Category: ইউরো-সংবাদ – France
ফ্রান্স বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ফ্রান্স বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং তারেক রহমানের ৫০ তম জন্মদিন উদ্যা্যাপন নয়ন মামুন : বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ৫০ তম জন্মদিন ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গত রবিবার প্যারিসের মেট্রোহোশ হলে পালন করেছে ফ্রান্স বিএনপি। ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে , যুগ্ম সাধারন সম্পাদক গোলাম আবেদিন […]
আলজেরিয়ায় ফরাসি বর্বরতা: গুপ্ত বাহিনী ১৯৬১ সালে হত্যা করে ১২০০ মুসলিমকে
ইউরো সংবাদ: আজ হতে ৫৩ বছর আগে ১৯৬১ সালের এই দিনে দখলদার ফরাসিদের গুপ্ত বাহিনী আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের ওপর কর্তৃত্ব বজায় রাখার জন্য সেখানকার অন্তত ১২০০ মুসলমানকে হত্যা করেছিল। এই ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট জেনারেল দ্য গল আলজেরিয়াকে স্বায়ত্তশাসন দেয়ার প্রস্তাব দেন, যদিও একদল ফরাসি জেনারেল ও সেনারা এই প্রস্তাবের বিরোধিতা করেন। কিন্তু আলজেরিয়ার জনগণ […]
অর্থনৈতিক পরিকল্পনার আস্থাভোটে জয়ী ফ্রান্সের প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ফ্রান্সে আয়কর-সংক্রান্ত কাটছাঁট ও আমলাতান্ত্রিক জটিলতার লাগাম টানার বিষয়ে অর্থনৈতিক পরিকল্পনার ওপর আস্থাভোটে জয়ী হয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। গতকাল মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত এই আস্থাভোটে আইনপ্রণেতারা মতামত দেন। বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, এই আস্থাভোটে ম্যানুয়েল ৩০৬-২৩৯ ভোটে জয়ী হন। তবে সমাজতান্ত্রিক দলের ১১ জন আইনপ্রণেতা আস্থাভোটে অংশ নেননি। […]
নতুন মন্ত্রিসভায় ফ্রাঁসোয়া ওলাঁদের সাবেক সঙ্গিনী সেগোলেন রয়াল।
ইউরো সংবাদ: ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল বুধবার নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন। এতে স্থান পেয়েছেন তাঁর সাবেক সঙ্গিনী সেগোলেন রয়াল। তাঁকে পরিবেশ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতাসীন সমাজতন্ত্রী দল গত সপ্তাহে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বড় পরাজয়ের পর সরকারে পরিবর্তন আনা হলো। নতুন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নতুন সরকার গঠন করেছেন প্রেসিডেন্ট […]
ফ্রান্সের বাজেট ঘাটতি নিয়ে ইউরো এলাকায় দুশ্চিন্তা
ইউরো সংবাদ: জার্মানি আগামী বছরই ঋণ নেওয়া বন্ধ করার তোড়জোড় করছে, কিন্তু ফ্রান্স বাজেট ঘাটতির ঊর্ধ্বসীমা শিথিল করার ডাক দিচ্ছে৷ ইউরো এলাকার প্রবৃদ্ধির ধীর গতির পক্ষে-বিপক্ষে শোনা যাচ্ছে নানা যুক্তি৷ জার্মানি আগামী বছরই নতুন করে কোনো ঋণ না নেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ যদিও ইউক্রেনের চলমান সংকটের ফলে সেই পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন খোদ জার্মান […]
আগামী মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাবে ইইউ: ফ্রান্স
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক ফরাসি মন্ত্রী থিয়েরি রেপেন্তিন জনিয়েছেন, আগামী মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। তিনি বলেন, মার্চ মাসে অর্থাত কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে আফ্রিকার এ দেশটিতে কয়েকশ’ সেনা পাঠানো হবে। এর আগে, গত শনিবার শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন জানিয়েছিলেন, ২৮ জাতির […]
ইউরোপীয় দেশগুলোতে বছরে দুর্নীতি হয় ১২ হাজার কোটি ইউরো
ইউরো সংবাদ: ইউরোপীয় দেশগুলোতে দুর্নীতি ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ সংস্থাটি বলেছে, প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে দুর্নীতির ফলে ১২,০০০ কোটি ইউরোর সমপরিমাণ অর্থের আর্থিক ক্ষতি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার সেসিলিয়া মাল্মস্ট্রোম এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সুইডিশ দৈনিক গোয়েটেবোর্জ-পোসটেনে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেছেন, দুর্নীতি ভেতর থেকে গণতন্ত্রকে খেয়ে ফেলছে […]
২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের চ্যালেঞ্জ
নির্মাণাধীন ভবন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিয়ত বদলাচ্ছে৷ গড়ে উঠছে নতুন নতুন ভবন৷ ভবন নির্মাণের সময় প্রচুর শব্দ হয়, ধুলাও হয় প্রচুর৷ আর্থিক দিকটা দেখে নির্মাণ প্রতিষ্ঠান আর নির্মাণ শ্রমিকরা নির্দেশ অনুযায়ী কাজ করেন, আশপাশের এলাকাবাসীর সব রকমের ঝামেলাই মেনে নিতে হয়৷ ইউরোপীয়দের আছে বিকল্প চলমান সংকটের সময় ইইউ-র নানা কর্মসূচিকে প্রত্যাখ্যান করা হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মসূচির […]
সমালোচনার মুখে ওঁলাদ
ইউরো সংবাদ: দীর্ঘদিনের সঙ্গিনী ভ্যালেরি ত্রিয়াবেলারের সঙ্গে সম্পর্ক ছেদ করার ধরন নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। গত শনিবার বিবৃতির মাধ্যমে ত্রিয়াবেলারের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। এর ঠিক আগে আগে তাঁর সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের পরকীয়ার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিরোধী দল ইউএমপির উপনেতা নাতালি কোসিয়াস্কো-মোরিজেৎ ওঁলাদকে সতর্ক করে দিয়ে […]
ওঁলাদেকে পেতে মরিয়া ভ্যালেরি
ইউরো সংবাদ: জুলিয়া গেয়েটের সঙ্গে প্রেম থাকা সত্ত্বেও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে মরিয়া ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়েরওয়েইলা। প্রেসিডেন্ট ওঁলাদ আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তখন তার সঙ্গ পেতে চান ভ্যালেরি। এ জন্য তিনি প্রেসিডেন্টকে ক্ষমা করে দিতে প্রস্তুত। তবে তাদের সম্পর্ক কিভাবে আইনগতভাবে শেষ করা যায় সে পন্থা খুঁজছেন ওঁলাদ। গতকাল এ […]
