Category: Community news 1st page
প্যারিসে প্রবাসী নাগরিকদেরকে জাতীয় পরিচয়পত্র / ভোটার নিবন্ধন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ দূতাবাস প্যারিস, ফ্রান্স । বিষয়ঃ বাংলাদেশ দূতাবাস, প্যারিস-এর মাধ্যমে প্রবাসী নাগরিকদেরকে জাতীয় পরিচয়পত্র / ভোটার নিবন্ধন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি । আস্সালামুয়ালাইকুম / Good afternoon / Bonjour, বাংলাদেশ দূতাবাস, প্যারিস-এর মাধ্যমে ফ্রান্সে বসবাসরত প্রবাসী নাগরিকদেরকে জাতীয় পরিচয়পত্র / ভোটার নিবন্ধন প্রদান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এতদ্সঙ্গে সংযুক্ত করা হল, যা দূতাবাসের নোটিস বোর্ড/ ওয়েবসাইট/ ফেসবুক-এও প্রদান করা হয়েছে । এ বিষয়ে আপনাদের […]
অফি (OFII)এর তথ্য মতে ফ্রান্সে বাংলাদেশী অভিবাসীর পরিসংখ্যান।
কমিউনিটি সংবাদ: সৈয়দ আবুল হাসান: ২০১৬ সালে OFII তে ২০২৫ জন বাংলাদেশী CIR কন্ট্রাক্ট সই করে, যার মধ্যে ১৫৬৪ জন পুরুষ ও ৪৬১ জন নারী। যা মোট স্বাক্ষরের ১,৯% এবং পুর্বের বছরের তুলনায় ২২,৮% বেশি। এর অর্থ হলো ২০১৬ সালে ২০২৫ জন বাংলাদশী বৈধতা পায়।২০১৫ সালে এই সংখ্যা ছিল ১৬৪৯ যার মধ্যে পুরুষ ১২৫৩ জন ও […]
গ্রুপিং মিটিয়ে দলকে শক্তিশালী করার তাগিদ শেখ হাসিনার
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: আগামী নির্বাচনের আগে দলের বিভিন্ন স্তরে নেতাকর্মীদের মধ্যে থাকা গ্রুপিং মিটিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীর প্যারিস সফররত আবাসস্থল ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী […]
আবারও যুক্তরাষ্ট্রে কাউন্সিলর হলেন সিলেটের তাহসিনা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হেলডন নগর থেকে পুনরায় স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের তাহসিনা আহমেদ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হন তিনি। তাহসিনা আহমেদ হেলডন শহরের প্রথম বাঙালি নারী কাউন্সিলর। তাহসিনার পৈত্রিক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। তার বাবার নাম আমিন আহমেদ ও মা দিলশান আহমেদ। তাহসিনা […]
মুহিত আহমেদ এর নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা উবারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সের কমিউনিটির প্রিয় মুখ, সদা হাস্যোজ্জ্বল সংস্কৃতি অঙ্গনের মুহিত আহমদ হৃদ রোগে আক্রান্ত হয়ে প্যারিসের জর্জ পম্পাদু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর ফ্রান্সের স্থানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইউরোবিডি24নিউজ পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার […]
ফ্রান্সে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বাংলাদেশীরা ঈদুল আযহা উদযাপন করেন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য মুসলিম কমিউনিটির পাশাপাশি বাংলাদেশী মুসলিম কমিউনিটিও ঈদুল আযহা উদযাপন করেছে। কর্ম ব্যস্ত প্রবাস জীবনে ঈদের নামাজই ঈদ উদযাপনের মুল আকর্ষন। ঊবারভিলিয়ে বাংলাদেশেী জামে মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ এবং মেট্রো হোস জামে মসজিদে বিপুল সংখ্যক বাংলাদেশী মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন। ঊবারভিলিয়ে বাংলাদেশেী জামে মসজিদে ফ্রান্সের বাংলাদেশে দূতাবাসের […]
ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: এমডি রিয়াজ হোসেন, ইতালি: ইতালিতে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আযহা পালিত হয়েছে। ইউরোপে একাধিক সন্ত্রাসী হামলার কারণে ইতালিতে এ বছর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে ৩০টি স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের সব জামাতে ছিল উপচেপড়া ভিড়। এসব জামাতে বাংলাদেশি ছাড়াও অন্য মুসলিম […]
পর্তুগালে ঈদ উল আযহা উদযাপন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবন ও বাণিজ্যিক বন্দর নগরী শহর পোর্তো, পর্যটন ও কৃষি সমৃদ্ধ শহর আলগ্রাবে উদযাপিত হলো ঈদ উল আযহা। বাংলাদেশী অধ্যুষিত পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের মাঠে প্রবাসী বাংলাদেশীদের ঈদের বড় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হয়। লিসবন বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সায়িদ […]
স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: উৎসব মুখর পরিবেশে স্পেন প্রবাসীরা ঈদ উল আযহা উদযাপন করেছে। স্পেনের মাদ্রিদের প্রাণ কেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভা-পিয়াসের কাসিনো পার্কের খোলা মাঠে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ১০ হাজার প্রবাসীদের উপস্থিতিতে গোটা এলাকা মিলন মেলায় রুপ লাভ করে। শত ব্যস্ততার মাঝে এই একটা দিন সবাই একত্রে মিলিত হন উৎসবই আমেজে। তবে, গ্রীষ্মকালীন […]
ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ড. বিদ্যুৎ বড়ুয়াকে ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউরোপিয়ান আওয়ামী লীগ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে ইউরোপে আওয়ামী লীগকে গতিশীল, শক্তিশালী ও আধুনিকীকরণের লক্ষে গঠনতন্ত্রের ২৫ (গ) ধারা অনুযায়ী ইউরোপ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পদে তাকে নিয়োগ প্রদান করেছে। উল্লেখ, তিনি বর্তমানে ডেনমার্ক আওয়ামী […]
