• ৯ কার্তিক ,১৪৩৩,24 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

জার্মানিতে স্নোডেন পেলেন ‘হুইসেলব্লোয়ার প্রাইজ’

| জুলাই 28, 2013 | 0 Comments

ইউরো সংবাদ : সাম্প্রতিক সময়ের আলোচিত চরিত্র সাবেক মার্কিন গোয়েন্দা এডোয়ার্ড স্নোডেন৷ তাঁকে ‘হুইসেলব্লোয়ার প্রাইজ’ দিয়েছে জার্মানির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও আরো দুটি সংগঠন৷ এই প্রথমবারের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই কোনো অ্যাওয়ার্ড দেয়ার সঙ্গে জড়িত হলো৷ অন্য দুটি সংগঠন হলো ফেডারেশন অফ জার্মান সায়েন্টিস্ট (ভিডিডাব্লিউ) এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ল’ইয়ার্স এগেইনস্ট নিউক্লিয়ার আর্মস৷ টিআই তাদের ওয়েবসাইটে […]

Continue Reading

১৮ মাস পর মালি নির্বাচিত করতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট!

| জুলাই 28, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ গত বছরের অভ্যুত্থানের পর দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রোববার সকাল থেকে মালিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় সাত মিলিয়ন মালিয়ান নাগরিক রোববার ভোটদানে অংশ নিবেন বলে আশা করা হচ্ছিল যেহেতু গত বছরের মার্চের অভ্যুত্থানে, বিচ্ছিন্নতাবাদী এবং ইসলামী চরমপন্থীদের থেকে দেশের উত্তরের  বৃহৎ অংশ উদ্ধার করবার পর এটি দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। অনেকেই এমন […]

Continue Reading

গ্রীষ্মের ঝড়ে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে হাজারো মানুষ!

| জুলাই 28, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের উত্তরপূর্ব অঞ্চলে পরপর দুই রাতে আঘাত হানা প্রচণ্ড গ্রীষ্মের ঝড়ে রবিবার সকালে অন্তত ১৩৫,৫০০ সংখ্যক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় ৩০ জন আহত হন।  ফরাসি বৈদ্যুতিক ইউটিলিটি কোম্পানি ERDF জানায়, পরপর দুই রাতের  গ্রীষ্ম ঝড়ে রবিবার সকালে দেশটির বিভিন্ন স্থানে অন্তত ১৩৫০০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এছাড়াও স্থানীয় […]

Continue Reading

স্নোডেন ট্রানজিট এলাকায়- মেয়াদ অনির্দিষ্ট কাল

| জুলাই 27, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: এডওয়ার্ড স্নোডেনের জন্য মস্কো বিমান বন্দরের ট্রানজিট এলাকায় থাকার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে. সমস্ত রকমের পূর্বাভাস স্বত্ত্বেও রাষ্ট্রীয় অভিবাসন দপ্তর ২৪শে জুলাই তার সাময়িক আশ্রয়ের অনুরোধ মেনে নেয় নি. স্নোডেনের পরামর্শদাতা, রাশিয়ার অ্যাডভোকেট আনাতোলি কুচেরেনা, কোন রকমের সঠিক পূর্বাভাস দিতে অস্বীকার করেছেন. যদি রাষ্ট্রীয় অভিবাসন দপ্তর স্নোডেনকে তাও সাময়িক আশ্রয় দিতে অস্বীকার […]

Continue Reading

রাশিয়া স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না: পেশকোভ

| জুলাই 27, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আমেরিকার সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং দেশটির গোপন তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেনকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করবে না রাশিয়া। রুশ রাষ্ট্রপতির প্রেস সচিব দিমিত্রি পেশকোভ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন। পেশকোভ বলেন, রাশিয়া কখনো কাউকে অন্য দেশের হাতে তুলে দেয় নি, দিচ্ছে না এবং ভবিষ্যতেও তা করবে না। উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনএসএ)-এর […]

Continue Reading

ইউরোপে সমকামীদের অধিকার

| জুলাই 27, 2013 | 0 Comments

ফ্রান্স সমকামীদের বিয়ে এবং সন্তান দত্তক নেওয়ার অধিকার দিতে সরকারি পরিকল্পনার সমর্থনে  প্যারিসে হাজির হন লাখো মানুষ৷ কিছুদিন আগে অবশ্য সেখানে সমকামীদের বিয়ের বিপক্ষে লাখো মানুষ সমবেত হয়৷ এই ইস্যু নিয়ে বেশ উত্তপ্ত সেদেশ৷ বিশেষ করে ক্যাথলিক চার্চ এবং ডানপন্থি বিরোধী দল ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদকে এই আইন করা থেকে বিরত রাখতে চেয়েছিল ৷ অবশেষে […]

Continue Reading

স্প্যানিশ রেল দুর্ঘটনায় ফ্রসোয়া ওলাদের সহানুভূতি প্রকাশ

| জুলাই 25, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোয়া ওলাদ, বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের সান্তিয়াগো দে কম্পস্তেলার কাছে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় পর  “পূর্ণ সংহতি” বিষয়ক একটি শোকবার্তা পাঠিয়েছেন। এ দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৭৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোন ফরাসি নাগরিককে এ ঘটনার শিকার পাওয়া যায়নি। বৃহস্পতিবার Elysée প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে […]

Continue Reading

ব্রিটেনের রাজশিশুর নাম রাখা হল জর্জ আলেকজান্ডার লুইস

| জুলাই 25, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বুধবার রাজকর্মকর্তাগণ জানান, ব্রিটেনের সদ্য নবজাত রাজপুত্রের নাম রাখা হয়েছে জর্জ আলেকজান্ডার লুইস। এই রাজপুত্র সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী হিসেবে মহামান্য প্রিন্স জর্জ অব কেমব্রিজ হিসেবে পরিচিতি লাভ করবে। বহু নাম বাছাই এর মধ্য দিয়ে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী এর প্রথম সন্তানের এই নামকরণ সম্পন্ন হয় এবং ভবিষ্যতের ভাবি রাজার নাম জর্জ আলেকজান্ডার লুইস […]

Continue Reading

স্পেনে মারাত্মক রেল দুর্ঘটনাঃ মৃতের সংখ্যা ৬৯

| জুলাই 25, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বুধবার উত্তরপশ্চিম স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। বিভিন্ন মিডিয়ায় জানানো হয়েছে, এ দুর্ঘটনাটি ঘটেছে অতি দ্রুত ট্রেন চালানোর কারণে। এই ঘটনায় রেলের ৪টি বগি উলটে যায় ও  চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে থাকে। সেখান থেকে অনেকগুলো লাশ উদ্ধার […]

Continue Reading

জার্মানি ঘুরে দাঁড়ালেও কাহিল ইউরোপ

| জুলাই 24, 2013 | 0 Comments

ইউরো সংবাদ : ইউরো এলাকায় সংস্কারের সামান্য সুফল দেখা গেলেও মন্দা ও চরম বেকারত্বের সমস্যা কমছে না৷ জি টোয়েন্টি স্তরেও অর্থনীতিরে চাঙ্গা করার উপর জোর দেওয়া হচ্ছে৷ ইউরো এলাকার দেশগুলির সার্বিক গড় ঋণভার রেকর্ড মাত্রা ছুঁয়েছে৷ অর্থাৎ ব্যয় সংকোচ ও সংস্কার কর্মসূচির সুফল এখনো দেখা যাচ্ছে না৷ তার উপর সরকারি ব্যয় কমে চলায় মন্দা কাটিয়ে অর্থনীতিও […]

Continue Reading