• ৬ অগ্রহায়ণ ,১৪৩৩,21 Nov ,2026
  • ব্রেকিং নিউজ : সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে সফলভাবে অনুষ্ঠিত হলো ২য় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’

Author Archive: eurobd

rss feed

Author's Website

প্রথমবারের মত পরিবর্তন হল ইয়াহু’র লোগো

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ অনলাইন জায়ান্ট ইয়াহু তাদের প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো তাদের লোগোতে পরিবর্তন নিয়ে এসেছে। মারিসা মেয়ার ইয়াহু’র দায়িত্ব গ্রহণের পর থেকেই ইয়াহুকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। নতুন নতুন প্রতিষ্ঠান কিনে নেওয়া ছাড়াও ইয়াহুতে নানা ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত এক মাস ধরে ইয়াহু’র ওয়েবসাইটগুলোতে প্রতিদিন একটি করে নতুন লোগো আপলোড […]

Continue Reading

সিরিয়া আক্রান্ত হলে আমরা জানি কি করতে হবে: পুতিন

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় মার্কিন সামরিক আগ্রাসন হলে এ ব্যাপারে মস্কো তার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করবে।  প্রেসিডেন্ট পুতিন বুধবার বার্তা সংস্থা এপি ও রাশিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, “পরিস্থিতি যদি বলপ্রয়োগের দিকে গড়ায় তাহলে আমরা কি করবো এবং কিভাবে করব সে সম্পর্কে আমাদের নিজস্ব পরিকল্পনা […]

Continue Reading

রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে জি-২০ মহাসম্মেলন

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: বৃহস্পতিবার দুপুরে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে উড়ে এসেছেন সুইডেন থেকে জি-২০ মহাসম্মেলনে যোগ দেওয়ার জন্য. ঐ সম্মেলনের মঞ্চে ওবামা একাধিক দেশের শীর্ষনেতাদের সাথে আলাপ করবেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথেও সাক্ষাত্ হতে পারে, তবে সেটা কার্যসূচীতে নেই. আশা করা হচ্ছে, যে অর্থনৈতিক সমস্যা ছাড়া সম্মেলনে অন্যতম মুখ্য আলোচ্য বিষয় হবে সিরিয়াকে ঘেরা পরিস্থিতি. […]

Continue Reading

জি-২০ সম্মেলন:ওবামার পাশ থেকে পুতিনের আসন সরানো হলো!

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা জি২০ শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সমবেত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার শুরু হয় দু’দিনের এই সম্মেলন, তবে আলোচ্য বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক প্রসঙ্গগুলোকে ছাড়িয়ে সিরিয়া সংকটই প্রধান হয়ে উঠেছে। সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক এখন এমন তিক্ততায় পৌঁছেছে যে সম্মেলনের পরিকল্পনাকারীরা আসন বিন্যাস পাল্টাতে বাধ্য হয়েছেন! এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক […]

Continue Reading

ঘন কুয়াশায় ব্রিটেনে ‘গণ’ গাড়ি দুর্ঘটনা! আহত দুই শতাধিক

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: যুক্তরাজ্যের কেন্টে ঘন কুয়াশায় পড়ে গণহারে গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে! গতকাল এই ‘সিরিজ দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ঘন কুয়াশার কারণে কেন্টের এ২৪৯ নং শেপি ক্রসিংয়ে এ সিরিজ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ৪০টি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে বলা হলেও পরে পুলিশ […]

Continue Reading

ইইউ নির্বাচন পর্যবেক্ষক একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পাঠাচ্ছে

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আসন্ন নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলগুলো এখনও বৈরী অবস্থানে। সমঝোতার কোন লক্ষণ নেই। সংলাপ বা আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য পন্থা-পদ্ধতি বের করার তাগিদ রয়েছে বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক দাতা সংস্থা-সংগঠনের বন্ধুদের তরফে। দেশের নাগরিক সমাজ, অরাজনৈতিক সংস্থা ও সংগঠনগুলোর পক্ষ থেকে জোর দেয়া হচ্ছে। এক বছরের বেশি সময় ধরে বিষয়টি নিয়ে […]

Continue Reading

ভারতে ফের ধর্ষণ; ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ভারতে আরও এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। আশারাম বাপুর পর এবার মহেন্দ্র গিরি। এভাবে গুরুদের একের পর এক অপকীর্তি ফাঁস হয়েই চলেছে। মহেন্দ্র গিরি ওরফে টুন্নু বাবার বিরুদ্ধে ২৪ বছরের বিবাহিত এক মহিলাকে চার মাসেরও বেশি আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের সেহর জেলার নীলখন্ড গ্রামে নিজের আশ্রমে টুন্নু বাবার বিরুদ্ধে […]

Continue Reading

ভাত খাবার পরপর পাঁচটি কাজ করা ক্ষতিকর

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পৃথিবীতে অন্তত তিনশ কোটি মানুষের প্রধান খাবার ভাত ৷চিকিৎসকরা স্বাস্থ্যরক্ষায় ভাত খাবার পর পাঁচটি কাজ করতে অনুৎসাহিত করেন।এগুলো হলো: ১. খাবার পরপর ফল খাবেন নাঃ  ভাত খাওয়ার এক ঘণ্টা আগে বা ১/২ ঘণ্টা পর ফল খাবেন। কেননা, ভাত খাওয়ার পরপর কোনো ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ২.ধূমপান করবেন নাঃসারাদিনে অনেকগুলো সিগারেট খেলে যতখানি ক্ষতি […]

Continue Reading

জনপ্রিয় চকলেট কিট-ক্যাটের নামে বাজারে আসছে নতুন অ্যান্ড্রয়েড

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ গুগলের তৈরি মোবাইল ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের প্রতিটি নতুন সংস্করণেরই একটি নাম থাকে। এবার এর নতুন সংস্করণ ৪.৪-এর নাম হচ্ছে কিট-ক্যাট। জনপ্রিয় চকোলেট কিট-ক্যাটের নামে এ সংস্করণটি আগামী মাসেই বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। এর আগের সংস্করণগুলোর নাম ছিল জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ ইত্যাদি। সর্বশেষ ৪.৩ সংস্করণটির নাম ছিল জেলি বিন, যা […]

Continue Reading

আত্মহত্যার চেষ্টা করলেন লাক্স সুপারস্টার মম!

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এখন স্কয়ার হাসপাতালে অভিনেত্রী জাকিয়া বারী মম। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, কয়েক দিন ধরে খুব অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার অতিরিক্ত ঘুমের ওষুধও খেয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এখন স্কয়ার হাসপাতালের ১৩০৭নং কেবিনে চিকিৎসাধীন। মম নিউরোমেডিসিন সেকশনে ভর্তি […]

Continue Reading