Category: Scroll_Head_Line
জাকিরের সব বক্তৃতার সিডি খুঁটিয়ে দেখা হচ্ছে, বললেন রাজনাথ
আন্তর্জাতিক: ভারত, বাংলাদেশ ও এই উপমহাদেশে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার ব্যাপারে জাকির নাইকের ভূমিকা কতটা, তা খতিয়ে দেখতে শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভারতে জাকিরের মালিকানাধীন একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার জন্য দিল্লিকে অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার। ঢাকার অভিযোগ ছিল, ওই টিভি চ্যানেলের মাধ্যমে উস্কানিমূলক ধর্মীয় প্রচার করে চলেছেন ‘ধর্মপ্রচারক’ জাকির নাইক। সেই অভিযোগের প্রেক্ষিতে […]
‘ঐক্য চাইলে খালেদাকে জামায়াত ছাড়তে হবে’
দেশের খবর: জাতীয় ঐক্যের জন্য খালেদাকে জামায়াত ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকালে সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘জামায়াত জাতির শত্রু’ এদের সঙ্গে কোনো আলোচনা বা ঐক্যের প্রশ্নই ওঠে না’। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে […]
জঙ্গিদের ভিডিও লাইক-শেয়ার করলে মামলা
দেশের খবর: সামাজিক যোগযোগ মাধ্যমে কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট শেয়ার বা লাইক করা তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। বুধবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ডিআইজি এ কে এম শহীদুর রহমানের বরাত দিয়ে […]
ঈদে শাকিবের নায়িকা পড়শী
বিনোদন: ঈদে বড় পর্দার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে কণ্ঠশিল্পীর পড়শীর। ‘রানা পাগলা-দি মেন্টাল’ নামের ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তাকে। ইতিমধ্যে শাকিব-পড়শীর একটি গানের ভিডিও এসেছে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গত ২ জুলাই প্রকাশের পর থেকে এখন পর্যন্ত দেড় লাখ বারেরও বেশি দেখা হয়েছে এটি। থাইল্যান্ডে দৃশ্যধারণ করা গানটিতে শাকিবের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন […]
শোলাকিয়ায় নিহত ‘হামলাকারী’ নর্থ সাউথের ‘নিখোঁজ’ ছাত্র
দেশের খবর: কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলাকারীদের মধ্যে নিহত যুবকের পরিচয় মিলেছে। তিনি হলেন আবির রহমান (২৫)। ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন তিনি । হামলার সময়ে পুলিশের গুলিতে আবির নিহত হয়েছিল। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, আবির হোসেনের বাবার নাম সিরাজুল ইসলাম। তার গ্রামের […]
ডালাসে স্নাইপারের গুলিতে ৫ পুলিশ খুন, আটক ৩
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে ডালাসে বিক্ষোভের মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার রাইফেলের গুলিতে হত্যা করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুলিশের উপর সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। বন্দুকধারীদের গুলিতে আরো ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। চতুর্থ এক ব্যক্তিকে মৃত অবস্থায় […]
২রা অক্টোবর ওয়াশিংটনে আসছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী “মেজবান”
বিশ্বজুড়ে বাংলা: প্রথমবারের মত আগামী ২রা অক্টোবর, ২০১৬ ওয়াশিংটন মেট্রো এলাকার বাঙ্গালীদের জন্য আসছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী “মেজবান”। স্বদেশের প্রতি গভীর ভালবাসা আর অনুরাগে যখন আবিষ্ট হয় আমাদের অনুভূতি, সেখানে ঝরে পড়ে সকালের শিশির, টিনের চালে বেজে উঠে টুপ টাপ বৃষ্টির ছন্দ, ডাক দিয়ে যায় সবুজ বনানীর হাতছানি, কানে বেজে উঠে বাঁশ ঝাড়ে বসে থাকা পাখীর ডাক, […]
নিউইয়র্ক জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে সর্ববৃহৎ ঈদের জামাত
বিশ্বজুড়ে বাংলা: বিপুল উৎসাহে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ৬ জুলাই বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধানার পর ধর্মপ্রাণ মুসলমানদের বিশেষ আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতরের দিন। চমৎকার আবহাওয়ায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকার একাধিক খোলা মাঠ, মসজিদ আর কমিউনিটি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। ঈদের জামাত […]
যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসনে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত
বিশ্বজুড়ে বাংলা: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যর প্যাটারসনে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় পবিত্র ঈদুল ফিতরের ৩টি বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জানিয়েছেন সকাল ৮টা ৩০ মিনিটে খোলা আকাশের নিচে নিউজার্সির প্যাটারসনস্থ মসজিদ আল-ফেরদৌসের পরিচালনা কমিটি ইসলামিক মিশন অব নিউজার্সির উদ্দ্যোগে মসজিদ সংলগ্নে পার্কিং লটে বিশাল ঈদ জামাত আনুষ্টিত হয় । ওই ঈদ জামাতে ইমামতি করেন মসজিদ […]
অষ্ট্রিয়া বাংলাদেশী কমিউনিটির ঈদুল ফিতর উদযাপন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: এক মাস সংযম সাধনার পর অষ্ট্রিয়া প্রবাসী বাংলাদেশী মুসলমানরা ৬ জুলাই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। প্রবাসী বাংলাদেশী মুসলিম সম্প্রদায় কর্তৃক পরিচালিত পাঁচটি মসজিদ রয়েছে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এই মসজিদগুলোতে প্রতিবারের মতো এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল আটটা, নয়টা ও দশটায় পরপর অনুষ্ঠিত জামাতে ভিড় […]
