Category: শীর্ষ সংবাদ
প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান
দেশের খবর: ঈদুল ফিতরের নামাজে জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কোন দিন ঈদ হবে। তবে সম্ভাব্য দিন হিসেবে শুক্রবারকে ধরে ঈদের প্রস্তুতি নিচ্ছে পুরোদেশ। ঈদে ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায় নির্বিঘ্ন করতে ইতিমধ্যে সাজানো হয়েছে ঈদগাহ ময়দান। থাকছে কঠোর নিরাপত্তা বলয়। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, মাঠে […]
জাতিসংঘ সাধারণ সম্মেলনে “বিশ্ব শৌচাগার দিবস”
আন্তর্জাতিক: সম্প্রতি জাতিসংঘ সাধারণ সম্মেলনে বেশ মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিবস গৃহীত হয়েছে। আর এ দিবসটি হচ্ছে-“বিশ্ব শৌচাগার দিবস”। জাতিসংঘ এক বিবৃতিতে প্রতি বছর ১৯ নেভেম্বরকে ‘বিশ্ব শৌচাগার দিবস’ হিসেবে ঘোষণা করেছে। সাধারণত আমরা জানি যে, জাতিসংঘ সাধারণ সম্মেলনে সবসময় বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ ও বড় বড় ঘটনা বা আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা […]
লন্ডনের ল্যাবরেটরিতে বিশ্বের প্রথম টেস্টটিউব বার্গার
ইউরো সংবাদ: লন্ডনের ল্যাবরেটরিতে তৈরি বিশ্বের প্রথম টেস্টটিউব বার্গারটির স্বাদ নিয়েছেন দুই খাদ্য বিশেষজ্ঞ। বার্গারটির বিশেষত্ব মাংসের মধ্যে। গরুর স্টেম কোষ থেকে এ মাংস তৈরি করেছেন গবেষকরা। বাংলাদেশী টাকায় প্রায় ৩ কোটি টাকা দামের বার্গারটির প্রতিটি টুকরা ইতিহাসের পাতায় এরই মধ্যে স্থান করে নিয়েছে। ১৪২ গ্রাম ওজনের ফ্র্যাঙ্কেনবার্গারটি খেয়ে পরীক্ষা করার সময় উৎসুক দর্শকরা মঞ্চের সামনে […]
শেখ হাসিনা ও খালেদা জিয়া ঈদ শুভেচ্ছাবিনিময় করেছেন
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ সোমবার ঈদ কার্ড দিয়ে পরস্পর শুভেচ্ছাবিনিময় করেছেন। বিরোধী দল বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলো ডটকমকে জানান, আজ দুপুর ১২টার দিকে ঈদ কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল কর্মকর্তা শেখ আকতার হোসেন জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে যান। সেখানে বিরোধীদলীয় নেতা […]
তুরস্কের সাবেক সেনাপ্রধানের যাবজ্জীবন কারাদণ্ড
ইউরো সংবাদ: সরকার উৎখাতের ষড়যন্ত্রের কারণে তুরস্কের সাবেক সেনাপ্রধান ইলকার বাসবার্গ সহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল তুরস্কের একটি আদালত এ মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালত বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টির তিন এমপিকে ১২ থেকে ৩৫ বছরের জেল দিয়েছেন। শুনানিতে আদালত ২১ জনকে খালাস দেন। আদালতে এ রায় দেয়ার […]
নজরদারির জন্য ব্রিটিশ গোয়েন্দা দফতর পেয়েছে ১০ কোটি পাউন্ড:স্নোডেন
আন্তর্জাতিক: আবারও বোমা ফাটালেন এডওয়ার্ড স্নোডেন। মস্কো বিমানবন্দর ছাড়ার আগে এই সাবেক মার্কিন সফটওয়্যার বিশেষজ্ঞ জানিয়েছেন, গত তিন বছরে মার্কিনদের নির্দেশমত নজরদারি করার পারিশ্রমিক বাবদ ব্রিটিশ গোয়েন্দা দফতর অন্তত ১০ কোটি পাউন্ড দক্ষিণা পেয়েছে। সদ্য রাশিয়ায় আশ্রয় পাওয়া সাবেক মার্কিন গুপ্তচর এডওয়ার্ড স্নোডেন আবারও অস্বস্তিতে ফেলেছেন ব্রিটিশ প্রশাসনকে। সংবাদ সংস্থা ‘দ্য গার্ডিয়ান’-কে সেরেমেতিয়েভো বিমানবন্দর ছাড়ার আগে […]
অবশেষে স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দিল রাশিয়া
ইউরো সংবাদ: সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। এরইমধ্যে শেরেমেটিয়েভো বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা ছেড়ে মস্কোয় ঢুকেছেন তিনি। গত জুন মাসের ২৩ তারিখ থেকে তিনি মস্কোর এ বিমানবন্দরে আটকা পড়েছিলেন। স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা আজ (বৃহস্পতিবার) এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশিয়া স্নোডেনকে এক বছরের জন্য রাজনৈতিক আশ্রয় দিয়েছে। স্নোডেন সাধারণ […]
ইউরোজোনে বেকারত্বের হার বিপজ্জনক পর্যায়ে; বেকার ১ কোটি ৯০ লাখ
ইউরো সংবাদ: ইউরোজোনের বেকারত্বের হার বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। লন্ডনভিত্তিক ব্রুশ গ্রুপের পরিচালক রবার্ট আউল্ডস ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউরোজোনে বিরাজমান অর্থনৈতিক সংকট যে অব্যাহত থাকবে তা বেকারত্বের হার বেড়ে যাওয়া থেকে বোঝা যাচ্ছে। এ অর্থনৈতিক বিশ্লেষক আরো বলেন, “ইউরোজোনের অর্থনৈতিক বিপর্যয় দ্রুত নিরসন করা যাবে না। […]
২৫০ ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট সরবরাহের দ্বায়ে বৃটেনে সাত বাংলাদেশীর সাজা
ইউরো সংবাদ: ভুয়া কাগজপত্র দিয়ে বৃটিশ পাসপোটের্র ব্যবস্থা করে দেয়ার দায়ে সাত বাংলাদেশীকে মোট ২০ বছরের সাজা দিয়েছে আদালত। শুক্রবার ম্যানচেস্টার ক্রাউনকোর্টে তাদের সাজা ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্তরা প্রত্যেক অবৈধ অভিবাসীদের কাছ থেকে ১৪ হাজার পাউন্ড পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। হোম অফিসের অভিবাসন কর্মকর্তাদের ধারণা তারা ২৫০ ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট সরবরাহের মাধ্যমে বৃটেনে […]
সাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হল কুড়িল ফ্লাইওভার
দেশের খবর: খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত কুড়িল ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর পরই যান চলাচলের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। রোববার বেলা ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন করেন। এরপরই এটি সাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রাজধানীর বড় একটি অংশ কুড়িল লেবেল ক্রসিং ও আশপাশের এলাকার যানজট নিরসনে ভূমিকা রাখবে […]
