Category: ইউরো-সংবাদ – German
‘ওপেন ডে’-তে জার্মানির মসজিদে ভিড়
ইউরো সংবাদ : জার্মান সমাজে মুসলিমদের সংখ্যা যথেষ্ট হলেও তাদের ভাবমূর্তি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই৷ মসজিদে ‘ওপেন ডে’-র মাধ্যমে সংলাপের পথ খুলে দিচ্ছে কেন্দ্রীয় ইসলামি পরিষদ৷ ৩রা অক্টোবর জার্মানির জাতীয় দিবস, ছুটির দিন৷ ১৯৯০ সালে দুই জার্মানির পুনরেকত্রীকরণ ঘটেছিল এই দিনে৷ জার্মানির কেন্দ্রীয় ইসলামি পরিষদ এই দিনেই গোটা দেশের মসজিদে ‘ওপেন ডে’ পালন করে সমাজের মূল […]
জার্মানি ‘জাতির জননী’ আঙ্গেলা ম্যার্কেল
ইউরো সংবাদ: সংসদীয় নির্বাচনে ম্যার্কেলের আকাশছোঁয়া জয়ের পর কথাটা এখন প্রকাশ্যেই শোনা যায়৷ তাদের প্রথম মহিলা চ্যান্সেলরের তাঁবে জার্মানরা প্রায় ‘শিশু মাতৃক্রোড়ের’ মতোই নিশ্চিন্ত বোধ করেন৷ সাবেক পূর্ব জার্মানির মেয়ে, খ্রিষ্টান যাজকের কন্যা; ডক্টরেট উপাধিপ্রাপ্ত পদার্থবিদ; রাজনীতি শিখেছেন খোদ ‘জার্মান ঐক্যের চ্যান্সেলর’ হেলমুট কোল-এর কাছ থেকে – লোকে তাঁকে এককালে ‘কোলস মেডশেন’, মানে ‘কোল’এর খুকি’ বলত৷ […]
ফিরে আসছে ইউরো সংকট?
ইউরো সংবাদ: গ্রিসের জন্য আরো এক পর্যায় আর্থিক ত্রাণ নিয়ে বিতর্ক চলেছে৷ ইউরো এলাকার অর্থমন্ত্রীরা তাদের সাম্প্রতিক বৈঠকে আরেক পর্যায় সমস্যার কথা বলেছেন৷ তাহলে কি ইউরো সংকট আবার ফেরত আসতে চলেছে? মনে হচ্ছিল, ধীরে ধীরে ইউরোপে শান্তি ফিরে আসতে চলেছে৷ ইউরো এলাকার অর্থনীতি আবার হালে পানি পাচ্ছে৷ গ্রিস তার হোমওয়ার্ক, মানে যা করণীয় তা করছে৷ কিন্তু […]
জার্মান নির্বাচন ২০১৩: আঙ্গেলা ম্যার্কেল-এর জয়
ইউরো সংবাদ: জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির বিপুল জয় অর্জন করেছে৷ তা সত্ত্বেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এককভাবে সরকার গঠন সম্ভবত তাদের পক্ষে সম্ভব হবে না৷ ৪২ শতাংশের সামান্য কম ভোট পেয়ে ম্যার্কেল-এর খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির জার্মানির বৃহত্তম সংসদীয় দল হিসেবে নিজেদের অবস্থান বজায় রেখেছে৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় আঙ্গেলা ম্যার্কেল একে ‘‘দারুণ ফলাফল’’ উল্লেখ […]
রবিবার জার্মানির সাধারণ নির্বাচন:রাজনীতি জগতে অশনিসংকেত
ইউরো সংবাদ: রবিবার জার্মানির সাধারণ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নতুন একটি দল প্রতিষ্ঠিত দলগুলির ক্ষমতার সমীকরণ ওলট-পালট করে দিতে পারে৷ ইউরো-বিরোধী দল এএফডি জনমত সমীক্ষায় বেশ এগিয়ে রয়েছে৷ জার্মানির দলীয় রাজনীতির আঙিনা অনেকটা অভিজাতদের ক্লাবের মতো৷ সেই ক্লাবের সদস্য হতে গেলে নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পেতে হয়৷ তা না হলে সংসদে আসন পাওয়া […]
জার্মান নির্বাচন ও ইউরো এলাকা
