Category: ব্রেকিং নিউজ
সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সকল দলকে সঙ্গে নিয়েই জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। বিরোধী দলের কাছে আমার প্রস্তাব, নির্বাচনকালীন সময়ে আমরা সকল দলের সমন্বয়ে সরকার গঠন করতে পারি। আমাদের লক্ষ্য অবাধ, নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন।’ বিরোধী দলের কাছে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের সাংসদদের মধ্য থেকেও আপনারা নাম দিতে পারেন, […]
ব্রিটেনের শ্যাডো এডুকেশন মিনিস্টার রোশনারা আলী
ইউরো সংবাদ: ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রোশনারা আলী শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়ং পিপল হিসেবে দায়িত্ব গ্র্রহণ করেছেন। এর আগে তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক (ডিএফআইডি) শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলানিউজসহ সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শ্যাডো এডুকেশন মিনিস্টারের দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে রোশনারা বলেন, ‘বর্তমান সরকার আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ […]
ঈদ কার্ড বিনিময় করলেন হাসিনা-খালেদা
দেশের খবর: গতানুগতিক ধারায় ঈদ কার্ডের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গতকাল রোববার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই নেত্রীর প্রেরিত বাহকদের মাধ্যমে এ ঈদ কার্ডের শুভেচ্ছা বিনিময় হয়। তবে আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সঙ্কট কাটাতে দেশি-বিদেশি প্রায় সব মহল থেকেই দুই নেত্রীর মধ্যে সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে […]
খাদ্য ঘাটতির মুখে ইউরোপের সাড়ে ৪ কোটি মানুষ: রেড ক্রস
ইউরো সংবাদ: ইউরোপের প্রায় সাড়ে ৪ কোটি মানুষ খাদ্য ঘাটতির মুখে রয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস এ তথ্য দিয়েছে। সংস্থাটি ইউরোপের এ অবস্থাকে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বলে উল্লেখ করেছে। এ নিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের মহাসচিব বেকেলে জেলেটা গতকাল জেনেভায় এক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে ইউরোপের কোটি […]
মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন আজ
দেশের খবর: যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার আজ উদ্বোধন হতে যাচ্ছে। বেসরকারি বিনিয়োগে নির্মিত দেশের বৃহত্তম এই ফ্লাইওভার বেলা সোয়া চারটায় গুলিস্তানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ফ্লাইওভার উদ্বোধনের আগে সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী দক্ষিণ ঢাকার নগর ভবন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেবেন। পরে সাড়ে চারটায় সেতুর ওপর জনসমাবেশ হবে। চার লেনবিশিষ্ট এই উড়ালসড়কে ছয়টি প্রবেশ […]
আর্থিক সংকট : চাকরি হারাচ্ছে ফ্রান্সের সাত হাজার পাঁচশ সেনা
ইউরো সংবাদ: ২০১৪ সালের মধ্যে ফ্রান্সের প্রায় ৭,৫০০ সেনা চাকরি হারাতে যাচ্ছে। সে দেশটির আর্থিক সংকটের কারণে গৃহীত ব্যয় সংকোচন নীতিমালারা আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ কথা জানিয়েছে তবে নাম প্রকাশ করতে চায়নি সূত্রটি। এর আগে, গত এপ্রিল মাসে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ ল্য দ্রিয়্যাস জানিয়েছিলেন, ব্যয় সংকোচননীতির আওতায় ছয় বছরে […]
মিসর ফের রণক্ষেত্র, বান কি মুনের উদ্বেগ
আন্তর্জাতিক: ফের রণক্ষেত্রে পরিণত হল মিসর। দেশটির রাজধানী কায়রো, আলেজান্দ্রিয়াসহ আরও কিছু নগরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, এর বিরোধী পক্ষ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ভারী গুলিবর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, কায়রো ছাড়াও দেশটির পূর্বের গিজা, উত্তরের শরকিয়া ও বন্দর নগরী আলেজান্দ্রিয়ায় সংঘর্ষ ঘটেছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের তাহরির স্কয়ার […]
ইতালির জাহাজডুবিতে নিহতের সংখ্যা ৩শ’ ছাড়ানোর আশঙ্কা
ইউরো সংবাদ: ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে যাত্রীবাহী জাহাজ ডুবিতে নিহতের সংখ্যা ৩৫০ জন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফ্রিকান আশ্রয়প্রার্থীদের জাহাজে আগুন ধরে ডুবে যাওয়ার পর এখনও ২০০ জনের মতো নিখোঁজ রয়েছে। এ পর্যন্ত ১০৩ জনের মরদেহ ও ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনার পর ইতালি সরকার এক দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। […]
