জাতিসংঘের ওপরও গুপ্তচরবৃত্তি চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা
আন্তর্জাতিক: জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কর্মকর্তার ওপরও গুপ্তচরবৃত্তি চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য থেকে এ কথা জানা গেছে। আর এ খবর তুলে ধরেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান, মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং জার্মানির দার শ্পাইগেল। পত্রিকাগুলো জানিয়েছে, ব্রিটেনের গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার ও মার্কিন জাতীয় নিরাপত্তা […]
‘সামরিক প্রকল্প জোরদার করবে ইউরোপীয় ইউনিয়ন, বানাবে ড্রোন
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন ড্রোন তৈরি করা এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে উড়ন্ত বিমানে জ্বালানি তেল ভরার ব্যবস্থা তৈরির ওপরও জোর দিয়েছে ২৮ টি দেশ নিয়ে গঠিত এই জোট। ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা নীতি খতিয়ে দেখতে গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সামরিক প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। […]
স্নোডেন আবার বিশ্ব জনসমাজকে উদ্বেলিত করেছে
আন্তর্জাতিক: রাশিয়ায় আসা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এজেন্সির প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেনের ভাগ্য বিশ্ব প্রচার মাধ্যমের মনোযোগের কেন্দ্রস্থলে রয়েছে. এজেন্সির প্রতিনিধিরা তাকে ক্ষমা করার সম্ভাবনা বাদ দেয় না – সে যাতে দেশে ফেরে. ভ্লাদিমির পুতিন নিজের বড় সাংবাদিক সম্মেলনে স্নোডেনের কার্যকলাপ এবং ভবিষ্যত্ ভাগ্য সম্বন্ধে বিশদে মত প্রকাশ করেন. মনে হচ্ছে, বর্তমান কালের […]
ফিরে দেখা ২০১৩ : তথ্যপ্রযুক্তি
তথ্যপ্রযুক্তি: ২০১৩ সালে প্রযুক্তি বিশ্বের অন্যতম খবর ছিল শেয়ারবাজারে টুইটারের প্রবেশ৷ এসেছে নতুন নতুন স্মার্টফোন, নতুন গেমস৷ আসছে বছরেও এ ধারা অব্যাহত থাকবে৷ এদিকে, মাইক্রোসফট খুঁজছে তাদের নতুন প্রধান নির্বাহী৷ টুইটার: এ বছরই নভেম্বরে শেয়ার ছাড়ে টুইটার৷ কয়েক কোটি ডলারের শেয়ার বেঁচে সান ফ্রান্সিসকো’র এই কোম্পানি সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে৷ খুব শিগগিরই টুইটার সেরাইন্টারনেট কোম্পানিতে পরিণত হবে বলে […]
ইউনূসের ক্ষুদ্রঋণ চলছে জার্মানিতেও
ইউরো সংবাদ: ক্ষুদ্রঋণের জনক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক৷ বিশ্বের একমাত্র ব্যাংক হিসেবে এই সম্মাননা অর্জন করে গ্রামীণ ব্যাংক৷ অধ্যাপক ইউনূস তাঁর ক্ষুদ্রঋণের ধারণা কাজে লাগিয়ে আশির দশকে ব্যাংকটি গড়ে তোলেন৷ বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো অনেক দেশে সাফল্য দেখিয়েছে ক্ষুদ্রঋণ প্রকল্প৷ সিলভিয়ার গল্প বাড়িতে বাড়িতে চিঠিপত্র […]
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির বিষয়ে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের প্রতিবাদে বৃহস্পতিবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন বৃটেনে প্রবাসী বাংলাদেশিরা। প্রস্তাব প্রত্যাহার ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এ সময়ে একটি স্মারকলিপিও পেশ করেন তারা। যুক্তরাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বিক্ষোভে যুক্তরাজ্য আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, […]
জাপানে বিজয় দিবসের অনুষ্ঠানে হাতাহাতি
বিশ্বজুড়ে বাংলা: টুটুল সিদ্দিকী, জাপান থেকে টোকিও: জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় পালিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টির নেতা ও সমর্থক ছাড়াও সাংবাদিক বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ২০১৩ সালের বিজয় দিবসের কর্মসুচির মধ্যে সকালে দূতাবাসে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, মোনাজাত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ। […]
লন্ডনের কাদের মোল্লার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাজা ও লন্ডনস্থ বাংলাদেশ দূতাবসের সামনে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছে সেভ বাংলাদেশ নামের একটি সংগঠন। গত ১৩ ডিসেম্বর শুক্রবার জুময়া‘র নামাজের পর অনুষ্ঠিত গায়েবানা জানাজায় হাজারো শোকার্ত প্রবাসী বাংলাদেশীদের ঢল নামে। মূহুর্তের মধ্যে পূর্ণ হয়ে যায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্ক। সেখানে […]
বার্মিংহামে প্রথম ইসলামিক বুকফেয়ার সম্পন্ন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: আল কোরআন একাডেমী লন্ডনের উদ্যোগে বামিংহামের বিয়া লাউঞ্জে প্রথম দুদিনব্যাপী ইসলামিক বুকফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক বইয়ের প্রকাশক, লেখক, বইপ্রেমীদের মিলনমেলায় পরিপূর্ণ ছিলো মেলা প্রাঙ্গণ। বুকফেয়ারে বামিংহামের বিভিন্ন ইসলামিক বুক পাবলিকেশন ও বুক শপগুলো ব্যাপকভাবে অংশগ্রহন করেন। ইসলামী বুকশপগুলো বুকফেয়ার উপলক্ষ্যে বিভিন্ন ভাষার ইসলামী বই, ক্যালিগ্রাফি, সিডি, ভিসিডি, তাফসীর, সীরাতগ্রন্থ ও ইসলামী সাহিত্য, বিশেষ […]
সমকামী বিয়ের বিরুদ্ধে প্যারিসের রাস্তায় ৩০ হাজার লোকের বিক্ষোভ
ইউরো সংবাদ: ফ্রান্সের জনগণ সমকামী বিয়ের বিরুদ্ধে বিক্ষোভ করে এ সংক্রান্ত আইন বাতিলের আহবান জানিয়েছে। সমকামী বিয়ের সরকারি অনুমতির পর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রায়ই এর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং গতকালও বহু মানুষ প্যারিসের রাস্তায় বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সমকামী বিয়ের অনুমতি দেয়ার বিষয়টিকে সরকারের ‘পরিবার বিদ্বেষী’ নীতি হিসেবে আখ্যায়িত করেছেন। সমকামী বিয়ের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে […]

