্যর্থ হলে তিন মাস কারাভোগের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস হয়েছে৷ এমনকি কোনো সন্তানের স্ত্রী, ছেলে-মেয়ে বা নিকট আত্মীয় এ দায়িত্ব পালনে বাধা দিলে তারাও একই অপরাধে অপরাধী হবেন এবং একই শাস্তি পাবেন। ‘পিতা-মাতার ভরণপোষণ বিল-২০১৩’ শিরোনামে বেসরকারি বিলটি বৃহস্পতিবার সংসদে […]
অবশেষে ফোনে কথা হলো দুই নেত্রীর
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার টেলিফোনে কথা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে (সম্ভবত) টেলিফোনে দুই নেত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে টেলিফোন করেন। টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি সোমবার গণভবনে নৈশভোজ ও সংলাপের আমন্ত্রণ জানান। এর আগে দুপুরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী খালেদা […]
ওয়াশিংটন যাচ্ছেন জার্মান গোয়েন্দাপ্রধানেরা
ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন গোপন নজরদারির অভিযোগের বিষয়ে আলোচনা করতে জার্মান গোয়েন্দাপ্রধানেরা ওয়াশিংটন যাবেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার জার্মান সরকারের একজন মুখপাত্র এ ব্যাপারে ঘোষণা দেন। মার্কিন গোয়েন্দাদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এর মধ্যে ইউরোপজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে। এর মধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারির অভিযোগ রয়েছে। জার্মান […]
রাশিয়ার ২,০০০ সন্ত্রাসী যুদ্ধ করছে সিরিয়ায়
ইউরো সংবাদ: সিরিয়ার গ্র্যান্ড মুফতি শেখ আহমাদ বদরুদ্দিন হাসুন জানিয়েছেন, রাশিয়ার অন্তত ২,০০০ সন্ত্রাসী তার দেশের বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। মস্কোর ইসলামি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় মুফতি বদরুদ্দিন এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর পর রাশিয়া থেকে বিশেষ করে চেচেন বংশোদ্ভূত গেরিলারা দলে দলে সিরিয়ায় ঢুকেছে। শেখ […]
আমেরিকার সঙ্গে চুক্তি স্থগিতের পক্ষে ভোট দিল ইউরোপীয় পার্লামেন্ট
ইউরো সংবাদ: আমেরিকার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি স্থগিত করার পক্ষে ভোট দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে মার্কিন গুপ্তচরবৃত্তির প্রতিক্রিয়ায় ইউরোপীয় পার্লামেন্ট এ পদক্ষেপ নিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের উচিত সন্ত্রাসবাদে অর্থ জোগান শনাক্তকরণ সংক্রান্ত প্রকল্প টিএফটিপি স্থগিত করা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১০ সালে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সঙ্গে সন্ত্রাসবাদে […]
৩৫টি দেশের সরকার প্রধানদের টেলিফোন আড়ি পাতে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি(এনএসএ) বিশ্বের ৩৫টি দেশের সরকার প্রধানদের টেলিফোনে আড়ি পেতে তথ্য সংগ্রহ করেছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন ইন্টারনেট ও টেলিফোনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিসংক্রান্ত যে গোপন দলিল ফাঁস করে দিয়েছেন তার বরাত দিয়ে গার্ডিয়ান পত্রিকা এ খবর প্রকাশ করেছে। গার্ডিয়ান জানায়, এনএসএ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে অন্তত ২০০ এরও বেশি […]
আড়ি পাতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় ফ্রান্স-জার্মানি
ইউরো সংবাদ: জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতার খবরটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে৷ ইইউ শীর্ষ সম্মেলনে আড়ি পাতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব রেখেছে ফ্রান্স এবং জার্মানি৷ ইইউ প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয় জানিয়েছেন, গোয়েন্দাদের কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় – এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স এবং […]
ফ্রান্সে নজরদারির তথ্য অস্বীকার করলো যুক্তরাষ্ট্র
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সে মার্কিন নজরদারির অভিযোগকে অসত্য বলে আখ্যায়িত করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান জেমস ক্ল্যাপার। নজরদারির অভিযোগসংক্রান্ত ফ্রান্সের লো মঁদ পত্রিকার প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, লো মঁদ তার প্রতিবেদনে মার্কিন বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে যেসব তথ্য তুলে ধরেছে, তা ‘অযথার্থ ও বিভ্রান্তিকর’। মার্কিন জাতীয় নিরাপত্তা […]
ফাঁসি দেয়ার পর বেঁচে উঠলেন আসামী!
ইউরোবিডি২৪নিউজঃ মাদক পাচারের দায়ে অভিযুক্ত আলী রেজা। এ অভিযোগে ৩৭ বছর বয়সী এই ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হলো। ১২ মিনিট ফাঁসিতে ঝুলিয়ে রাখা হলো তাকে। একজন চিকিৎসক নিশ্চিত করলেন আলী রেজা মারা গেছে। অবশেষে তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে রাখা হলো মর্গে। পরের দিন তার আত্মীয়রা মর্গে গেলেন লাশ নিতে। কিন্তু বিস্ময়ে তারা তখন থর থর করে […]
কুকুর হল বর!
ইউরোবিডি২৪নিউজঃ বর হিসেবে মেয়েদের জন্য এখন শুধু মানুষই নয়, কুকুরও গ্রহণযোগ্য। তাই প্রমাণ করে দেখালেন, আফ্রিকান এক তরুণী। আফ্রিকান তরুণীটির নাম এমিলি মাবউ। বয়স ১৮। আফ্রিকান এই তরুণী বিয়ে করেছেন তার পোষ্য কুকুরকে। এর আগে এক জার্মান নাগরিক তার মৃত্যুপথযাত্রী বিড়ালকে বিয়ে করে আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে আসেন। এমিলি মাবউ ও কুকুরের বিয়ের অনুষ্ঠানে গ্রামবাসী উপস্থিত […]
