Category: 1stpage
জার্মানির হাসপাতালগুলির আর্থিক সংকট
ইউরো সংবাদ :জার্মানিতে স্বাস্থ্য পরিষেবার কাঠামো বেশ মজবুত হলেও হাসপাতালগুলোর লোকসান বেড়ে চলেছে৷ কারণ হিসেবে তাদের দুর্বল ‘ম্যানেজমেন্ট’-কেই দায়ী করা হচ্ছে৷ তবে সরকারি উদাসীনতাও অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ স্বাস্থ্য বিমা ভিত্তিক কাঠামো জার্মানির চিকিৎসা পরিষেবা ব্যবস্থা বাংলাদেশ-ভারতের মতো বিচ্ছিন্ন উদ্যোগের সমষ্টি নয়৷ প্রায় সব মানুষেরই স্বাস্থ্য বিমা রয়েছে৷ তাই বিমা কোম্পানি, রোগী, ডাক্তার, […]
ম্যার্কেল পাচ্ছেন ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার
ইউরো সংবাদ: বিশ্বে অসামান্য নেতৃত্বদানের স্বীকৃতিস্বরূপ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেলকে দেয়া হবে ২০১৩ সালের ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কার৷ দুদেশের মৈত্রী সম্পর্ককে দৃঢ় করতে তাঁর অবদান অনস্বীকার্য৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর নেতৃত্বে গঠিত এক আন্তর্জাতিক জুরি বিশ্ব শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেলকে ২০১৩ সালের ইন্দিরা গান্ধী […]
গোপন চুক্তির ভিত্তিতে বৃটিশদের ব্যক্তিগত তথ্য চুরি!
ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা(এনএসএ) একটি গোপন চুক্তির ভিত্তিতে বৃটিশ নাগরিকদের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করেছে। বৃটেনের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এনএসএ এ চুক্তি করেছিল বলে মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া গোপনীয় নথিপত্র থেকে এ তথ্য ওঠে এসেছে। স্নোডেনের এই ফাঁস করে দেয়া গোপন চিরকুট যৌথ অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশ করেছে বৃটিশ দৈনিক গার্ডিয়ান […]
ইরানে নতুন নিষেধাজ্ঞায় ওবামার আপত্তি
ইউরোবিডি২৪নিউজঃ তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তিকে চুক্তিতে পৌঁছার সময় দেয়ার জন্য এখনই ইরানের বিরুদ্ধে নতুন কোন নিষেধাজ্ঞার প্রস্তাব না আনতে সিনেটরদের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউসে সিনেটরদের সঙ্গে দু’ঘণ্টার বৈঠককালে তিনি এ আহ্বান জানিয়েছেন। সমপ্রতি যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ওয়াশিংটনকে আরো কঠোর হওয়ার পক্ষে মত দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই ওবামা […]
ইরানের প্রেসিডেন্টকে ফোন দিলেন ক্যামেরন
ইউরোবিডি২৪নিউজঃ বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন করেছেন। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই প্রথম ইরানের প্রেসিডেন্ট ও বৃটিশ প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হলো। বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দু’নেতার মধ্যে কথা হয় এবং তারা আজকের জেনেভা বৈঠকসহ নানা ইস্যু নিয়ে আলাপ করেছেন। ইরানের পরমাণু ইস্যুতে […]
ধর্ষিত হবার ভয়ে ভারতে যাচ্ছে না মার্কিন ছাত্রীরা
ইউরোবিডি২৪নিউজঃ ভারতে বারবার ধর্ষণের মতো ঘটনা ঘটছে। আর এতে বিদেশী শিক্ষার্থীদের মনে দেশটি সম্পর্কে বিরুপ ধারণা সৃষ্টি হচ্ছে। আর মূলত ধর্ষণের ভয়েই মার্কিন ছাত্রীরা এখন দেশটিতে আসতে ভয় পাচ্ছে। গতকাল মঙ্গলবার ঝাড়খণ্ড রাজ্য সফর করার সময় এক প্রশ্নের উত্তরে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল এ মন্তব্য করেন। ঝাড়খণ্ডের রাঞ্চি এলাকার এক শিক্ষা প্রতিষ্ঠানে সফর […]
নরওয়ের ৩৩ শতাংশ ফোনে আড়ি পেতেছে এনএসএ: স্নোডেন
ইউরো সংবাদ: আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) মাত্র এক মাসেই নরওয়ের তিন কোটি ৩০ লাখ মোবাইল ফোনে আড়ি পেতেছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। স্নোডেনের ফাঁস করে দেয়া গোপন দলিলপত্রের ভিত্তিতে এ খবর দিয়েছে নরওয়ের দৈনিক দ্যাগব্লাডেট। এতে বলা হয়েছে, ২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৮ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে নরওয়ের […]
ইউরোপের অর্থনীতির উন্নতির সম্ভাবনা উজ্জ্বল
ইউরো সংবাদ: গত কয়েক বছরের সংকট কাটিয়ে ২০১৪ সালে ইউরোপ আবার প্রবৃদ্ধির পথে ফিরতে চলেছে৷ এমনকি স্পেনের মতো দেশও ব্যাপক সংস্কার চালিয়ে সঠিক দিশায় অগ্রসর হচ্ছে বলে ইউরোপীয় কমিশনের ধারণা৷ সোমবারই জানা গেছে, যে বাকি বিশ্বের সঙ্গে ইউরো এলাকার বাণিজ্যের ক্ষেত্রে ‘ট্রেড সারপ্লাস’ ১২ মাসের মধ্যে শীর্ষ মাত্রায় পৌঁছেছে৷ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম সূচক এটা৷ এর মধ্যে জার্মানির […]
রোনালদোর হ্যাটট্রিকে বিশ্বকাপে পর্তুগাল
ইউরো সংবাদ: প্রথমার্ধে এমন তিনটা সুযোগ পেয়েছিলেন, যা থেকে তাঁর মতো খেলোয়াড়ের গোল না করাই ছিল অপরাধ। তাঁকে একের পর এক মিস করতে দেখে সমর্থকদের মেরুদণ্ডে নিশ্চয়ই শীতল স্রোত বয়ে যাচ্ছিল। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটা হতাশাই মুঠোয় পুরে রেখেছে কি না, এই সংশয়টা দ্বিতীয়ার্ধে মুছে ফেললেন রোনালদো নিজেই। দুর্দান্ত এক হ্যাটট্রিকে পর্তুগালকে ফাইনালে তুললেন অধিনায়ক […]
ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স
ইউরো সংবাদ: প্যারিসের গত রাতটা অনেক দিন মনে রাখবে ফ্রান্সের মানুষ। কী এক অসাধারণ ফুটবল খেলেই না প্রায়-অসম্ভবকে সম্ভব করল দিদিয়ের দেশমের ছেলেরা। ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে কিয়েভের লজ্জাকর হারের শোধটা তো তুললই, উল্টো হোম-অ্যাওয়েতে ৩-২ গোলে এগিয়ে থেকে ব্রাজিল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলল তারা। |অনেকেই বলছেন, ২০০৬ সালের বিশ্বকাপের পর এটি ফ্রান্সের সেরা পারফরম্যান্স। […]
