Category: ইউরো-সংবাদ – France
রাশিয়াকে ২টি যুদ্ধজাহাজ দিচ্ছে না ফ্রান্স; দেবে ক্ষতিপূরণ
ইউরো সংবাদ: রাশিয়ার কাছে দুটি মিস্ত্রাল যুদ্ধজাহাজ সরবরাহ করবে না ফ্রান্স। এর পরিবর্তে মস্কোকে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সমঝোতা হয়েছে তবে ফরাসি সরকার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক ও কৌশলগত সহযোগিতা বিষয়ক উপদেষ্টা ভ্লাদিমির কোজিন জানিয়েছেন, মস্কো […]
১৪ই জুলাই ফ্রান্সের জাতীয় উৎসব ফেত্ নাসিওনাল্
ইউরো সংবাদ: ফ্রান্সের জাতীয় উৎসব (ফরাসি: Fête Nationale ফেত্ নাসিওনাল্; ইংরেজি ভাষায়: Bastille Day) প্রতি বছর ১৪ই জুলাই উদযাপন করা হয়। ফ্রান্সের সাধারণ মানুষের মুখের ভাষায় এটি ল্য কাতর্জ জুইয়ে (le quatorze juillet) অর্থাৎ ১৪ই জুলাই নামে পরিচিত। এই উৎসবে ১৭৮৯ সালের ১৪ই জুলাই তারিখে ফ্রান্সের সাধারণ জনগণের বাস্তিল দুর্গ দখলের ঘটনাটিকে স্মরণ করা হয়। […]
আইএসআইএলের পক্ষে লড়াইয়ে ১১০ ফরাসি নাগরিক নিহত: প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের পক্ষে লড়াই করতে গিয়ে শতাধিক ফরাসি নাগরিক নিহত হয়েছে বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন। (মঙ্গলবার) সিনেটে দেয়া ভাষণে তিনি বলেন, ফ্রান্সের ৮৬০ জনেরও বেশি নাগরিক সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেছে। এদের মধ্যে ১১০ জন নিহত হয়েছে এবং ৪৭১ জন এখনো ওইসব রয়ে গেছে। […]
প্যারিসে দূষণের মাত্রা কিছুটা কমেছে; স্বাভাবিক হলো গাড়ি চলাচল
ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসে দূষণের মাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় গাড়ি চলাচলের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। (মঙ্গলবার) সব গাড়িই রাস্তায় নামতে পেরেছে। চলতি সপ্তাহজুড়ে প্যারিসের দূষণ-পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় গতকাল (সোমবার) প্যারিসে জোড় রেজিস্ট্রেশন নম্বরধারী গাড়িগুলোর চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অর্থাৎ যেসব গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা জোড় সেসব গাড়ি রাস্তায় […]
ফ্রান্সে চলছে চিকিৎসকদের বিক্ষোভ: আলোচনায় বসতে রাজি স্বাস্থ্যমন্ত্রী
ইউরো সংবাদ: ফ্রান্সে চিকিৎসা খাতে সরকারের গৃহিত সংস্কার কর্মসূচির বিরুদ্ধে চিকিৎসকদের আন্দোলন ও প্রতিবাদের মুখে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। ফ্রান্সের দৈনিক লা ফিগারোর ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ম্যারিসোল তোরেন চিকিৎসকদের প্রতিবাদের মুখে (রোববার) সেদেশের চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে সহমর্মীতা প্রদর্শন করে বলেছেন, […]
এবার ফ্রান্সের স্পর্শকাতর সামরিক এলাকার ওপর রহস্যময় ড্রোন
ইউরো সংবাদ: ফ্রান্সের আকাশে আবারও দেখা মিলেছে রহস্যময় ড্রোনের। তবে এবার বেসামরিক এলাকার ওপরে নয় বরং রাজধানী প্যারিসের স্পর্শকাতর সামরিক এলাকা দিয়ে উড়ে গেছে একটি ড্রোন। (রোববার) ফ্রান্সের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, গতরাতে ‘সিনে পোর্ট’ সামরিক ঘাঁটির ওপর দিয়ে অজ্ঞাত ড্রোনটি চক্কর দিয়েছে। এ ঘাঁটি থেকেই নৌবাহিনী দেশটির সাবমেরিনগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন […]
ইইউ-র জন্য একক বাহিনী গঠনের প্রস্তাব
ইউরো সংবাদ: ইউক্রেন সংকটকে ঘিরে রাশিয়ার সঙ্গে ইউরোপের উত্তেজনা বাড়ায় ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি একক সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার৷ জার্মান পত্রিকা ‘ভেল্ট আম সনটাগ’-কে দেয়া এক সাক্ষাৎকারে ইয়ুংকার বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা হুমকি মোকাবিলা ও ইউরোপীয় মূল্যবোধ রক্ষায় এই বাহিনী কাজ করবে৷ ‘‘ইউরোপীয়দের নিয়ে গঠিত একটি একক বাহিনী রাশিয়ার […]
ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে ইউরোপকে রুখে দাঁড়াতে হবে-আলেক্সান্ডার কুডাশেফ৷
ইউরো সংবাদ/ কোপেনহেগেন শহরের সিনাগগ, প্যারিসের ইহুদি কোশার দোকান অথবা ইহুদি কবরখানার উপর হামলা – সব ক্ষেত্রেই আমাদের দৃঢ়ভাবে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে গর্জে উঠতে হবে বলে মনে করেন আলেক্সান্ডার কুডাশেফ৷ উগ্র ইসলামপন্থি সন্ত্রাসবাদ ইউরোপকে আতঙ্কের জালে ঢেকে রেখেছে৷ চলতি বছর প্রথমে তার শিকার হয়েছে ফ্রান্স, তারপর ডেনমার্ক৷ সন্ত্রাসবাদীরা এবার কোন দেশে হামলা চালাবে, সেটাই এখন প্রশ্ন৷ […]
ফ্রান্স সরকার জঙ্গিবাদবিরোধী ভিডিও প্রকাশ করেছে
ইউরো সংবাদ: দেশের তরুণদের মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনগুলোয় যোগ দেওয়া থেকে বিরত রাখার পরামর্শ দিয়ে অনলাইন ভিডিও প্রকাশ করেছে ফ্রান্স সরকার। তরুণদের ইন্টারনেটের মাধ্যমে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করছে দেশটি। প্যারিসে বিদ্রূপাত্মক সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে ফ্রান্সেই বেড়ে ওঠা জিহাহিদের হামলার ঘটনার তিন সপ্তাহ পর এ ভিডিওচিত্র প্রকাশ করা হলো। এক হাজারেরও […]
ফ্রান্সে দু’সপ্তাহে মুসলমান বিরোধী তৎপরতা মারাত্মক ভাবে বেড়েছে
ইউরো-সংবাদ: প্যারিসে সন্ত্রাসী ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সে মুসলমান বিরোধী ঘটনা কয়েকগুণ বেড়েছে এবং দুই সপ্তাহের মধ্যে এ জাতীয় ১২৪টি ঘটনা নিবন্ধন করা হয়েছে। ২০১৪ সালে সারা বছরব্যাপী যতগুলো মুসলিম বিরোধী ঘটনা ঘটেছে গত দু’সপ্তাহের প্রায় ততগুলোই ঘটেছে। ফ্রান্সের ন্যাশনাল অবজারভেটরি অ্যাগেনিস্ট ইসলামোফোবিয়া এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসের ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত […]
