Category: শীর্ষ সংবাদ
রুদ্ধদ্বার কক্ষে নেয়া হবে ভিকারুননিসার ধর্ষিত ছাত্রীর জবানবন্দি
ইউরোবিডি২৪নিউজঃ চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে রুদ্ধদ্বার কক্ষে নির্যাতনের শিকার ছাত্রী এবং তার মায়ের সাক্ষ্য নিতে ৪ জুলাই তারিখ রেখেছে আদালত। মঙ্গলবার, ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষিতা ছাত্রী ও তার মায়ের পক্ষে রুদ্ধদ্বার কক্ষে বিচারের জন্য দাখিল করা আবেদন মঞ্জুর করেন বিচারক মো. আরিফুর […]
অর্থনৈতিক মন্দায় পড়ে গ্রীসে রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও ও টেলিভিশন চ্যানেল বন্ধ ঘোষণা
ইউরো সংবাদ: অর্থনৈতিক মন্দায় পড়ে গ্রিসে রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও ও টেলিভিশন চ্যানেল বন্ধ ঘোষণা করতে যাচ্ছে সে দেশের সরকার। এতে প্রায় আড়াই হাজার সংবাদকর্মী বেকার হয়ে পড়বেন। সরকার ঘোষণা দিয়েছে, বুধবার সকাল থেকেই এ ঘোষণা কার্যকর হবে। তবে পরে তা চালু করা হবে। দেশের খরচ বাঁচাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে গ্রিস সরকার ঘোষণা দেয়। এ ছাড়াও ট্যাক্স […]
সারকোজির সাবেক সহকারী Guéant-এর বিরুদ্ধে ২৫০,০০০ ইউরো আত্মসাতের অভিযোগ !
ইউরোবিডি২৪নিউজঃ একটি তদন্তে বের হয়ে আসে যে, সারকোজির আমলে তার সাবেক সহায়তা কারী Claude Guéant, পুলিশ অনুসন্ধানের সময় ব্যবহারের উদ্দেশ্যে করা তহবিল থেকে দুই বছর ধরে মাসিক ১০,০০০ ইউরো পেয়ে আসছেন। সারকোজির সাবেক সহায়তাকারীকে এ জন্যে সম্ভবত বিচারের সম্মুখীন হতে হবে। Guéant –এ অর্থ ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত গ্রহণ করেছেন যখন তিনি সেই সময়কার […]
যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ সদস্য দ্বারা গোপন নজরদারির তথ্য ফাঁস!!!
ইউরোবিডি২৪নিউজঃ যুক্তরাষ্ট্রের গোপন তদন্ত কর্মসূচির কথা ফাঁস করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। এ তথ্যটি উল্লেখ করেছে যুক্তরাজ্যের পত্রিকা দ্য গার্ডিয়ান। পত্রিকাটি জানিয়েছে, স্নোডেনের নিজস্ব আবেদনে তার নাম প্রকাশ করা হয়েছে। সম্প্রতি দ্য গার্ডিয়ান প্রকাশ করে, যুক্তরাষ্ট্র সরকার লাখো ব্যবহারকারী ফোনে আড়ি পেতেছিল এবং ফেসবুক, গুগল, ইউটিউব, মাইক্রোসফটসহসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট […]
“ইউরোপ এখন সংকটমুক্ত”- জাপানে প্রেসিডেন্ট ওলাদ
ইউরোবিডি২৪নিউজঃ শনিবার জাপান সফরকালে প্রেসিডেন্ট ওলাদ দর্শকদের সামনে বললেন যে, “ইউরোপ এখন সংকটমুক্ত”, যদিও মাহাদেশটি এখন ক্রমবর্ধমান বেকারত্ব এবং চলতি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। উচ্চ বেকার সংখ্যা এবং অর্থনৈতিক মন্দার মধ্যেও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ ঘোষণা করেন, বহু বছরের ক্রমবর্ধমান ঋণ সংকট থেকে ইউরোপ এখন মুক্ত। জাপানে তিনদিনের সফরকালে প্রেসিডেন্ট ওলাদ বলেন, “ আপনাদের […]
সমান অভিভাবকত্বের দাবীতে পিতারা সমবেত হলেন প্যারিসে
ইউরোবিডি২৪নিউজঃ আজ সকালে প্যারিসে সমান অভিভাবকত্বের দাবীতে ১২ জন পিতা সমবেত হলেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। তাদের এ সমবেত অবস্থানের মূল উদ্দেশ্য ছিল ব্রোকেন ফ্যামিলির সন্তানের ওপর মাতা ও পিতা উভয়ের সমান অভিভাবকত্বের ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা। তাদের এ সমাবেশে, ব্যানারগুলোতে লেখা ছিল, “বাবারা সমান অভিভাবকত্বের দাবীতে আজ সমবেত”, “বাবা ছাড়া কখনো নয়” , “ ন্যায়, […]
সিরিয়াতে দুইজন ফরাসি সাংবাদিক নিখোঁজ!
