• ৯ কার্তিক ,১৪৩৩,24 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

জার্মান নির্বাচন ২০১৩: সকল দলের শীর্ষ প্রার্থীরা

| সেপ্টেম্বর 8, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির সংসদীয় নির্বাচনের আর বেশি বাকি নেই৷ ফলে বিভিন্ন দলের শীর্ষ নেতারা এখন শুধু তাদের ভালো দিকটাই সবাইকে দেখানোর চেষ্টা করছেন৷ তবে প্রার্থীদের কিছু অজানা দিকও রয়েছে৷ চ্যান্সেলর কে হবেন? জার্মানির সবচেয়ে বড় দল দুটি হচ্ছে খ্রিষ্টীয় গণতন্ত্রী (সিডিইউ) এবং সামাজিক গণতন্ত্রী (এসপিডি)৷ স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের নির্বাচনে এই দু’টি দলের চ্যান্সেলর পদপ্রার্থী থেকে কোনো একজন […]

Continue Reading

যুদ্ধের পক্ষে ভোট না দেয়ায় ব্রিটিশ টোরি দলের এমপি বহিষ্কার

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ : সিরিয়ায় সামরিক হামলা চালানোর পক্ষে ভোট না দেয়ায় ব্রিটেনের রক্ষণশীল টোরি দলের এমপি জেসে নরম্যানকে বহিষ্কার করা হয়েছে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন উপদেষ্টা ছিলেন।  গত সপ্তাহে সিরিয়ায় হামলার ওপর ব্রিটেনের সংসদে বিতর্ক শেষে ভোটাভুটি হয় এবং তাতে সরকারের আনা যুদ্ধ-প্রস্তাব বাতিল হয়ে যায়।  নরম্যানকে বহিষ্কার করার পর ডাউনিং স্ট্রিট দুঃখ প্রকাশ […]

Continue Reading

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রকাশ্যে মিথ্যা বলেন: রুশ প্রেসিডেন্ট পুতিন

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে ‘প্রকাশ্যে মিথ্যা’ কথা বলেছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর আগে এ কথা বলেছেন পুতিন। তিনি বলেন, ‘এ বিষয়টি মোটেও আমার জন্য সুখকর নয়। রাশিয়া […]

Continue Reading

সামরিক হামলা হলে সিরিয়াকে সাহায্য করবে রাশিয়া

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সিরিয়ার ওপর বহির্বিশ্বের সামরিক হামলা হলে দামাস্কাসকে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে চূ়ড়ান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, “রাশিয়া সিরিয়াকে সাহায্য চালিয়ে যাচ্ছে; আমরা সিরিয়ায় অস্ত্র পাঠাচ্ছি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করছি।“ সিরিয়ায় সংঘাতের কারণে দেশটির যেসব জনগন […]

Continue Reading

সিরিয়ায় হামলা প্রসঙ্গে বিভক্ত জি-২০ নেতারা

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত হয়ে গেলেন জি-২০ নেতৃবৃন্দ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গতকাল শুক্রবার সম্মেলনের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগত অতিথিদের কাছে সিরিয়ায় হামলার ব্যাপারে সম্মতি চান। কিন্তু রাশিয়া, চীন, ভারতসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্বিমত পোষণ করে। রাশিয়া কঠোরভাবে এই হামলার বিরোধীতা করে। ভারত জানায়, রাসায়নিক হামলায় আসাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ […]

Continue Reading

সিরিয়া আক্রান্ত হলে আমরা জানি কি করতে হবে: পুতিন

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় মার্কিন সামরিক আগ্রাসন হলে এ ব্যাপারে মস্কো তার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করবে।  প্রেসিডেন্ট পুতিন বুধবার বার্তা সংস্থা এপি ও রাশিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, “পরিস্থিতি যদি বলপ্রয়োগের দিকে গড়ায় তাহলে আমরা কি করবো এবং কিভাবে করব সে সম্পর্কে আমাদের নিজস্ব পরিকল্পনা […]

Continue Reading

রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে জি-২০ মহাসম্মেলন

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: বৃহস্পতিবার দুপুরে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে উড়ে এসেছেন সুইডেন থেকে জি-২০ মহাসম্মেলনে যোগ দেওয়ার জন্য. ঐ সম্মেলনের মঞ্চে ওবামা একাধিক দেশের শীর্ষনেতাদের সাথে আলাপ করবেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথেও সাক্ষাত্ হতে পারে, তবে সেটা কার্যসূচীতে নেই. আশা করা হচ্ছে, যে অর্থনৈতিক সমস্যা ছাড়া সম্মেলনে অন্যতম মুখ্য আলোচ্য বিষয় হবে সিরিয়াকে ঘেরা পরিস্থিতি. […]

Continue Reading

ঘন কুয়াশায় ব্রিটেনে ‘গণ’ গাড়ি দুর্ঘটনা! আহত দুই শতাধিক

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: যুক্তরাজ্যের কেন্টে ঘন কুয়াশায় পড়ে গণহারে গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে! গতকাল এই ‘সিরিজ দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ঘন কুয়াশার কারণে কেন্টের এ২৪৯ নং শেপি ক্রসিংয়ে এ সিরিজ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ৪০টি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে বলা হলেও পরে পুলিশ […]

Continue Reading

ইইউ নির্বাচন পর্যবেক্ষক একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পাঠাচ্ছে

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আসন্ন নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলগুলো এখনও বৈরী অবস্থানে। সমঝোতার কোন লক্ষণ নেই। সংলাপ বা আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য পন্থা-পদ্ধতি বের করার তাগিদ রয়েছে বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক দাতা সংস্থা-সংগঠনের বন্ধুদের তরফে। দেশের নাগরিক সমাজ, অরাজনৈতিক সংস্থা ও সংগঠনগুলোর পক্ষ থেকে জোর দেয়া হচ্ছে। এক বছরের বেশি সময় ধরে বিষয়টি নিয়ে […]

Continue Reading

সিরিয়া অভিযান: সিনেটের একটি পরিষদের সমর্থন পেলেন ওবামা

| সেপ্টেম্বর 4, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রাথমিক অনুমোদনের ব্যাপারে বুধবার ঐকমত্যে পৌঁছেছে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ৷ প্রেসিডেন্ট বারাক ওবামার খসড়া প্রস্তাবে সায় দিয়েছে ঐ পরিষদ৷ সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সিনেট৷ শর্ত সাপেক্ষে এটি আরো ৩০ দিন বাড়ানো যেতে পারে৷ তবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোনো ধরনের স্থল হামলা চালাতে পারবে […]

Continue Reading