Category: শীর্ষ সংবাদ
শিগগিরি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে: তুরস্ক
ইউরো সংবাদ: তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস দাবি করেছেন, তার দেশ ও রাশিয়ার মধ্যে কোনো অনতিক্রম্য ইস্যু নেই। ফলে আংকারা ও মস্কোর মধ্যকার বিদ্যমান তিক্ত সম্পর্ক শিগগিরি ঠিক করা হয়ে যাবে। তিনি সোমবার বলেছেন, “তুরস্ক ও রাশিয়া কেউই একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এগিয়ে যেতে পারবে না। আমি আশা করি এ ধরনের উত্তেজনা যেন কখনো […]
‘রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য সক্রিয় চেষ্টা চালাচ্ছে ন্যাটো’
ইউরো সংবাদ: আমেরিকা ও তার মিত্র ন্যাটো জোট সামরিক দিক দিয়ে দুর্বল অবস্থানে থাকার পরও রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাধানোর জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে। লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক রডনি শেক্সপিয়ার ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। বাল্টিক সাগর অঞ্চলের দেশগুলোতে ন্যাটোর অবস্থান শক্তিশালী করার জন্য ব্রিটেন সেনা ও ভারী অস্ত্র পাঠানোর পরকিল্পনা করছে বলে প্রকাশিত খবর […]
লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন
ইউরো সংবাদ: মানব পাচার রোধ ও অস্ত্র চোরাচালান বন্ধের নামে লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ব্রিটেন। এরইমধ্যে জাহাজ পাঠানোর বিষয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে খবর দিচ্ছে বার্তা সংস্থাগুলো। জাপানে অনুষ্ঠানরত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে […]
শিক্ষিকার সঙ্গে করমর্দন না করলে ৫০০০ ডলার জরিমানা!
ইউরো সংবাদ: সুইজারল্যান্ডে পাঠদানের শুরু এবং শেষে শিক্ষিকার সঙ্গে করমর্দন করতে অস্বীকার করলে মুসলমান ছাত্রকে পাঁচ হাজার ডলার সমপরিমাণ অর্থ জরিমানা করা হবে। দেশটির একটি স্থানীয় কর্তৃপক্ষ বিতর্কিত এ আইন জারি করেছে। এর আগে আরলেশইম জেলার একটি পৌরসভার স্কুলে দুই মুসলমান কিশোর ভাইকে বিপরীত লিঙ্গের সঙ্গে করমর্দন করা থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। এ দুই ভাইয়ের একজনের […]
ইউরো কাপ ২০১৬ এর জন্য ফ্রান্সের ২৩ জনের দল ঘোষণা
স্পোর্টস: অনেক প্রতিক্ষার পর ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম্প ইউরো কাপ ২০১৬এর জন্য ২৩ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন। যারা কিনা আসন্ন ইউরো কাপে ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ফ্রান্সের পক্ষে খেলবে। ভালবুয়েনার সাথে যৌন হয়রানী মূলক মামলার কারণে দলে নেই অন্যতম স্ট্রাইকার বেনজামা।ড্রাগ কেলেঙ্কারীর কারণে দলে নেই সাকো। বেন আরফা, আরেওলা ও লাকার্জেত কে রাখা […]
মাধ্যমিকে পাসের হার ৮৮ দশমিক ২৯ পাস বাড়লেও কমেছে জিপিএ-৫
স্টুডেন্ট কর্ণার: এ বছর সারাদেশে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গতবার এই সূচক ছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে মোট ২ হাজার ১৪০ জন। হাতে বিজয় চিহ্ন, মুখে তৃপ্তির হাসি। যেন থৈ থৈ আনন্দ ছড়িয়েছে স্কুলে স্কুলে। আলবদর নেতার ফাঁসির খবরে মুখের হাসি ফুরাতে না […]
ইউরোপ হচ্ছে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য- এরদোগান
ইউরো সংবাদ: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে অভিযুক্ত করে বলেছেন, ইউরোপ হচ্ছে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। এসব দেশ সন্ত্রাসীদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, “সন্ত্রাসীদের জন্য ইউরোপ অব্যাহতভাবে স্বর্গরাজ্য হিসেবে কাজ করছে। এই যখন তাদের অবস্থা তখন সন্ত্রাস নিয়ে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের দোষারোপ করা নিতান্তই হাস্যকর বিষয়।” ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি তুরস্কের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, […]
ইইউ ছাড়লে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: ক্যামেরন
ইউরো সংবাদ: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ২৮ জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে গেলে আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি বেড়ে যাবে। তিনি আজ (সোমবার) আরো পরে এ বিষয়ে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে বক্তৃতা করবেন। ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া ঠেকাতে তিনি সম্ভাব্য সব প্রচেষ্টা চালাবেন বলে মনে করা হচ্ছে। আগামী ২৩ জুন ব্রিটিশ নাগরিকরা […]
নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর। “একটা কলঙ্কদাগ দূর হলো” : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের খবর: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি প্রিজন ইকবাল হাসান, জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, সিভিল সার্জন আবদুল মালেক মৃধা, পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার […]
নাদিয়াকে পাশে নিয়েই কেক কাটলেন রানি এলিজাবেথ
ইউরো-সংবাদ : দ্য গ্রেট ব্রিটিশ বেক অব উইনার বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়াকে পাশে নিয়েই ৯০তম জন্মদিনের কেক কাটলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সকালে উইন্ডসর ক্যাসলের বাইরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে রানিকে স্বাগত জানানো হয়। এ সময় রানি স্ট্রীটে দাঁড়িয়ে থাকা বিভিন্ন বয়েসী সাধারণ মানুষের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ […]