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ শুক্রবার সিরিয়াতে নিখোঁজ দুই সাংবাদিকের মুক্তির আহ্বান জানান। সাংবাদিক দুজনের কর্মস্থল ইউরোপ ওয়ান রেডিও জানায়, তাদের দুজন সাংবাদিকের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য একটি সংবাদ মাধ্যম জানায়, এই দুজন সাংবাদিককে সিরিয়াতে অপহরণ করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ সিরিয়ায় নিখোঁজ দুই ফরাসি সাংবাদিকের অবিলম্বে মুক্তির দাবি জানান। জাপানে […]
১০ বছরের জেল হতে পারে আশরাফুলের!
ইউরোবিডি২৪নিউজঃ খ্যাতির শীর্ষে থাকা জনপ্রিয় ক্রিকেট তারকা আশরাফুল ম্যাচ ফিক্সিং এর অভিযোগ স্বীকার করেছেন। এক সময়কার জনপ্রিয় ক্রিকেট তারকা আশরাফুলের সামনে গভীর অন্ধকারের দিন অপেক্ষা করছে এমনই ইঙ্গিত দিলেন সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিস্টার হাসান আজিম। তিনি জানান, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি আইনে আশরাফুলের ৭ থেকে ১০ বছরের জেল হতে পারে। দেশের একটি টেলিভিশন সাক্ষাৎকারে […]
অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে দুই ফরাসি ও এক জার্মান মহিলা আদালতের মুখোমুখি
ইউরোবিডি২৪নিউজঃ তিউনিসিয়াতে অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে দুইজন ফরাসি নারী ও একজন জার্মান মহিলা আদালতের মুখোমুখি হলেন। এই দুই দেশী নারীগণ বুধবার তিউনিসিয়াতে ইসলামবিরোধী অর্ধনগ্ন প্রতিবাদে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। “Sextremist” গ্রুপের এই মহিলা সদস্যগণ “debauchery”- এর জন্য শাস্তিস্বরূপ ছয় মাসের কারাদণ্ড পেতে পারেন। ফ্রান্সের মহিলা সদস্যদের মধ্যে Pauline Hillier ও Marguerite starn কে এবং জার্মান সদস্যদের মধ্যে […]
ব্যাক্তিগত তথ্য প্রকাশের মামলায় জিতলেন Valerie Trierweiler
ইউরোবিডি২৪নিউজঃ প্যারিসের একটি আদালত বুধবার, ফ্রেঞ্চ ফার্স্ট লেডি Valerie Trierweiler-কে ক্ষতিপূরণ হিসেবে ১০,০০০ ইউরো প্রদান করে। Valerie Trierweiler সম্পর্কে একটি বই লেখা হয় যেখানে তার ব্যাক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হয় এবং এ কারণে তিনি মামলা করেন। ঐ বইটিতে একটি জায়গায় উল্লেখ করা হয়েছে যে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রসোঁয়া ওলাদ, প্রেসিডেন্ট হবার আগে তিনি ওলাদের সাথে […]
