• ২৪ ফাল্গুন ,১৪৩২,08 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: রাজনীতি

বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

| নভেম্বর 26, 2018 | 0 Comments

দেশের খবর: রাজনীতি:  বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সোমবার বিএনপির দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছে। নৌকার টিকিট না পেয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তবে বিএনপির মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন […]

Continue Reading

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী সাইয়িদ গণফোরামে

| নভেম্বর 26, 2018 | 0 Comments

দেশের খবর: রাজনীতি:  আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ আজ সোমবার গণফোরামে যোগ দিয়েছেন। দুপুরে গণফোরামের আরামবাগ অফিস থেকে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেপ্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুরে আবু সাইয়িদ আমাদের পার্টি অফিস থেকে ফরম নেন। এখন তিনি ড. কামাল হোসেনের চেম্বারে যাবেন দেখা করতে।’ আবু সাইয়িদ […]

Continue Reading

সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

| নভেম্বর 26, 2018 | 0 Comments

দেশের খবর:  রাজনীতি: ঢাকার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে এই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি—এ পর্যন্ত বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনস্থলে থাকা দলটির অন্য নেতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন। কাঁদতে থাকায় প্রায় ২ মিনিট তিনি কোনো কথা বলতে পারেননি। এরপর আবার […]

Continue Reading

রংপুর জেলার ছয় আসন: মহাজোটের রাজনীতিতে জাপার বিপর্যয়

| নভেম্বর 26, 2018 | 0 Comments

দেশের খবর: রাজনীতি: রাজনীতিতে রংপুর জেলা জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেপ্রতিদ্বন্দ্বিতা করার জন্য রংপুর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতেই আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। এ কারণে মহাজোটের রাজনীতিতে লেনদেনের দিক দিয়ে জাতীয় পার্টিতে লোকসানের পাল্লা ভারী হয়েছে। বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গতকাল রোববার বিভিন্ন অনলাইন পোর্টালে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যক্তিদের […]

Continue Reading

সাংবাদিক শওকত মাহমুদকে হেনস্তা নয়, দাবি সব পক্ষের

| আগস্ট 20, 2015 | 0 Comments

দেশের খবর: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মেধাবী সাংবাদিক এটাই শওকত মাহমুদের বড় পরিচয়। একাধিক সংবাদপত্রে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতাই তার পেশা। সাংবাদিক নেতা হিসেবেও তিনি জনপ্রিয়। আর এর বাইরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি। এমন একজন সাংবাদিককে যেনতেনভাবে গ্রেপ্তার করা যায় না। শওকত মাহমুদের গ্রেপ্তারের পর প্রতিক্রিয়ায় এমনটাই বললেন সাংবাদিক ও নাগরিক সমাজের সুশীল […]

Continue Reading

কালও চলবে মার্চ ফর ডেমোক্রেসি: খালেদা

| ডিসেম্বর 29, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পতাকা হাতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশি বাধার কারণে বাসা থেকে বের হতে পারেননি বিরোধীনেত্রী বেগম খালেদা জিয়া। পুলিশি বাধার মধ্যে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়া বলেন, আগামী কালও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে তিনি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলেও তার বাসার গেটের সামনে […]

Continue Reading

দুই নেত্রীকে দ্রুত সংলাপের অনুরোধ করে বান কি মুনের চিঠি

| নভেম্বর 29, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ এবার দ্বিতীয় দফা চিঠি দিয়ে দুই নেত্রীকে দ্রুততম সময়ের মধ্যে সংলাপে বসে বিদ্যমান সংকট দূর করার তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বুধবার পৃথক পৃথক চিঠিতে বান কি মুন এ তাগিদ দেন। চিঠিতে তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার পররাষ্ট্র সচিব শহীদুল হকের […]

Continue Reading

গাড়ি পোড়ানোর অভিযোগে ফখরুল-রিজভী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

| নভেম্বর 29, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ শাহবাগে শিশুপার্কের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। এর মধ্যে ১৬ জনের নাম উল্লেখসহ তিনজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। পরিকল্পিতভাবে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে শুক্রবার দুপুরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদি হয়ে এই মামলাটি করেন। মামলার অপর আসামিরা হলেন, […]

Continue Reading

আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা, দেশজুড়ে উত্তেজনা

| নভেম্বর 29, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ আজ ২৯ নভেম্বর, শুক্রবার বিকেল চারটায় দশম জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ। স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করবেন। মনোনয়ন প্রার্থিতা ঘোষণা উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সরগরম অবস্থা বিরাজ করছে।

Continue Reading

কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করলেন এরশাদ

| নভেম্বর 28, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী জাফর আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারা এলাকায় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দল থেকে কাজী জাফরকে বহিষ্কারের চিঠি এই মাত্র সই করে এলাম।’ এরশাদ […]

Continue Reading