Category: ইউরো সংবাদ
গ্রিসে না ভোটের জয় হয়েছে। ৬১ ভাগ ‘না’ ভোট ও ৩৯ ভাগ ‘হ্যাঁ’ ভোট পড়েছে।
ইউরো সংবাদ: গ্রিসে গণভোটে ফলাফলে দেখা গেছে ভোটাররা আন্তর্জাতিক বেইলআউট প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ গ্রিসে না ভোটের জয় হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ৬১ ভাগ ‘না’ ভোট ও ৩৯ ভাগ ‘হ্যাঁ’ ভোট পড়েছে। পর্যবেক্ষকেরা বলছেন, গণভোটের ফলাফল ‘হ্যাঁ’ হোক আর ‘না’ হোক, গ্রিসের রাজনৈতিক ইতিহাসের চরম এ সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা কম। […]
গ্রীসে গুরুত্বপূর্ণ গণভোট শুরু; প্রাথমিক ফলাফল ঘোষিত হবে সন্ধ্যায়
ইউরো সংবাদ: গ্রীসে (রোববার) গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। চলমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য দেশটি কঠিন শর্তের ঋণ গ্রহণ করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এ গণভোটের আয়োজন করা হয়েছে। ঋণ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন গ্রীসের প্রায় ৯৯ লাখ ভোটার। গণভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছে মতামত জরিপ। শুক্রবার সর্বশেষ জরিপের ফলাফলে বলা হয়েছে, ‘হ্যাঁ’ এর […]
রাশিয়ার প্রতি বৈরী নীতির সহসা কোনোই পরিবর্তন হবে না: পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার প্রতি পাশ্চাত্যের বৈরী নীতির সহসা পরিবর্তন হবে বলে মস্কো মনে করে না। তিনি দেশটির নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেছেন। তিনি বলেন, কোনো কোনো ভূ-রাজনৈতিক প্রতিপক্ষ অদূর ভবিষ্যতে রাশিয়ার প্রতি বৈরী নীতির পরিবর্তন করবে বলে মনে হয় না। অবশ্য পুতিন তার এ বক্তব্যে দেশগুলোর নাম উচ্চারণ করেন […]
ইরাকে আরো ১২৫ ব্রিটিশ সেনা পাঠানো হবে: প্রধানমন্ত্রী ক্যামেরন
ইউরো সংবাদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরাকে ১২৫ সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন। তিনি জার্মানির ক্রুন শহরে সাত জাতি গ্রুপের একটি সম্মেলনের অবকাশে ইরাকে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইরাকে মোতায়েন ৯০০ ব্রিটিশ সেনাকে সহযোগিতা করার জন্যই নতুন করে সেখানে আরো সেনা পাঠানোর পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, নতুন করে যাদেরকে ইরাকে পাঠানো […]
পশ্চিমা দেশগুলোই ইউক্রেন সংকট সৃষ্টি করেছে: প্রেসিডেন্ট পুতিন
ইউরো সংবাদ: পশ্চিমা দেশগুলোর অপেশাদার কর্মকাণ্ডের ফলেই ইউক্রেন সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতালি সফরে যাওয়ার আগে দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে (শনিবার) পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি ইউক্রেন সংকট ইচ্ছাকৃতভাবেই তৈরি করা হয়েছে এবং এটা আমাদের সহযোগীদের অপেশাদার কর্মকাণ্ডেরই ফসল।’ ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় দোনেস্ক […]
আইএসআইএলের পক্ষে লড়াইয়ে ১১০ ফরাসি নাগরিক নিহত: প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের পক্ষে লড়াই করতে গিয়ে শতাধিক ফরাসি নাগরিক নিহত হয়েছে বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন। (মঙ্গলবার) সিনেটে দেয়া ভাষণে তিনি বলেন, ফ্রান্সের ৮৬০ জনেরও বেশি নাগরিক সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেছে। এদের মধ্যে ১১০ জন নিহত হয়েছে এবং ৪৭১ জন এখনো ওইসব রয়ে গেছে। […]
বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং মোদির ঢাকা সফর
বাংলাদেশ আয়তনে ছোট হলেও দিল্লির কাছে এর ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন ঢাকা সফরকে এত গুরুত্ব দেয়ার কারণ উল্লেখ করতে গিয়ে শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। নরেন্দ্র মোদি মনে করেন, দু’দেশের যোগাযোগ যত বাড়বে, পারস্পরিক আস্থাও তত বাড়বে। সেই উন্নয়নের ধারা বজায় […]
‘জার্মান প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করেছে আইএসআইএল’
জার্মানির প্রেসিডেন্ট জোয়াচিম গাউককে হত্যার কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুইজারল্যান্ডের কর্মকর্তারা। তাকফিরি সন্ত্রাসী আইএসআইএল’এক সদস্য কথিত এই হত্যা ষড়যন্ত্র করেছিল। জার্মান দৈনিক ‘বার্লিনার মরগেনপোস্ট’ জানিয়েছে, এ হত্যা প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে সন্দেহভাজন ২৭ বছর বয়সী ওসামা এম’র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিস্ফোরক এবং বিষাক্ত গ্যাস ব্যবহার করে এ পরিকল্পনা কার্যকর করতে চেয়েছিল ওসামা। […]
ফিফা প্রেসিডেন্ট ব্লাটারের দেশত্যাগের ওপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞা
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ফিফা’র প্রধান সেপ ব্লাটারের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইজারল্যান্ড। একইসঙ্গে নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ব্লাটারের সহকারীরাও। পরবর্তী নিদের্শ না আসা পর্যন্ত তারা সুইজারল্যান্ড ত্যাগ করতে পারবেন না। ব্লাটার সুইজারল্যান্ডেরই নাগরিক। ফিফার প্রধান এক বিবৃতিতে বলেছেন, ফিফা এখন কঠিন সময় অতিবাহিত করছে। ফিফা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোর তদন্ত শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ […]
ম্যার্কেল-সিপ্রাসের দীর্ঘ বৈঠক
ইউরো সংবাদ; ক্ষমতায় আসার পর জার্মানি সফরে এসেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস৷ আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক শেষে বামপন্থি সিপ্রাসের পরের বৈঠকটি জার্মানির বামপন্থি বিরোধী দলীয় নেতাদের সঙ্গে৷বৈঠক শেষেও যদি ‘বরফ’ একটু গলে! সোমবারের পাঁচ ঘণ্টার বৈঠকে সে বরফ গলার উজ্বল কোনো সম্ভাবনা দেখা যায়নি৷ সিপ্রাস-ম্যার্কেলের সে বৈঠক চলেছে প্রায় মধ্যরাত পর্যন্ত৷ গ্রিসের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠায় […]