ইউরো সংবাদ: ইউরো এলাকার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তির দেশ জার্মানিতে আগামী ২২শে সেপ্টেম্বর সাধারণ নির্বাচন৷ আঙ্গেলা ম্যার্কেল আবার ক্ষমতায় ফিরবে কিনা, গোটা ইউরো এলাকা তা জানার জন্য অপেক্ষা করে রয়েছে৷ জার্মানির আসন্ন সাধারণ নির্বাচনেও ইউরো এলাকার সংকট অন্যতম বিষয় হয়ে উঠেছে৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কড়া হাতে সংকটগ্রস্ত দেশগুলিকে ব্যয় সংকোচ ও সংস্কার চালাতে বাধ্য করে অনেকের […]
জার্মানিতে গড়ে উঠছে প্রথম মুসলিম কবরস্থান
ইউরো সংবাদ: ভুপার্টাল শহরের ইহুদি কবরস্থানের কাছে দাঁড়িয়ে একটি তৃণভূমির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন সামির বুয়াইসা, এখানেই এটি স্থাপন করা হবে৷ কিছুটা গর্বের সুর শোনা যায় মরক্কান বংশোদ্ভূত সামিরের কণ্ঠে৷ ২০১৪ সালের গোড়ার দিকে একটি নতুন আইন পাশ হওয়ার কথা৷ এই আইনের বলে জার্মানিতে প্রথম মুসলিম কবরস্থান তৈরি করা হবে৷ খ্রিষ্টান ও ইহুদি কবরস্থানের কোল […]
অভিবাসীর সন্তান: জার্মানিতে শিক্ষাক্ষেত্রেও বৈষম্য
ইউরো সংবাদ: একটি নতুন জরিপ থেকে সেই তথ্যই জানা গেছে: অভিবাসী শিশু-কিশোরদের প্রতি চারজনের মধ্যে একজন শিক্ষাক্ষেত্রে বৈষম্য বোধ করে৷ সহপাঠী, শিক্ষক-শিক্ষিকাদের ব্যবহারেও নাকি তা প্রকাশ পায়৷ আনিয়া আর্সলান-কেই ধরা যাক৷ তুর্কি অভিবাসীদের সন্তান আনিয়া কোলোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন, পরে মিডিয়া কালচার নিয়ে ডক্টরেট করেছেন৷ জাতিতে তুর্কি হওয়ার দরুন যে তাঁর প্রতি বৈষম্য করা হচ্ছে, […]
জার্মানির নির্বাচনি পোস্টার:২২শে সেপ্টেম্বর জার্মান সংসদের নির্বাচন
ইউরো সংবাদ: পোস্টারে প্রতিদ্বন্দ্বীদের লড়াই জার্মানির সংসদীয় নির্বাচনের প্রচারাভিযান চালাতে রাস্তায় সারিবদ্ধভাবে বড় বড় পোস্টার লাগানো হয়েছে৷ পোস্টারের কথা এবং মোটিভ পেশাদারি বিজ্ঞাপনী সংস্থাগুলো খুবই সঠিকভাবে তুলে ধরেছে৷ সত্যিকার অর্থেই যাকে শিল্প বলা যায়৷ তবে জার্মানির নির্বাচনি পোস্টার কিন্তু সবসময় এরকম ছিলোনা৷ পোস্টার শিল্পের পুনরুজ্জীবন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ ১৯৪০-এর দশকের শেষে ভালো […]
‘সিরিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের নাটকীয় মোড়’
ইউরো সংবাদ: সিরিয়ার চলমান ঘটনায় নাটকীয় মোড় নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭ জাতির এ সংস্থা আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে এখন বলছে- সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য বাশার আল-আসাদের সরকারই দায়ী। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বৈঠক শেষে জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন সিরিয়া সরকারকে দায়ী করেন। তবে, তিনি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত সামরিক হামলা […]
