Category: Scroll_Head_Line
পাসওয়ার্ডে প্রিয়জনের নাম ব্যবহার থেকে সাবধান!
ইউরোবিডি তথ্যপ্রযুক্তি: যাঁরা অনলাইনে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রচুর লেখালেখি করেন, তাঁদের সাবধান হওয়ার সময় এসেছে৷ কেননা ইন্টারনেটে অপরাধীরা ওত পেতে আছে আপনার তথ্য দিয়ে প্রিয়জনদের ক্ষতি করার এবং নিজেরা লাভবান হওয়ার জন্য৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য হরহামেশাই দিতে থাকেন ব্যবহারকারীরা৷ কেউ বেশি দেন, কেউবা কম৷ কিন্তু এমন কিছু তথ্য যেগুলো বাইরের মানুষ জানলে আপনার ক্ষতি […]
ফ্রান্সে হিজাব পরার জন্য বরখাস্ত বহাল
ইউরো সংবাদ: প্যারিসের কাছে অবস্থিত একটি নার্সারির এক কর্মীকে হিজাব পরার কারণে বরখাস্ত করা হয়েছিল৷ এবার প্যারিসের একটি আপিল আদালত সেই বরখাস্তের আদেশ বজায় রেখেছে৷ প্যারিসের উপকণ্ঠে ‘‘বাচ্চা নেকড়ে” কিন্ডারগার্টেন ২০০৮ সালে তাদের কর্মী ফাতিমা আফিফ’কে হিজাব পরার কারণে বরখাস্ত করে৷ ফাতিমা সেই কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ধর্মভিত্তিক বৈষম্যের অভিযোগ নিয়ে আদালতে গেলে আদালত এ’বছরের মার্চ মাসে ফাতিমার পক্ষেই রায় […]
কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করলেন এরশাদ
ইউরোবিডি২৪নিউজঃ জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী জাফর আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারা এলাকায় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দল থেকে কাজী জাফরকে বহিষ্কারের চিঠি এই মাত্র সই করে এলাম।’ এরশাদ […]
দক্ষিণ চীন সাগরে চীনা বিমানবাহী রণতরী
ইউরোবিডি২৪নিউজঃ চীন পূর্ব চীন সাগর এলাকায় ‘আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ গঠন করে যেসব নিয়ম নীতির ঘোষণা দিয়েছে গতকাল তা না মানার কথা জানিয়েছে জাপানের দুটি এয়ারলাইন্স। জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেন, ‘বেসরকারি এয়ারলাইন্সগুলোকে চীনের নিয়মনীতি মানতে হবে না, মঙ্গলবার জাপান সরকার এ কথা বলার পর আমরা বৈঠকে বসি। বৈঠকে চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের নিয়ম না মানার […]
ইতালির সংসদ থেকে বহিষ্কৃত বারলুসকোনি
ইউরোবিডি২৪নিউজঃ ইতালির সেনেটর পদ থেকে বহিষ্কৃত হলেন সিলভিও বারলুসকোনি। গতকাল বুধবার তাকে সরাতে ইতালির পার্লামেন্টে ভোটাভুটি হয়। সেনেটরদের দাবি ছিল, ভোটে হারলে বারলুসকোনির গ্রেফতার হওয়ার সম্ভাবনা বাড়বে, তবে সরকার পতন হবে না। এদিকে, বার্লুস্কোনিকে বহিষ্কারের পর তাঁর দল ‘ফোরজা ইতালিয়া’ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তবে সম্প্রতি ফোরজা ইতালিয়ায় থেকে বেরিয়ে এসেছেন ইতালির ডেপুটি […]
সাংবাদিকদের ওপর চটলেন সাইফ!
ইউরোবিডি২৪নিউজঃ দিল্লিতে গতকাল বুধবার নতুন মুভি ‘বুলেট রাজা’র প্রোমোশনে এসে সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন সাইফ আলি খান। সময়মতো সাংবাদিক সম্মেলনে না আসতে পারার জন্য সাংবাদিকরা সাইফকে ক্ষমা চাইতে বললে চটে যান তিনি। তবে নবাব খান এটাও জানিয়ে দেন, দিল্লির ট্রাফিকই দেরিতে আসার কারণ। অবশ্য সেইসঙ্গে এটাও জানান, দিল্লিতে নির্বাচনী প্রচারণার জন্যই ট্র্যাফিকের এমন বাজে অবস্থা। তাই […]
ভারতে বহুল আলোচিত আরুশি হত্যাকাণ্ডে তার বাবা-মা দোষী সাব্যস্ত
ইউরোবিডি২৪নিউজঃ ভারতের বহুল আলোচিত আরুশি হত্যাকাণ্ডে তার মা-বাবাকেই খুনি হিসেবে রায় দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। গতকাল আদালত এই রায় ঘোষণা করে। একই সঙ্গে আদালত বলেছে, গৃহপরিচারক হেমরাজকেও আরুশির বাবা রাশেজ ও মা নূপুর তালোয়ার মিলে খুন করেছিলেন। খুনি হিসেবে দায়ি করে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আদালতের কাঠগড়ায় দাঁড়ানো রাজেশ ও নূপুর কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের বিরুদ্ধে […]
সিরিয়ায় দুই সুইডিশ সাংবাদিক নিখোঁজ!
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ায় নিখোঁজ দুই সুইডিশ সাংবাদিকের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে সুইডেন। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে। গত শনিবার সিরিয়া থেকে ওই দুই সাংবাদিককে অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিরা। তবে, অপহৃত সাংবাদিকদের নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়। সিরিয়ায় সুইডেনের দূতাবাস তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ চলায় সুইডেনের দূতাবাস দামেস্ক […]
দেশজুড়ে রেড এলার্ট!
ইউরোবিডি২৪নিউজঃ দেশজুড়ে রেড অ্যালার্ট চলছে। সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। এ ছাড়া নির্বাচনকে অবৈধ অস্ত্রমুক্ত রাখতে আগামী এক সপ্তাহের মধ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে পুলিশের বিশেষ অভিযান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনমনে […]
আগামী ৫ই জানুয়ারি জাতীয় নির্বাচন
ইউরোবিডি২৪নিউজঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ এই ঘোষণা দিয়েছেন, আগামী ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন নির্বিঘ্ন করতে সেনা বাহিনী মোতায়েন করা হবে। ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। সিইসি বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। আমরা সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি। […]
