Category: প্রচ্ছদ
সালমান খানের নতুন প্রেমিকা!!!
ইউরোবিডি২৪নিউজঃ বলিউডের সফল অভিনেতা সালমান খানের নামটা আমরা সবাই জানি।তিনি এখন নতুন একটি প্রেমিকা জুটিয়েছেন। যার সাথে এই নতুন প্রেমের সম্পর্ক তিনি হচ্ছেন ডেইজি শাহ। “মেন্টাল” ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন বলিউডের উঠতি অভিনেত্রী ডেইজি শাহ। সহ-অভিনেত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবারই খবরের শিরোনাম হয়েছেন সালমান। এবারে তার নতুন প্রেমিকা হিসেবে শোনা যাচ্ছে […]
সাংবাদিক ধর্ষণের ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার এক, শনাক্ত করা গেছে অভিযুক্তদের
ইউরোবিডি২৪নিউজঃ ভারতের মুম্বাইয়ে নারী ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অভিযুক্ত বাকি চারজনকেও শনাক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলের দিকে অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করার সংবাদ প্রকাশ করলেও সন্ধ্যা হতেই আগের তথ্য থেকে সরে আসে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সন্ধ্যায় রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, শুক্রবার সকালে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার […]
স্বামীর সাথে বয়সের পার্থক্য যখন অনেকটাই
ইউরোবিডি২৪নিউজঃ আমাদের সমাজে এটা খুব সাধারণ একটা ব্যাপার যে স্ত্রীর তুলনায় স্বামীর বয়স বেশী হতেই হবে। শুধু বেশী নয়, অনেকটাই বেশী। বিশেষ করে পারিবারিক ভাবে আয়োজিত বিয়ে গুলোতে বয়সের এই পার্থক্য বেশী পরিলক্ষিত হয়। ০৮ বছর, ১০ বছর, ১৫ বছরের বয়স পার্থক্য যেন কোনো ব্যাপারই না। আবার অনেক তরুণীই প্রেম করে বিয়ে করেন নিজের চাইতে বয়সে অনেকটা […]
মাহফুজ দম্পতির খুনের কারণ রহস্যাবৃত; পাওয়া যাচ্ছেনা ইন্সপেক্টর মাহফুজের ল্যাপটপ!
ইউরোবিডি২৪নিউজঃমাহফুজ দম্পতির খুনের কারণ এখনো রহস্যাবৃত। ঐশীর কোন স্পষ্ট বক্তব্য মিলছে না তাই বিভ্রান্ত হচ্ছেন গোয়েন্দা কর্মকর্তাগণ। ঐশীর বাবা ইন্সপেক্টর মাহফুজুর রহমান এসবির গুরুত্বপূর্ণ রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন। রাজনৈতিক ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়েই ছিল তার কাজ। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যক্তিগত নথিও ছিল ইন্সপেক্টর মাহফুজের কাছে। সূত্র জানায়, মাহফুজুর রহমান একটি ল্যাপটপ ব্যবহার করতেন। ওই ল্যাপটপটি কোথায় সে […]
মেডিকেল ছাত্রীর পর এবার মহিলা ফটোসাংবাদিক গণধর্ষিত হলেন মুম্বাইতে!
ইউরোবিডি২৪নিউজঃ চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণের পর এবার ভারতের মুম্বাইয়ে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা ফটোসাংবাদিক। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে শুক্রবার সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে আটক করা হয়েছে। মুম্বাইয়ের নিম্নাঞ্চলীয় পারেল এলাকার শক্তি মিলসের কাছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২৩ বছর বয়সী ওই মহিলা […]
স্বামী-স্ত্রীর দাম্পত্য দূরত্ব কমাতে করণীয়
ইউরোবিডি২৪নিউজঃ যেকোনো সম্পর্ক গতানুগতিক হয়ে গেলে তা একঘেয়ে হয়ে যায়। এমনকি জীবনসঙ্গীর সাথে যদি শুধু জীবনযাপন করেন, তাঁকে আপন সঙ্গী মনে না করেন, তাহলেও ভেস্তে যেতে পারে দাম্পত্যের সম্পর্ক! বিয়ের আগে বা বিয়ের প্রথমদিকে সঙ্গীর জন্য যতটা চিন্তা করতেন, তাও হয়তো কমে যেতে পারে দাম্পত্যের মনান্তরে। কথায় কথায় লেগে যেতে পারে খিটিমিটি। অতঃপর অশান্তি। একসময় […]
সুইডেনে হিজাব পরে মুসলিম নারীর প্রতি সংহতি প্রকাশ
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সে এক মুসলিম মহিলার ওপর বর্ণবাদী হামলার প্রতিবাদে অভিনব হিজাব কর্মসূচি শুরু করেছেন স্ইুডেনের নারীরা। ফেসবুক, টুইটারসহ নানা সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের হিজাব পরিহিত ছবি আপলোড করতে শুরু করেছেন সুইডেনের নারীরা। মুসলিম নারীর প্রতি সংহতি প্রকাশ করে অভিনব এই সামাজিক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন নানা ধর্মের নারীসহ রাজনীতিবিদ এবং টিভি উপস্থাপিকারা। রাজনীতিবিদ আসা রোমসোন, ভেরোনিকা […]
সঠিক বয়স নিরূপণের জন্য হাসপাতালে ঐশী
ইউরোবিডি২৪নিউজঃ পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমানকে সস্ত্রীক হত্যার ঘটনায় গ্রেফতার তাদের মেয়ে ঐশী রহমান ও কাজের মেয়ে সুমি আক্তরের বয়স পরীক্ষা করা হয়েছে। রিমান্ডে নেয়ার ক্ষেত্রে বয়স বিতর্কের মধ্যেই বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তাদের এই বয়স পরীক্ষা করা হয়। এরপর তাদেরকে আবার পুলিশ হেফাজতে নেয়া […]
মাদকের নেশা কেড়ে নিল বাবা মায়ের জীবন!
ইউরোবিডি২৪নিউজঃ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে নিহত পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের একমাত্র কন্যা ঐশী রহমান। এসবির পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। বাবা-মায়ের ঘাতক ঐশী স্বীকার করল হত্যাকাণ্ডের কথা। ১৬ বছর বয়সী ঐশী এতটাই বেপরোয়া ছিল যে পিতা মাহফুজুর রহমান বাধ্য […]
বাবা-মা হত্যাকাণ্ডে ঐশী জড়িত, চেতনানাশক খাইয়ে হত্যা!
ইউরোবিডি২৪নিউজঃ পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুনের ঘটনায় ওই দম্পতির মেয়ে ঐশী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। দুপুরে আত্মসমর্পনের পর ডিবি কার্যালয়ে ঐশীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে খুনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের ধরতে পূরান ঢাকার ওয়ারি ও গেন্ডারিয়ায় অভিযানে বের হয় গোয়েন্দা পুলিশ। অভিযানে, তাঁদের […]
