• ৮ কার্তিক ,১৪৩৩,23 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

জার্মানিতে পতিতাবৃত্তির বিরোধিতা

| ডিসেম্বর 7, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: পতিতাবৃত্তি আইন পুনর্বিবেচনা পতিতাবৃত্তি আইন পুনর্বিবেচনা করার পরিকল্পনা করছে জার্মানির ভবিষ্যত সরকার৷ রক্ষণশীল এবং সামাজিক গণতন্ত্রকামী যে দুটো দলের সমন্বয়ে জোট সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে তারাই আইনটি পুনর্বিবেচনার পক্ষে৷ বৈধ পেশা জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ৷ ২০০২ সালে সামাজিক গণতন্ত্রী এসপিডি এবং গ্রিন পার্টি জার্মানিতে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে একটি আইন পাস করে৷ এরপর থেকে […]

Continue Reading

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফরাসি হস্তক্ষেপের প্রতি ব্রিটেনের সমর্থন

| ডিসেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সামরিক হস্তক্ষেপের ফরাসি সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সেনাবাহিনী ঘোষণা করেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফরাসি সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে সহযোগিতার ধরন নিয়ে প্যারিসের সঙ্গে লন্ডেনের আলোচনা চলছে।  ব্রিটেন এ ক্ষেত্রে যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতে পারে। তবে ব্রিটেন সেনাবাহিনী পাঠাবে না বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। ব্রিটিশ মন্ত্রিসভার এক […]

Continue Reading

ফেসবুকে অপরাধী খুঁজছে জার্মান পুলিশ

| ডিসেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির লোয়ার সাক্সেনি রাজ্যের পুলিশ অপরাধীর খোঁজে সামাজিক নেটওয়ার্কের সহায়তা নিচ্ছে৷ তবে শুধু লোয়ার সাক্সেনিই নয়, জার্মানির অন্যান্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরাও তদন্তের এই নতুন পদ্ধতি গোটা দেশে চালুর কথা ভাবছে৷ ফেসবুক বার্তাগুলো শুরু হয় তদন্তে সহায়তাকারীদের ‘‘প্রিয়” বলে সম্বোধন করে৷ এরপর তাতে যোগ করা হয় গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ‘‘দশ বছর বয়সি এক মেয়ে নিখোঁজ” – […]

Continue Reading

ফ্রান্সে যৌনকর্মীদের বিক্ষোভ ‘‘আমার খদ্দেরকে স্পর্শ করবে না”

| ডিসেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের পার্লামেন্টে বুধবার একটি বিতর্কিত বিল পাস হয়েছে৷ এর ফলে পতিতার খদ্দেরদের কমপক্ষে ১৫শ’ ইউরো জরিমানা দিতে হবে৷ নিম্নকক্ষের ভোটাভুটিতে গণিকাবৃত্তি বিরোধী বিলের খসড়ার পক্ষে ভোট পড়ে ২৬৮টি এবং বিপক্ষে ১৩৮টি৷ বিলটি এখন সেনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ সুইডেনে একই ধরনের আইন রয়েছে, যা থেকে অনুপ্রাণিত হয়ে এই আইনের খসড়া তৈরি করা হয়েছে৷ নারী অধিকার মন্ত্রী নাজাত […]

Continue Reading

বিরোধীদের প্রতি সমর্থন জানালেন ইউক্রেনের সাবেক ৩ প্রেসিডেন্ট

| ডিসেম্বর 6, 2013 | 0 Comments

 ইউরো সংবাদ: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সাবেক তিন প্রেসিডেন্ট সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। লিওনিদ ক্রাভচুক, লিওনিদ কুচমা ও ভিক্টর ইউশেঙ্কো বুধবার রাতে এক বিবৃতিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান।  এমন সময় এ তিন প্রেসিডেন্ট আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন যখন রাজধানী কিয়েভে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে শত শত বিক্ষোভকারী ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে অবস্থান ধর্মঘট […]

Continue Reading

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ন্যাটো: রাশিয়ার অভিযোগ

| ডিসেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে ন্যাটো হস্তক্ষেপ করছে তবে কেন ন্যাটো এমন ভূমিকায় গেল তিনি তা ঠিক বুঝতে পারছেন না।  রুশ মন্ত্রী বলেন, কিভাবে রাজপথের বিক্ষোভ মোকাবেলা করবে সেটি কিয়েভের নিজস্ব ব্যাপার; ন্যাটোর কি অধিকার আছে সেখানে নাক গলানোর? এছাড়া, রাশিয়া ইউক্রেনে হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে ন্যাটো মহাসচিব […]

Continue Reading

ইয়াসির আরাফাতের মৃত্যু ছিল স্বাভাবিক- ফ্রান্সের ফরেনসিক বিশেষজ্ঞ দল

| ডিসেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার ঘটনা নাকচ করেছে ফ্রান্সের ফরেনসিক বিশেষজ্ঞ দল। তবে তাদের এ ধরনের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়াসির আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাত। গত মাসে সুইজারল্যান্ডের বিশেষজ্ঞ দল জানিয়েছে, উচ্চমাত্রার পলোনিয়াম বিষ প্রয়োগে আরাফাতের মৃত্যু হয়েছে। সুহা আরাফাত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার স্বামী ইয়াসির আরাফাতের মৃত্যুর তদন্ত […]

Continue Reading

বিতর্কিত করের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ; রাস্তা অবরোধে ট্রাক চালকরা

| ডিসেম্বর 2, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সে বিতর্কিত পরিবেশবাদী করারোপের প্রতিবাদে দেশজুড়ে রাস্তা অবরোধ করেছে ট্রাক চালকরা। ফ্রান্সের পরিবহন সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে।  পরিবহন সংগঠনটি জানায় গতকাল (শনিবার) দেশজুড়ে ৪৫০০ ট্রাক র‍্যালিতে অংশ নেয়। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাকের সংখ্যা ছিল ২২০০টি।  ফ্রান্সের রেল প্রকল্পে অর্থ যোগানোর জন্য দেশটিতে ভারী যানবাহনের চলাচলের ওপর অতিরিক্ত কর বসানোর পরিপ্রেক্ষিতে এ […]

Continue Reading

সকল দলের অংশগ্রহণ ছাড়া পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

| ডিসেম্বর 1, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সব দলের অংশগ্রহণ ছাড়া দশম জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে না  ইউরোপীয় ইউনিয়ন। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ।  নির্বাচন কমিশনে সিইসি কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা।  শনিবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান […]

Continue Reading

‘জিদানকে লালকার্ড দেখানো কঠিন ছিল’- রেফারি হোরাসিও এলিজোন্দো।

| নভেম্বর 30, 2013 | 0 Comments

ইউরো সংবাদ : শতবর্ষ পরও কেউ যখন ২০০৬ বিশ্বকাপের দিকে তাকাবে, সব ছাপিয়ে একটা দৃশ্যই বড় হয়ে ভাসবে তার চোখের সামনে। ইতিহাসের পৃষ্ঠা থেকে মূর্ত হয়ে উঠবে ছবিটা—মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন জিনেদিন জিদান! অনাকাঙ্ক্ষিত হলেও ফুটবল-ইতিহাসেই ঢুকে গেছে ছবিটা। আর সেই আলোচিত ছবিটির অন্যতম চরিত্র রেফারি হোরাসিও এলিজোন্দো। মাতেরাজ্জিকে […]

Continue Reading