Category: 1stpage
ইইউ জোটে থাকা না-থাকা নিয়ে ব্রিটিশ জনগণ দ্বিধা বিভক্ত
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন-ইইউতে থাকা না-থাকা নিয়ে ব্রিটিশ জনগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। জনমত জরিপ সংস্থা ‘ইউগভ’ পরিচালিত জরিপে দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকা ইস্যুতে গণভোট হলে ৩৯ শতাংশ মানুষ ইইউ জোট ছাড়ার পক্ষে মত দেবেন। ঠিক সমপরিমাণ মানুষ বিপরীত অবস্থানে থাকবেন। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে সংস্কার আনার ক্ষেত্রে বর্তমান প্রধামন্ত্রী ডেভিড ক্যামেরন সফল […]
ব্রিটেনে স্বাস্থ্য খাতে বাজেট কাটায় ২০ হাজার নার্স বেকার
ইউরো সংবাদ: ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য খাতে বাজেট কমানোর ফলে কমপক্ষে ২০ হাজার নার্সের পদ খালি হয়ে পড়েছে। এতে করে দেশটির রোগীরা ঝুঁকির মধ্যে পড়েছে। সম্প্রতি এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। ব্রিটেনের রয়্যাল কলেজ অব নার্সিং- আরসিএন গতকাল (সোমবার) এক রিপোর্টে জানায়, ২০১৫ সালের মধ্যে স্বাস্থ্য খাত থেকে দুই হাজার কোটি পাউন্ড কমানোর পদক্ষেপ নেয়ায় এরইমধ্যে […]
গ্রিসে ব্যয় সঙ্কোচনের প্রতিবাদে আবারো হাজার মানুষের বিক্ষোভ
ইউরো সংবাদ: গ্রিসের রাজধানী এথেন্সে ব্যয় সঙ্কোচন নীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির পার্লামেন্টে যখন সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট চলছে ঠিক তখন রাজধানীতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হল। রোববার এ বিক্ষোভের আয়োজন করে দেশটির বামপন্থী বিরোধী দল সিরিজা পার্টি। তারা পার্লামেন্ট ভবনের বাইরে সরকারের ব্যয় সঙ্কোচন নীতি বিরোধী শ্লোগান দেয়। তারা সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান […]
বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
ইউরোবিডি২৪নিউজঃ কলকাতায় বর্তমানে অবসরপ্রাপ্ত সুপ্রিমকোর্টের এক বিচরপতির বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ আনলেন এক তরুণী আইনজীবী। কলকাতার আইন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ডিসেম্বরে সুপ্রিমকোর্টের অভিযুক্ত ওই বিচারপতির অধীনে শিক্ষানবিশ ছিলেন। অভিযোগ গত বছর ডিসেম্বর শিক্ষানবিশকতা করার সময়ই তিনি ওই বিচারপতির দ্বারা যৌন নির্যাতনের শিকার হন। ওই আইনজীবী তাঁর উপর হওয়া যৌননির্যাতনের উল্লেখ করেন একটি ব্লগে। পরে দলিগালি ইন্ডিয়াদ নামের […]
‘তাঁর অনুপস্থিতি সব সময় অনুভব করি’- হুমায়ূন আহমেদের জন্মদিনে স্ত্রী শাওন
ইউরোবিডি২৪নিউজঃ মেহের আফরোজ শাওন। অভিনেত্রী; হুমায়ূন আহমেদের স্ত্রী। আজ হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচারিত হবে শাওন পরিচালিত নাটক জাদুকর। এ ছাড়া আজ একাধিক অনুষ্ঠানে থাকবেন তিনি। হুমায়ূন আহমেদের জন্মদিনে… তাঁর অনুপস্থিতি সব সময় অনুভব করি। কেবল জন্মদিনেই নয়, প্রতিটি দিনই একই রকম। শেষ জন্মদিনের স্মৃতি… তাঁর শেষ জন্মদিন কেটেছিল নিউইয়র্কে। হাসাপাতালেই পরিবার ও […]
