• ৮ কার্তিক ,১৪৩৩,23 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: 1stpage

বিবিসি’র আরো ২ উপস্থাপকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

| এপ্রিল 26, 2016 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত সম্প্রচার সংস্থা বিবিসি’র দুই রেডিও উপস্থাপকের বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ১৯৯০-এর দশকে এসব যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।  ওয়ারউইকশায়ারের পুলিশ বলেছে, টনি এবং জুলি ওয়াডসওয়ার্থের বিরুদ্ধে ১১ থেকে ১৫ বছর বয়সি চার শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়। বিকৃত মানসিকতার এ দম্পতি বার্মিংহামের […]

Continue Reading

ফ্রান্সের শরণার্থী শিবির থেকে ১২৯ শিশু নিখোঁজ

| এপ্রিল 26, 2016 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটেনের একটি দাতব্য সংস্থা জানিয়েছে, ফ্রান্সের অস্থায়ী শরণার্থী শিবিরের একাংশ উচ্ছেদ করার পর সেখানকার প্রায় ১২৯ শিশুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, গতকাল (রবিবার) প্রকাশিত ব্রিটেনের ওই দাতব্য সংস্থার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স সরকার শরণার্থী শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গত […]

Continue Reading

ইইউ ছাড়লে ব্রিটেনকে গচ্চা দিতে হবে ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার

| এপ্রিল 26, 2016 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে ব্রিটেনকে ১৪৫ বিলিয়ন ডলার সমপরিমাণ আর্থিক গচ্চা দিতে হতে পারে। পাশাপাশি ব্রিটেনের ১০ লাখ মানুষ চাকরি হারাতে পারে বলে নতুন এক সমীক্ষায় উঠে এসেছে।  কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ বা সিবিআই’র পক্ষ থেকে এ সমীক্ষা চালিয়েছে পিডাব্লিউসি। আজ (সোমবার) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যায় তবে […]

Continue Reading

ইউরোপের অভিবাসী নীতির বিরুদ্ধে গ্রীসে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত

| মার্চ 6, 2016 | 0 Comments

ইউরো-সংবাদ : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত শরণার্থী বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতির বিরুদ্ধে গ্রীসের হাজার হাজার অধিবাসী রাজধানী এথেন্সে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভকারীদেরকে গতকাল (বুধবার) ‘মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী যুদ্ধ’র বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি গ্রীসে আগত অভিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।  বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মার্কিন দুতাবাসে দিকে এগিয়ে যাওয়ার আগে এথেন্সে ইউরোপীয় ইউনিয়নের […]

Continue Reading

স্বপ্নভঙ্গের বেদনা, চ্যাম্পিয়ন ভারত

| মার্চ 6, 2016 | 0 Comments

স্পোর্টস: প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বি। প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিম-লে বড় কোনো ক্রিকেট আসরে শিরোপা জিতবে বাংলাদেশ; মাশরাফিদের ঘিরে স্বপ্নে বিভোর গোটা জাতি। কিন্তু মিরপুরে সেই স্বপ্নের সলিল সমাধি হলো। উইকেটের হারে আরো একবার ফাইনালে এসে এশিয়া কাপ হারানোর যন্ত্রণায় বিদ্ধ হল টাইগাররা। ফরম্যাটের সঙ্গে প্রতিপক্ষই বদল হয়েছে কেবল, ভাগ বদলায়নি টাইগারদের। ২০১২ সালে ৫০ ওভারের এশিয়া […]

Continue Reading

ইউনেস্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের কিছু মুহূর্ত ফটো গ্যালারীতে।

| মার্চ 4, 2016 | 0 Comments

Continue Reading

সিরিয়ায় অকথ্য নির্যাতনের শিকার বাংলাদেশি নারীরা

| মার্চ 1, 2016 | 0 Comments

দেশের খবর: ‘‘দয়া কইরা আমারে এই দোজখ থাইক্যা নিয়া যান৷ এরা ভালা না৷ আমারে নাকি কিন্যা আনছে, দ্যাশে যাইতে দেয় না৷ ….লেবাননের কথা কইয়্যা আনছিল, কিন্তু এখানে খালি যুদ্ধ আর বোমের আওয়াজ৷ ঘুমাইতে পারি না, ঠিকমতো খাওনও দেয় না৷” টেলিফোনে এভাবেই দেশে ফেরার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন যুদ্ধকবলিত সিরিয়ায় পাচার হওয়া এক বাংলাদেশি নারী৷ লেবাননের […]

Continue Reading

পাসপোর্টমুক্ত ব্যবস্থা তুলে দিলে ইউরোপ গচ্চা দেবে ১.৪ ট্রিলিয়ন ইউরো

| মার্চ 1, 2016 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপের শেঙ্গেন বা পাসপোর্টমুক্ত যাতায়াত ব্যবস্থা তুলে দেয়া হলে এক দশকে ১.৪ ট্রিলিয়ন ইউরো সমপরিমাণ অর্থ গচ্চা দিতে হবে। জার্মানির বার্টেলসম্যান ফাউন্ডেশনের চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে।  এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যদি আবার নিজ নিজ সীমান্ত ব্যবস্থা জোরদার করে তবে আমদানি ব্যয় তিন শতাংশ বাড়বে। ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ অর্থনীতির দেশ জার্মানিকে […]

Continue Reading

জার্মানির একটি নির্মাণাধীন মসজিদে ফেলে রাখা হলো মরা শুকর

| মার্চ 1, 2016 | 0 Comments

 ইউরো সংবাদ: জার্মানির পুলিশ বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় লিপজিগ শহরের একটি নির্মাণাধীন মসজিদে মরা শুকর ফেলে রাখা হয়েছিল। শুকরের গায়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নাম লিখে রাখা হয়। মৃত শুকরের গায়ে লাল কালিতে ’মুত্তি মার্কেল’’ লেখা ছিল। মার্কেল অনেক বছর যাবত জার্মানিতে ‘মুত্তি’ বা ‘মা’ হিসেবে পরিচিত। এ ঘটনার সঙ্গে দেশটিতে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ উসকে দেয়ার সম্পর্ক […]

Continue Reading

জার্মানি থেকে হারিয়ে গেছে নিবন্ধিত ১,৩০,০০০ শরণার্থী: বার্লিনের দাবি

| মার্চ 1, 2016 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানিতে প্রবেশকারী প্রায় এক লাখ ৩০ হাজার শরণার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বার্লিন। জার্মান সরকার বলেছে, ২০১৫ সালে দেশটিতে ১১ লাখ শরণার্থী প্রবেশ করেছে। নিবন্ধিত এসব শরণার্থীর শতকরা ১৩ ভাগ নিখোঁজ হয়ে গেছে।  জার্মানির একজন বামপন্থি সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে এক লিখিত বক্তব্যে একথা জানিয়েছে বার্লিন। এতে বলা হয়েছে, সম্ভবত […]

Continue Reading