ফ্রান্স মহিলা দল কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মদিন উদযাপিত
মোঃ ফজলুল করিম শামীম-প্যারিস, ফ্রান্স
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: গত ১৫ আগস্ট দেশ ও সারা বিশ্বের ন্যায় ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ফ্রান্স শাখা কর্তৃক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মদিন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা জেবুন নাহারের পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ এসোসিয়েশন, ফ্রান্স এর সিনিয়র সহ সভাপতি খান মনির হোসেন, সহ সভাপতি আব্দুল মান্নান, ফ্রান্স মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী রিতু রহমান, সদস্য নিপা মাম্মান, কামরুন নাহার, লিজা হোসেন, মানবাধিকার কর্মী মাসুদ খান ও মুস্তাক আহমেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র সদ্যপ্রয়াত আরাফাত রহমান কোকর পবিত্র রুহের মাগফিরাত কামনা করা হয়।
Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