ফিলিপাইনে ভাসছে লাশ, শহর জুড়ে নৈরাজ্য
ইউরোবিডি২৪নিউজঃ নিষ্প্রাণ এলাকাগুলিতে এখন দাপিয়ে বেড়াচ্ছে অরাজকতা। অবাধ, অনিয়ন্ত্রিত লাগাম টানতে মঙ্গলবার ফিলিপাইনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর টাকলোবানে ‘বিশেষ বাহিনী’ নামাতে হলো সরকারকে। উদ্ধারকাজের পাশাপাশি দিনভর চলল আইনশৃঙ্খলা ফেরানোর চেষ্টাও। রাতে ‘কার্ফু’ জারি করা হয়েছে টাকলোবানে। কিন্তু ঝড়ের মুখে প্রায় খড়কুটোর মতো উড়ে যাওয়া শহরের এখনো হুঁশ ফেরেনি। তথ্য বলছে, মঙ্গলবার টাকলোবানের মোট ২৯৩ জন পুলিশকর্মীর মধ্যে […]
দক্ষিণ আফ্রিকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
ইউরোবিডি২৪নিউজঃ দক্ষিণ আফ্রিকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২১ জনকে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। নিহতদের ২৬ জন ঘটনাস্থলে ও ৩ জন প্রাণ হারান হাসপাতালে নেয়ার পর। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাস ও ট্রাকটির চালকের ভাগ্যে কি ঘটেছে, তা জানা […]
আবিষ্কৃত হল ভূত ধরার সফটওয়্যার xParanormal Detector!
ইউরোবিডি২৪নিউজঃ নাটক সিনেমাতে আমরা দেখেছি ভূত ধরার যন্ত্র তবে এবার তৈরি হল xParanormal Detector নামে ভূত অর্থাৎ অতি প্রাকৃতিক বিষয়গুলো খুঁজে পাওয়ার সফটওয়্যার। যদিও ভূতের বর্তমান নিয়ে নানান জনের নানান মত তবে বিজ্ঞান বাস্তব জগতে ভূতের বিচরণকে সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। এবার xParanormal Detector দিয়ে আপনি নিজেই দেখে নিতে পারবেন বাস্তব জগতে কি আসলেই কোন ভূতের […]
চীন-ভিয়েতনামে হাইয়ানের আঘাত
ইউরোবিডি২৪নিউজঃ টাইফুন হাইয়ান এবার আঘাত হেনেছে ভিয়েতনামে। দেশটির উত্তরাঞ্চলে চীন সীমান্তের কাছে ঝড়ের আঘাতে ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে দেশটিতে প্রাথমিকভাবে ১১ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। ভিয়েতনামের হা লং উপসাগরে ঘণ্টায় প্রায় ১৫৭ কিলোমিটার গতিতে আঘাত হানে ঝড়টি। এদিকে, হাইয়ানের আঘাতে চীনের দক্ষিণাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে অন্তত ছয়জন। এছাড়া কয়েকশ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। […]
প্যারিসে বিক্ষোভে নামল আফ্রিকার শত শত অভিবাসী শ্রমিক
ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসে আফ্রিকার শতশত শ্রমিক বিক্ষোভ করেছে। ইউরোপীয় দেশটিতে জীবনযাপন করতে গিয়ে এসব অভিবাসী যে অমানবিক আর্থিক সংকট, সামাজিক বৈষম্য ও মানসিক চাপের মুখে পড়েছেন তার বিরুদ্ধে এ বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে অংশগ্রহণকারী আফ্রিকার বেশিরভাগ শ্রমিকের কোনো বৈধ কাগজপত্র নেই এবং তারা পোড়োবাড়ি বা রাস্তাঘাটে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বিক্ষোভে অংশগ্রহণকারী এসব শ্রমিক […]
