ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হতে চান?
কাতারে অনুষ্ঠেয় ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২-এ স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ফুটবল বিশ্বকাপের এই সময়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত নানা জায়গায় প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ন্যূনতম ১৮ বছর বয়সী যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য আবেদন করতে পারেন। তবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য যাতায়াত কিংবা থাকা–খাওয়ার খরচ স্বেচ্ছাসেবককেই […]
সার্কে চীনের অন্তর্ভুক্তি চান তরুণেরা
সার্কে চীনের অন্তর্ভুক্তি চান তরুণেরা। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সার্ক শক্তিশালীকরণ এবং বাংলাদেশি যুবাদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সভায় অংশ নেওয়া তরুণেরা এসব দাবি জানান। এ প্রসঙ্গে সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, এখন তরুণেরা কতটুকু অসন্তুষ্ট হলে ভারতকে বাদ দিতে চান। কতটা বিরক্ত হয়ে ভারতকে বাদ দিয়ে […]
ইউক্রেন যুদ্ধকে চীন কেন ভিন্ন চোখে দেখছে?
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইউরোপে অনেকগুলো সংঘাত যে আসন্ন, তারই সূচনা। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মতো ইউরোপেও কি একই ধরনের সংঘাত দেখতে যাচ্ছি? গত সপ্তাহে নাম প্রকাশে অনিচ্ছুক চীনের একজন পণ্ডিত আমাকে এই প্রশ্নটি করেন। তাঁর এই যুক্তি থেকে এটা স্পষ্ট যে ইউরোপের ভূরাজনীতিকে বদলে দিতে যাওয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অ–পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গিটা পশ্চিমাদের তুলনায় অনেকটাই ভিন্ন। […]
গ্যাস নিয়ে পশ্চিমাদের যেভাবে চাপে রেখেছে রাশিয়া
পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার হাতে এখন বড় অস্ত্র জ্বালানি। দেশটির প্রাকৃতিক গ্যাসের ওপর ইউরোপের বেশ কয়েকটি দেশের নির্ভরশীলতা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপ যখন মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে, তখন রাশিয়ার পাল্টা জবাব আসছে গ্যাসের মাধ্যমে। সর্বশেষ শনিবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম। শর্ত […]
ইউরোপ ইউক্রেনের ওদেসা বন্দর ছাড়ার অপেক্ষায় শস্যভর্তি ১৬টি জাহাজ
ইউক্রেনের ওদেসা বন্দরে শস্যভর্তি ১৬টি জাহাজ ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বেশ কয়েকজন যুদ্ধবন্দী নিহত হওয়া নিয়ে নতুন উত্তেজনা শুরুর মধ্যে এমন চিত্র দেখা গেছে। খবর আল-জাজিরার শুক্রবারের ওই হামলাকে কেন্দ্র করে শস্য রপ্তানি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে শনিবার বলা হয়েছে, জাহাজগুলো অবশ্যই রওনা করবে।
মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যই কি এখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় সম্প্রতি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন জো বাইডেন। সফরের আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে বাইডেন লেখেন, ‘চীনকে প্রতিযোগিতায় হারানোর জন্য যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ভালো অবস্থানে নিয়ে যেতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জরুরি।’ এ মন্তব্যের মধ্য দিয়ে সৌদি আরব সম্পর্কে বাইডেনের অবস্থান বদলের ইঙ্গিত প্রকাশ পায়। […]
প্যারিসে “প্রবাসীদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার সম্পন্ন
ইউরো-বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসীদের প্রত্যাশা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ২৪ জুলাই রোজ রবিবার বিকাল ৫ ঘটিকার সময় ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ বিজনেস কনসাল্টিং ফ্রান্সের সেক্রেটারি কাজী এনায়েত উল্লাহ, আয়ারল্যান্ডে কর্মরত চিকিৎসক ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার,দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ ব্যুরোচীপ […]
শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনির সাথে ফ্রান্স আওয়ামিলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দিপু মনি এমপি’র সাথে প্যারিসের একটি হলে ৩০ জুন মতবিনিময় সভার আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ । মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম এবং পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ। সভায় বিশেষ অতিথি হিসেবে […]
১৩ ই নভেম্বর ২০১৫ সালে প্যারিস এর ভয়াবহ আলোচিত হত্যাকাণ্ডের রায় ঘোষণা।
১৩ ই নভেম্বর ২০১৫ সালে প্যারিস এর ভয়াবহ আলোচিত হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেছে বিশেষ আদালত। রায়ে প্রধান আসামি সালাহ আব্দুসসালামকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মোট ২০জন আসামিকে ৩০,২০,১০,৮, ২ বছর সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। প্রায় ১০ মাসের সাক্ষী প্রমাণ ও জেরা শেষে এই হত্যাকান্ডের বিচারে গঠিত বিশেষ আদালত ২৯ জুন এই রায় […]
ইয়ায়েল ব্রুন-পিভে ফ্রান্সের সংসদীয় ইতিহাসের ১ম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন।
ইয়ায়েল ব্রুন-পিভে ফ্রান্সের সংসদীয় ইতিহাসের ১ম নারী সভাপতি নির্বাচিত হয়েছেনঃ ফ্রান্সের ৫ম রিপাবলিকের ১৬তম সংসদের সভাপতি নির্বাচনে ২৮জুন মঙ্গলবার ১ম অধিবেশনের প্রথম কার্যদিবসে সংসদ সদস্যরা ইতিমধ্যে ১ম পর্বের ভোট দিয়েছেন। এতে ২৩৮ ভোট পেয়ে প্রথম স্থানে অবস্থান করছেন ম্যাক্রো সরকারের দ্বীপাঞ্চল বিষয়ক মন্ত্রী ইয়ায়েল ব্রুন-পিভে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের ফাতিয়া হাশি পেয়েছেন ১৪৬ ভোট। আরএনের […]

