Category: Scroll_Head_Line
জ্যাকসন হাইটসে আগুনে ২০টি বাংলাদেশী প্রতিষ্ঠান পুড়ে ছাই
বিশ্বজুড়ে বাংলা: নিউ ইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে গত ২১শে এপ্রিল সোমবার (নিউ ইয়র্ক সময়) ভয়াবহ এক আগুনে প্রায় ২০টি বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান পুড়ে গেছে। বিকাল পৌনে ৫টার দিকে ব্লোজম বিল্ডিংয়ের তিনতলার একটি অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় বিশটি ইউনিট ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু […]
‘সামরিক দিক থেকে রাশিয়ার চেয়ে বহুগুণে উন্নত আমেরিকা’
আন্তর্জাতিক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ চায় না মস্কো কারণ রাশিয়ার জানা আছে সেদেশের চেয়ে মার্কিন সামরিক বাহিনী বহুগুণে উন্নত। সিবিএস নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। ওমাবা বলেন, আমেরিকার সঙ্গে কোনো রকম সামরিক সংঘাতে যেতে চায় না রাশিয়া; তাদের ভাল ভাবেই জানা আছে, প্রচলিত বাহিনীর দিক থেকে রাশিয়ার চেয়ে উল্লেখযোগ্যভাবে উন্নত ও […]
ইউরো এলাকার প্রবৃদ্ধির পথে ভূমিকা রাখবে ইসিবি
ইউরো সংবাদ: আর্থিক ও অর্থনৈতিক সংকটের সময় ইউরো এলাকা ও অভিন্ন মুদ্রার সুরক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷ ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক – ইসিবি গত সপ্তাহান্তে অনেকগুলি বিষয়ে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেছে৷ দীর্ঘমেয়াদি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন ইসিবি কর্মকর্তারা৷ প্রথমত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ […]
রাশিয়ার বিরুদ্ধে জার্মানির সরাসরি অভিযোগ
ইউরো সংবাদ: রাশিয়া সম্ভবত পূর্ব ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধিতে নেপথ্যে ভূমিকা নিচ্ছে, বলে মন্তব্য করেছেন জার্মান সরকারের এক মুখপাত্র৷ সশস্ত্র গোষ্ঠীগুলিকে রাশিয়ার সাহায্যপ্রদানের অনেক লক্ষণ আছে, বলেন ক্রিস্টিয়ানে ভির্ৎস৷ ‘‘এই সব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েকটির চেহারা, সাজপোশাক কিংবা অস্ত্রশস্ত্র দেখলে (বোঝা যায়), তারা স্বেচ্ছাকৃতভাবে সৃষ্ট নাগরিক প্রতিরক্ষা গোষ্ঠীগুলির বেসামরিক সদস্য হতেই পারে না৷” রাশিয়ার বিরুদ্ধে ‘তৃতীয় […]
গ্রেটার সিলেট ওয়েলস রিজিওনের উদ্যোগে কার্ডিফে মহান স্বাধীনতা দিবস পালিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: রকিব মনসুর, কার্ডিফ থেকে:: বৃটেনের বাংলাদেশ কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সাউথ রিজিওনের উদ্যোগে গত ৩ এপ্রিল কার্ডিফের ওয়েলফেয়ার সেন্টারে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের রিজিওনাল চেয়ারপার্সন আলহাজ্ব মো: লিয়াকত আলীর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মো: আসকর […]
বৃটেনের বার্মিংহামস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বদরুল মনসুর হক:: বৃটেনের ঐতিহ্যবাহী বার্মিংহাম শহরের সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দ ও স্বতস্ফুর্ত জনসমাগমের মধ্য দিয়ে ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। নানা কর্মসূচীর মধ্যে বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারে পতাকা উত্তোলন, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক […]
ফ্রান্স বিএনপির মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ও আলোচনা সভা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: মোঃ ফজলুল করিম (শামীম),প্যারিস, ফ্রান্স গত ২৬ শে মার্চ ২০১৪ ইং রোজ বুধবার ফ্রান্স- এর রাজধানী প্যারিসের ক্লীণকোর্টের এক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফ্রান্স শাখার উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে উদ্যাপন করেছে। সেই সাথে স্বাধীনতা দিবস ও জিয়াউর জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা […]
অর্থনৈতিক পরিকল্পনার আস্থাভোটে জয়ী ফ্রান্সের প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ফ্রান্সে আয়কর-সংক্রান্ত কাটছাঁট ও আমলাতান্ত্রিক জটিলতার লাগাম টানার বিষয়ে অর্থনৈতিক পরিকল্পনার ওপর আস্থাভোটে জয়ী হয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। গতকাল মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত এই আস্থাভোটে আইনপ্রণেতারা মতামত দেন। বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, এই আস্থাভোটে ম্যানুয়েল ৩০৬-২৩৯ ভোটে জয়ী হন। তবে সমাজতান্ত্রিক দলের ১১ জন আইনপ্রণেতা আস্থাভোটে অংশ নেননি। […]
ভাতা অনিয়মের বিতর্কে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ
ইউরো সংবাদ: যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী মারিয়া মিলার বুধবার সকালে পদত্যাগ করেছেন। সরকারি ভাতা নেওয়ায় অনিয়ম এবং সংবাদপত্রের ওপর প্রভাব খাটানোর অভিযোগকে কেন্দ্র করে চলা বির্তকের মুখে তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মিসেস মিলার বলেছেন বিতর্ক সরকারের গুরুত্বর্পূণ কাজে বিঘ্ন ঘটাচ্ছে বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন […]
