Category: Scroll_Head_Line
২৫০ ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট সরবরাহের দ্বায়ে বৃটেনে সাত বাংলাদেশীর সাজা
ইউরো সংবাদ: ভুয়া কাগজপত্র দিয়ে বৃটিশ পাসপোটের্র ব্যবস্থা করে দেয়ার দায়ে সাত বাংলাদেশীকে মোট ২০ বছরের সাজা দিয়েছে আদালত। শুক্রবার ম্যানচেস্টার ক্রাউনকোর্টে তাদের সাজা ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্তরা প্রত্যেক অবৈধ অভিবাসীদের কাছ থেকে ১৪ হাজার পাউন্ড পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। হোম অফিসের অভিবাসন কর্মকর্তাদের ধারণা তারা ২৫০ ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট সরবরাহের মাধ্যমে বৃটেনে […]
সাবেক আওয়ামী সাংসদ ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আওরঙ্গ নিহত
দেশের খবর: সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ পাঁচজন ঢাকা-মাওয়া সড়কের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আওরঙ্গ শরীয়তপুর-১ আসনের (ডামুড্যা) আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আজ শনিবার বেলা সাড়ে তিনটার সময় একটি বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় যুবদল আয়োজিত একটি ইফতার মাহফিলে […]
আল কায়েদা হামলার হুমকির কারণে মার্কিনদের বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা!
ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য আল কায়েদা হামলার ভয়ে শুক্রবার তার নাগরিকদের জন্য একটি বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করে। প্রায় দুই ডজন মার্কিন দূতাবাস সপ্তাহ শেষে বন্ধ ঘোষণা করার পরপরই এই সতর্কতা জারি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদা হামলার হুমকির কারণে আমেরিকানদের জন্য এই বিশেষ একটি বিশ্ব ভ্রমণ সতর্কতা জারি করে এবং প্রায় ২১টি মুসলিম […]
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ; জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন
ইউরোবিডি২৪নিউজঃ এ বছর এইচএসসি পরীক্ষায় ৭৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন। ঢাকা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক শূন্য ৪, সিলেটে ৭৯ দশমিক ১৩, চট্টগ্রামে ৬১ দশমিক ২২, যশোরে ৬৭ দশমিক ৪৯, বরিশালে ৭১ দশমিক ৬৯, রাজশাহীতে ৭৭ দশমিক […]
এবার সুইজারল্যান্ডে ট্রেন দুর্ঘটনা; নিহত চালকের লাশ উদ্ধার
ইউরো সংবাদ: ইউরোপজুড়ে একের পর এক রেল এবং সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। গত কয়েকদিনে স্পেন এবং ইতালিতে ভয়াবহ দুর্ঘটনার পর আজ (মঙ্গলবার) দুর্ঘটনার কবলে পড়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন চালক। এছাড়া, আহত হয়েছে ৩৫ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সুইজারল্যান্ডের পুলিশ কর্তৃপক্ষ এ […]
ইউরো এলাকায় আবার আশার আলো
ইউরো সংবাদ: অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরো এলাকায় জুলাই মাসে সামগ্রিকভাবে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ তবে এর অন্যতম প্রধান কারণ জার্মানির একক সাফল্য৷ গ্রিস ও স্পেন থেকেও কিছু ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে৷ জুলাই মাসে ইউরো এলাকার বেসরকারি ক্ষেত্রে বেশ উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ এমনকি মন্দা কেটে যাবে বলে আশা করছেন অনেকে৷ সামান্য হলেও বেকারত্বের হার কিছুটা […]
স্নোডেনের উপর অত্যাচার এবং মৃত্যুদন্ড না দেয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক: আমেরিকা গ্যারান্টি দিচ্ছে, যে এডওয়ার্ড স্নোডেনের উপর অত্যাচার করা হবে না এবং তাকে মৃত্যুদন্ড দেওয়া হবে না. রাশিয়ার শীর্ষনেতৃবৃন্দের ঠিকানায় পাঠানো এক বার্তায় আমেরিকার এ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার প্রতিশ্রুতি দিয়েছেন.এই. মার্কিন যুক্তরাষ্ট্র স্নোডেনেকে হস্তান্তর করার দাবীতে নাছোড়বান্দা. যেহেতু রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক্সট্রাডিশনের বিষয়ে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই, তাই মার্কিন যুক্তরাষ্ট্র কেবল আন্তর্জাতিক […]
১৮ মাস পর মালি নির্বাচিত করতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট!
ইউরোবিডি২৪নিউজঃ গত বছরের অভ্যুত্থানের পর দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রোববার সকাল থেকে মালিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় সাত মিলিয়ন মালিয়ান নাগরিক রোববার ভোটদানে অংশ নিবেন বলে আশা করা হচ্ছিল যেহেতু গত বছরের মার্চের অভ্যুত্থানে, বিচ্ছিন্নতাবাদী এবং ইসলামী চরমপন্থীদের থেকে দেশের উত্তরের বৃহৎ অংশ উদ্ধার করবার পর এটি দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। অনেকেই এমন […]
গ্রীষ্মের ঝড়ে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে হাজারো মানুষ!
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের উত্তরপূর্ব অঞ্চলে পরপর দুই রাতে আঘাত হানা প্রচণ্ড গ্রীষ্মের ঝড়ে রবিবার সকালে অন্তত ১৩৫,৫০০ সংখ্যক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় ৩০ জন আহত হন। ফরাসি বৈদ্যুতিক ইউটিলিটি কোম্পানি ERDF জানায়, পরপর দুই রাতের গ্রীষ্ম ঝড়ে রবিবার সকালে দেশটির বিভিন্ন স্থানে অন্তত ১৩৫০০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এছাড়াও স্থানীয় […]
