দাপুটে জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে সমান আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে লিটন দাসের দল, ফলে তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়।
আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্স দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এ তথ্য জানায়। এর আগে, দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ অস্বস্তি বোধ করেন। পরে সেই অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির […]
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের […]
অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি ক্ষমা করবে না: মির্জা ফখরুল
অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলোর দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা যারা ত্যাগ স্বীকার করেছেন, আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন গণতন্ত্রের জন্য। কেউ যেন অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে […]
নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক সময়ের হত্যা ও নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে। যারা ‘মব’ তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ফুটেজে যাকে দেখেছি হত্যা করতে, তাকে কেন সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি? আমরা কী তবে ধরে নেব, বিভিন্নভাবে ‘মব’ সৃষ্টি করে […]
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারালো বাংলাদেশ।
ইউরোবিডি স্পোর্টস : সাফ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। বাংলাদেশের একটি করে গোলটি করেছেন সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা ও তৃষ্ণা রানী। নেপালের গোল দুটি করেছেন আনিশা রায় ও মীনা দিউবা। দুই ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে […]
প্রথম বারের মতো টি২০ বিশ্ব কাপে খেলার যোগ্যতা অর্জন ইতালির।
ইউরোবিডি স্পোর্টস : ১৯৮০ সালে প্রথমবারের মতো গঠিত হয় ইতালিয়ান ক্রিকেট সংস্থা। চুরাশিতে আইসিসির অধিভুক্ত সদস্য, পঁচানব্বইয়ে সহযোগী সদস্যের পর ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোতে অংশ নেয় ইতালি। ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক টি২০ খেলা। ছয় বছরের মধ্যে সেই ইতালিই কিনা টি২০ বিশ্বকাপের মঞ্চে! ব্যাজিও, দেল পিয়েরো, পাওলো মালদিনির ইতালি শিখে নিয়েছে ক্রিকেটও। রূপান্তরের এই সময়কালকে বলা যেতেই পারে […]
এই মৌসুমে চতুর্থ শিরোপা জয়ের কাছাকাছি পিএসজি।
আজ রাত ৯টায় বিশ্বজয়ের মিশনে নামছে ক্লাব ফুটবলের অন্যতম দল প্যারিস সেন্ট জার্মান (পিএসজি)। বিশ্ব ক্লাব ফুটবলের চূড়ান্ত আসরে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে চ্যাম্পিয়ান ট্রফির মুকুট মাথায় নিয়ে তারা নামছে ইংলিশ সেরা ক্লাব চেলসির বিপক্ষে। নকআউট পর্বের শেষ পাঁচটি ম্যাচের সবগুলোতেই জিতেছে। স্নায়ুর লড়াইয়ের তারা এতটাই সাবলীল যে ওই ম্যাচগুলোতে ১৮টি গোল দিয়েছে প্রতিপক্ষের জালে, নিজেদের […]

