Category: 1stpage
ওবামা দম্পতির সঙ্গে দেখা করলেন মালালা
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে দেখা করেছেন ১৬ বছর বয়সী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। হোয়াইট হাউস থেকে এক প্রকাশিত সংবাদে এ খবর জানানো হয়। ওভাল অফিসে ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে ওবামার বড় মেয়ে ১৫ বছর বয়সী মালিয়াও উপস্থিত ছিলেন বলে বিবিসি জানিয়েছে। আম্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষ্যে ওবামা মালালার সাথে সাক্ষাত […]
নাজমা আক্তারের বার্লিন জয়
ইউরো সংবাদ: বার্লিন থেকে ‘বর্ষসেরা নারী নেত্রী’-র পুরস্কার নিলেন নাজমা আক্তার৷ তৈরি পোশাক শিল্পের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করা বাংলাদেশের এই নারীর হাতে পুরস্কার তুলে দেয়ার অনুষ্ঠানে উপস্থিত সবার পক্ষেই আবেগ সামলানো খুব কঠিন ছিল৷ বৃহস্পতিবার বার্লিনে ‘আস্ত্রাইয়া ফিমেল লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৩’-এর ট্রফি হাতে তুলে নেয়ার পর একটা সময় পর্যন্ত কথা বলতেই কষ্ট […]
গরু ব্যাপারীদের মাথায় হাত
দেশের খবর: ‘গরু আর ঢাকাত পাঠান না বাহে। ওইঠাকার বাজার খারাপ। যেগুলা আছে, ওইলা ওমপুরত বেচি দাও। বেশি লস হবারনায়।’_ শনিবার সকালে রাজধানীর মেরাদিয়া হাট থেকে মোবাইল ফোনে এভাবেই ব্যবসায়িক অংশীদারকে সতর্ক করছিলেন রংপুরের গরু ব্যাপারী মোতাহার আলী। তিনি জানান, তিন ট্রাক গরু নিয়ে দুই দিন আগে ঢাকায় এলেও শুধু শুক্রবারই একটি বিক্রি হয়েছে। তাও আবার […]
আরফিন রুমি :আত্ম-অহংকার আর বিকৃত রুচির করুণ পরিণতি!
বিনোদন: রিফাত কামাল: প্রথম স্ত্রীকে নির্যাতনের দায়ে তার দেওয়া মামলায় গ্রেফতার হয়েছেন গায়ক আরফিন রুমি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আরফিন রুমিকে কারাগারে প্রেরণ করা হয়। গতকাল সকাল থেকেই ইত্তেফাক অনলাইনে খবরটি প্রকাশের পর বিনোদন বিভাগে ক্রমাগত এ নিয়ে একাধিক পাঠক রুমির এই আচরণের নিন্দা জানিয়েছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে নিন্দার ঝড়। পাঠকদের এই […]
অস্ট্রিয়ায় অসময়ে প্রচণ্ড তুষারপাত: সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক: অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে অসময়ে প্রচণ্ড তুষারপাতে পার্বত্য এলাকার সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া, হাজার হাজার বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন পড়েছে। অস্ট্রিয়ায় আবহাওয়া দফতর জানিয়েছে, আল্পসের কিছু কিছু এলাকায় গতরাতে ২০ সেন্টিমিটার অর্থাত ৭.৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। প্রচণ্ড তুষারপাতে গাছ-পালা ভেঙে রেলপথ ও রাস্তার মোড়ে পড়ার কারণে কয়েক স্থানে রেল ও সড়ক […]
খাদ্য ঘাটতির মুখে ইউরোপের সাড়ে ৪ কোটি মানুষ: রেড ক্রস
ইউরো সংবাদ: ইউরোপের প্রায় সাড়ে ৪ কোটি মানুষ খাদ্য ঘাটতির মুখে রয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস এ তথ্য দিয়েছে। সংস্থাটি ইউরোপের এ অবস্থাকে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বলে উল্লেখ করেছে। এ নিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের মহাসচিব বেকেলে জেলেটা গতকাল জেনেভায় এক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে ইউরোপের কোটি […]
শান্তিতে নোবেল পেল ওপিসিডব্লিউ
আন্তর্জাতিক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ বছর শান্তিতে নোবেল পেয়েছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ‘অরগানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপনস’ (ওপিসিডব্লিউ)। নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি এখন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। মস্কো সময়ে দুপুর ১টার দিকে অসলোয় শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এর আগে গত […]
আমেরিকান ভাইস অ্যাডমিরাল বরখাস্ত!
ইউরোবিডি২৪নিউজঃ আমেরিকান নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল টিম জিয়ারডিনাকে অবৈধ জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পারমাণবিক অস্ত্র ও মহাকাশে স্থাপিত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) নিয়ন্ত্রণ সংস্থার কৌশলগত কমান্ডের উপপ্রধান ছিলেন। আইওয়া ক্যাসিনোতে ‘উল্লেখযোগ্য পরিমান অর্থ’ আয় করার জন্য তিনি জাল যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ আছে। আমেরিকান কৌশলগত কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ […]
ইউরোপীয় ইউনিয়নের শাখারভ পুরস্কার পেলেন মালালা ইউসুফজাই
ইউরোবিডি২৪নিউজঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখারভ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। ১৬ বছর বয়সী মালালা নারী অধিকার নিয়ে প্রচারণা করার জন্য এক বছর আগে মাথায় গুলিবিদ্ধ হন। সোভিয়েত পদার্থবিদ ও মানবাধিকার আন্দোলন কর্মী আন্দ্রেই শাখারভ স্মরণে ইউরোপীয় পার্লামেন্ট মানবাধিকার রক্ষা ও স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়। যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির […]
এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুনের পেছনে যৌনকর্মী!
ইউরোবিডি২৪নিউজঃ যৌনকর্মীর পরিকল্পনায় খুন হন এটিএম বুথের নিরাপত্তাকর্মী এনামুল। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যৌনকর্মী মেঘলার পালিত তিন সন্ত্রাসী এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। গতকাল মোহাম্মদপুর থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে মেঘলা ওরফে ডলারের মা (৪৫), সানি (২২), পারভেজ (২৪) ও জুয়েল (২৭)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি। […]
