Category: Scroll_Head_Line
জার্মানির একটি নির্মাণাধীন মসজিদে ফেলে রাখা হলো মরা শুকর
ইউরো সংবাদ: জার্মানির পুলিশ বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় লিপজিগ শহরের একটি নির্মাণাধীন মসজিদে মরা শুকর ফেলে রাখা হয়েছিল। শুকরের গায়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নাম লিখে রাখা হয়। মৃত শুকরের গায়ে লাল কালিতে ’মুত্তি মার্কেল’’ লেখা ছিল। মার্কেল অনেক বছর যাবত জার্মানিতে ‘মুত্তি’ বা ‘মা’ হিসেবে পরিচিত। এ ঘটনার সঙ্গে দেশটিতে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ উসকে দেয়ার সম্পর্ক […]
জার্মানি থেকে হারিয়ে গেছে নিবন্ধিত ১,৩০,০০০ শরণার্থী: বার্লিনের দাবি
ইউরো সংবাদ: জার্মানিতে প্রবেশকারী প্রায় এক লাখ ৩০ হাজার শরণার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বার্লিন। জার্মান সরকার বলেছে, ২০১৫ সালে দেশটিতে ১১ লাখ শরণার্থী প্রবেশ করেছে। নিবন্ধিত এসব শরণার্থীর শতকরা ১৩ ভাগ নিখোঁজ হয়ে গেছে। জার্মানির একজন বামপন্থি সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে এক লিখিত বক্তব্যে একথা জানিয়েছে বার্লিন। এতে বলা হয়েছে, সম্ভবত […]
‘দায়েশ মানব সভ্যতার ইতিহাস বদলে দিয়েছে; প্রয়োজন যৌথ লড়াই’
আন্তর্জাতিক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশ্ব জুড়ে যৌথ তৎপরতা চালাতে হবে। কোনো দেশ এককভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আলজেরিয়ার সংবাদপত্র লে’এক্সপ্রেসন’কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামগ্রিক তৎপরতা সমন্বয়ে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে উল্লেখ করেন রুশ মন্ত্রী। ল্যাভরভ […]
অস্কার : সেরা ছবি স্পটলাইট, সেরা অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিয়, সেরা অভিনেত্রী ব্রি ল্যারসন
বিনোদন: এত দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার ঘোষিত হয়েছে ৮৮তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড (অস্কার)।এবারের অস্কারে সেরা ছবি হিসেবে ‘স্পটলাইট’, সেরা অভিনেতা হিসেবে লিওনার্দো ডি’ক্যাপ্রিও, সেরা অভিনেত্রী হিসেবে ব্রি ল্যারসন এবং সেরা পরিচালক হিসেবে আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পুরস্কার পান।এবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে টাইটানিকখ্যাত তারকা লিওনার্দো ডি’ক্যাপ্রিও পুরস্কার পেলেও এর আগে অস্কারের জন্য তিনি ছয়বার মনোনয়ন পেয়েছিলেন। তবে কখনো […]
ডেনমার্ক ছাত্রলীগের পুর্নান্গ্য কমিটি ঘোষণা
বিশ্বজুড়ে বাংলা: মোহাম্মদ ইফতেখার সম্রাট কে সভাপতি ও হুমায়ুন কবির নিরু কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের প্রবাসী ডেনমার্ক শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এম এম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন করে বলে নিশ্চিত করেছেন ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান খান।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকে বিষয়ক সম্পাদক […]
ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ২৬ মার্চ শনিবার
বিশ্বজুড়ে বাংলা: আগামী ২৬শে মার্চ শনিবার ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি স্বাধীনতা দিবস পালনের কর্মসূচী গ্রহন করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির নেতৃবৃন্দ এই তথ্য জানিয়েছে।মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ, মেট্র ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগ সহ মুিক্তযুদ্ধের […]
শরণার্থী আশ্রয়কেন্দ্রে আগুন, কিছু লোকের ‘হর্ষধ্বনি’
ইউরো সংবাদ: জার্মানিতে আসা শরণার্থীদের জন্য পূর্বাঞ্চলীয় বাউটজেন শহরে একটি বাসভবন তৈরির সময় তাতে আগুন লেগে গেলে সেখানে জড়ো হওয়া লোকজন হর্ষধ্বনি করে বলে পুলিশ বলছে। ভবনটিতে আগে একটি হোটেল ছিল – যাকে সংস্কার করে একে শরণার্থীদের একটি আশ্রয়কেন্দ্রে পরিণত করার কাজ চলছিল। সে সময়ই রোববার ভোরে ভবনটিতে হঠাৎ আগুন ধরে যায়। পুলিশ বলছে, তখন সেখানে […]
প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা, ‘ডিজিএফআইএ’র সঙ্গে মাহফুজ আনামের কী সখ্য ছিল?
দেশের খবর: রাশিদ রিয়াজ/দীপক চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে সেইভাবে সংবিধান হত্যার ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সমালোচনা করে তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় […]
The Embassy of Bangladesh in Paris observed the Shaheed Dibosh 2016
Eurobd Community news, France Mohammad Hazrat Ali Khan,Counsellor & Head of Chancery Embassy of the People’s Republic of Bangladesh, France: The Embassy of Bangladesh in Paris observed the Shaheed Dibosh & International Mother Language Day 2016 with due solemnity on 21 February 2016 on the Embassy premise and with different Bangladeshi socio-cultural organizations in France. The national […]
ডেনমার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্বজুড়ে বাংলা: বাংলাদেশ মিশন ডেনমার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২০শে ফেব্রুয়ারী সকাল ১১.০০ টায় কোপেনহেগেনের এশিয়া হাউজে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভার প্রথমেই শুভেচ্ছা বক্তৃতা করেন এশিয়া হাউজের সম্মানিত চেয়ারম্যান কাস্টেন ডেনকার নিয়েলন। অনুষ্ঠানের শুরুতে একুশের উপর ভিডিও প্রতিবেদন প্রদর্শিত হয়। কোপেনহেগেন ইউনিভার্সিটির প্রফেসর জানজেজা প্রধান বক্তা হিসাবে বলেন, বিভিন্ন ভাষার […]
