যুক্তরাজ্য ত্যাগে অবৈধদের এবার খুদে বার্তা
ইউরো সংবাদ: অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যেতে বাধ্য করার লক্ষ্যে যুক্তরাজ্যের ক্ষমতাসীন টোরি সরকার একের পর এক যেসব পদক্ষেপ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে তাতে সম্প্রতি যোগ হয়েছে সন্দেহভাজনদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠানো। প্রায় ৪০ হাজার লোকের কাছে এই বার্তা পাঠানোর পর কর্তৃপক্ষের কাছে প্রায় ৪০০ অভিযোগ জমা পড়েছে। এতে অভিযোগকারীরা দাবি করেন, তাঁরা বহু আগেই […]
‘বিশ্বের সবচেয়ে সাহসী বালিকা’- মালালা ইউসুফজাই
আন্তর্জাতিক: সাক্ষাত্কার অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘দ্য ব্রেভেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড’—বিশ্বের সবচেয়ে সাহসী বালিকা। গত শুক্রবার রাতে সিএনএনের চিফ ইন্টারন্যাশনাল করসপন্ড্যান্ট ক্রিশ্চিয়ান আমানপোর ‘বিশ্বের সবচেয়ে সাহসী এই বালিকার’ সাক্ষাত্কারটি গ্রহণ করেন। সেই সাহসী বালিকার নাম, মালালা—মালালা ইউসুফজাই। কেন সাহসী, কবে থেকে সাহসী—এসব প্রশ্নের উত্তর এখন অবান্তর। সারা বিশ্বের মানুষ জেনে গেছে মালালার সাহসের কথা, তার সংগ্রামের […]
এবার লন্ডনে বৈঠকে বসছে সিরিয়ার বিদ্রোহী ও পশ্চিমা মিত্ররা
ইউরো সংবাদ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, জেনেভা সম্মেলনকে সামনে রেখে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ বৈঠকের নাম দেয়া হয়েছে ‘লন্ডন ১১’। সিরিয়া নিয়ে দ্বিতীয় জেনেভা আলোচনার প্রস্তুতি হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে উইলিয়াম হেগ জানান। সিরিয় বিদ্রোহীদের প্রতিনিধি এবং ‘লন্ডন ১১’ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে যোগ দেবেন বলে জানান […]
ইতালির আদালতের রায়: ২ বছর নির্বাচন করতে পারবেন না বের্লুসকোনি
ইউরো সংবাদ : ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির রাজনৈতিক ততপরতার বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির আদালত। ট্যাক্স ফাঁকির মামলায় আজ (শনিবার) এ রায় দিয়েছে আদালত। এর ফলে আগামী দুই বছর তিনি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে তিনি সিনেটর হওয়ার কারণে এখনই এ রায় বাস্তবায়ন হচ্ছে না। খুব শিগগিরই তাকে সিনেটর পদ থেকে সরিয়ে […]
কোনো দেশে থাকতে হলে, সে দেশের ভাষা জানার বিকল্প নেই
ইউরো সংবাদ: যদি ভাষা জানেন, সুবিধা পাবেন যে কোনো দেশে থাকতে হলে সে দেশের ভাষা জানা খুবই জরুরি৷ তা না হলে নিজের যোগ্যতা প্রমাণ করার তেমন কোনো সুযোগই থাকেনা৷ ভাষা না শেখার কারণে খালিদ, আইচো, শিরিয়া, আরিয়ানা বা রাইসার মতো অনেকেই নিজের দেশে চেয়ার টেবিলে বসে কাজ করলেও জার্মানিতে শ্রমিকের কাজ করতে হচ্ছে৷ সেবিকা থেকে […]
জার্মানিতে লেখাপড়া করা এবং থাকা
ইউরো সংবাদ: ক্রমেই আরো বেশি বিদেশি ছাত্র পড়াশুনা শেষ করার পর জার্মানিতে থেকে যাচ্ছে৷ এবং তারা যে এখানে চাকরি পাচ্ছে, তার মূল কারণ হল, জার্মানিতে উচ্চশিক্ষার সঙ্গে তাদের সংযোগ৷ কোলোনের জার্মান অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান আইডাবলিউ-র একটি সাম্প্রতিক জরিপের ফলাফল থেকে দেখা যাচ্ছে যে, যে সব বিদেশি-বহিরাগত জার্মানিতে পড়াশোনা করেছেন, তাদের ভালো বেতনের চাকরি পাবার সম্ভাবনা অনেক […]
সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সকল দলকে সঙ্গে নিয়েই জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। বিরোধী দলের কাছে আমার প্রস্তাব, নির্বাচনকালীন সময়ে আমরা সকল দলের সমন্বয়ে সরকার গঠন করতে পারি। আমাদের লক্ষ্য অবাধ, নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন।’ বিরোধী দলের কাছে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের সাংসদদের মধ্য থেকেও আপনারা নাম দিতে পারেন, […]
আবারও টেস্টের সেরা অলরাউন্ডার সাকিব
স্পোর্টস: দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে আবারো টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। গত জুলাইয়ে জ্যাক ক্যালিসের কাছেই শীর্ষস্থান হারিয়েছিলেন তিনি। আইসিসি’র প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাংকিং-এ দেখা যায়- টেস্টে সেরা অলরাউন্ডারের জায়গাটি নিয়ে সাকিব আল হাসান ও জক ক্যালিসের মধ্যে লড়াই ভালোই জমে উঠেছিল। টেস্ট র্যাংকিং-এ অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে থাকা সাকিব […]
আবার মহাজোট সরকারের পথে জার্মানি
ইউরো সংবাদ: জার্মানিতে আগামী সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী ২২শে অক্টোবরই খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির ও সামাজিক গণতন্ত্রী এসপিডি-র মধ্যে কোয়ালিশন গঠনের লক্ষ্যে আলোচনা শুরু হতে পারে৷ সাধারণ নির্বাচন হয়েছে ২২শে সেপ্টেম্বর৷ কিন্তু নতুন সরকারের দেখা নেই৷ দেশ ঠিকই চলছে৷ আড়ালে আলোচনাও চলছে৷ অবশেষে ভবিষ্যৎ সরকারের রূপরেখা স্পষ্ট হতে শুরু হয়েছে৷ তবে […]
মালিতে বিদেশি আগ্রাসন: ২ হাজার সেনা মোতায়েন রাখবে ফ্রান্স
ইউরো সংবাদ: মালিতে দুই হাজার সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ ল্য দ্রিয়্যাঁ গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, তারা মালিতে দুই হাজারের বেশি সেনা মোতায়েন রাখবে এবং চলতি বছরের শেষ পর্যন্ত তারা সেখানেই থাকবে। গত ১১ জানুয়ারি থেকে মালির গেরিলাদেরকে মোকাবিলার অজুহাতে সেখানে আগ্রাসন শুরু করেছে ফ্রান্স। মালিতে ফ্রান্সের নেতৃত্বাধীন যুদ্ধে মারাত্মক মানবাধিকার লংঘনের ঘটনা […]

